এক্সপ্লোর

Malnutrition in Children: করোনার থাবা শিশুদের পেটেও, অপুষ্টির নয়া খতিয়ান দিলেন গবেষকরা

Underweight Children Due To Covid Pandemic: করোনা থাবা মেরেছে শিশুদের পেটেও। দেশে অপুষ্টি বেড়েছে। এই সংক্রান্ত নয়া খতিয়ান দিল একটি নতুন গবেষণা।

কলকাতা: কোভিড ছাপ ফেলে গিয়েছে সারা বিশ্বেই। অর্থনীতির উপর স্থায়ী কিছু ছাপও রয়ে গিয়েছে। এবার তার আরেকটি ছাপ দেখা গেল শিশুদের শরীরে। কোভিডের সময় সারা দেশেই শস্য সরবরাহের সমস্যা দেখা দিয়েছিল। আর তার ফলেই অপুষ্টির শিকার বহু শিশু। সম্প্রতি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতে এই নিয়ে একটি বিস্তারিত গবেষণা প্রকাশিত হয়েছে। টাটা-কর্নেল ইনস্টিটিউট অব এগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন (টিসিআই) এই গবেষণা করে। 

কীভাবে গবেষণা করা হল ?

নয়া দিল্লিতে শিশুদের স্বাস্থ্য কেমন রয়েছে, তার পরীক্ষা করেন গবেষকরা। কোভিডের আগে এক দফা সমীক্ষা করা হয়। কোভিডের পরে দ্বিতীয় দফার সমীক্ষা করেন গবেষকরা। দুই সময় অবস্থার বদল থেকে এই গবেষণা পত্রের সিদ্ধান্তে পৌঁছান বিজ্ঞানীরা। গবেষকদের কথায়, খাদ্যবন্টন ব্যবস্থা ব্যাহত হয়েছিল কোভিডের সময়। তারই প্রভাব পড়েছে শিশুদের উপর। অপুষ্টি বেড়েছে এই আড়াই বছরের অতিমারিতে।

কোভিডের আগে ও পরের চিত্র

কোভিডের পরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ১৪ শতাংশ বেড়েছে শিশুদের অপুষ্টির হার। স্বাস্থ্যকর ওজনের থেকে কম ওজন হলে তাকে আন্ডারওয়েট বলে। আন্ডারওয়েট শিশুদের সংখ্যা কোভিডের আগের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। গবেষকদের এর বড় কারণ কোভিডের কারণে ব্যাহত হওয়া অর্থনীতি ব্যবস্থা। যার মধ্যে সরবরাহ প্রক্রিয়ার গোটা ব্যবস্থাটাই রয়েছে। এছাড়াও মূল্যবৃদ্ধি, কাজ হারানোও এর অন্যতম কারণ। সরকারের খাদ্যসুরক্ষা প্রকল্পকেও কারণ হিসেবে দেখছেন গবেষকরা।

শিশুদের চরম ক্ষতি

টিসিআই-এর ডাইরেক্টর একটি বিবৃতিতে বলেন, গবেষকরা অনেক আগে থেকেই এমন একটি পরিস্থিতির আশঙ্কা করেছিলেন। মনে করা হয়েছিল, কোভিডকালে গোটা ব্যবস্থা ভেঙে পড়ায় শিশুদের মধ্যে অপুষ্টি বাড়বে। কমবে বৃদ্ধির হার। ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি-তে প্রকাশিত গবেষণা অবশেষে সেটাই প্রমাণ করে দিল। 

মহিলাদের নিয়ে গবেষণা

এর আগে টিসিআই-এর তরফে আরেকটি গবেষণা করা হয়েছিল। কোভিডের প্রভাব ছিল তাঁর মূল বিষয়। মহামারির জেরে মহিলাদের রোজকার খাওয়াদাওয়াতে বড় বদল এসেছে। এমনটাই দেখা গিয়েছিল সেই গবেষণায়। এবার শিশুদের অপুষ্টিতে আরেকবার প্রমাণিত হল দেশের তৎকালীন পরিস্থিতির।

প্রসঙ্গত, এই গবেষণা করার জন্য নয়া দিল্লির পাশাপাশি বিহার ও ওড়িশা থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। ২০১৭ সালে ৫১১টি পরিবার থেকে এক দফা তথ্য সংগ্রহ করা হয়। এর পর ২০২১ সালে দ্বিতীয় দফার তথ্য সংগ্রহ করেন গবেষকরা। সেই ভিত্তিতেই এই গবেষণার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন - Science News:পুরুষের তুলনায় Autoimmune Disease-র আশঙ্কা মহিলাদের বেশি কেন? নেপথ্য়ে X ক্রোমোজোম? আলোড়ন গবেষণায়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget