এক্সপ্লোর

Drinking Water Wastage Penalties: গাড়ি ধোয়া যাবে না, দেওয়া যাবে না গাছে, পানীয় জল অপচয়ে এবার আর্থিক জরিমানা

Water Wastage Fine in Bengaluru: জল বোর্ডের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

বেঙ্গালুরু: বিশুদ্ধ পানীয় জল থেকে এখনও বঞ্চিত প্রায় ২০০ কোটি মানুষ। রাষ্ট্রপুঞ্জের তরফে এমনই পরিসংখ্যান সামনে আনা হয়েছে। আর সেই আবহেই কংগ্রেস শাসিত, কর্নাটকের বেঙ্গালুরুতে পানীয় জল অপচয়ে জরিমানার নিয়ম চালু হল। গত বছর গ্রীষ্মে তীব্র জলকষ্টে ভুগতে হয়েছিল বেঙ্গালুরুবাসীকে। সেকথা মাথায় রেখেই নয়া নিয়ম চালু করা হল। (Drinking Water Wastage Penalties)

জল বোর্ডের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পানীয় জল অন্য কাজে ব্যবহার করা হলে মোটা টাকা জরিমানা করা হবে। পানীয় জল দিয়ে গাড়ি ধোয়া যাবে না, গাছেও পানীয় জল দেওয়া যাবে না। অনিয়ম ধরা পড়লে ৫০০০ টাকা জরিমানা করা হবে। বার বার অনিয়ম করবেন যাঁরা, জরিমানা বাবদ অতিরিক্ত টাকা দিতে হবে তাঁদের। (Water Wastage Fine in Bengaluru)

জল বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘পানীয় জল গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করা যাবে না। গাছে পানীয় জল দেওয়া যাবে না, ফোয়ারাতেও ব্যবহার করা যাবে না পানীয় জল। পানীয় জল পরিবেশন ব্যাতীত সিনেমা হলে পানীয় জল ব্যবহার নিষিদ্ধ। বেঙ্গালুরু শহরে পানীয় জল অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘন করলে জল বোর্ডের ১০৯ নম্বর ধারায় ৫০০০ টাকা জরিমানা। বার বার একই ঘটনা ঘটলে অতিরিক্ত ৫০০০, সেই সঙ্গে আরও ৫০০ টাকা করে দিতে হবে’।

হেল্পলাইন নম্বর ১৯১৬-ও চালু করা হয়েছে, যাতে নিয়মভঙ্গ হতে দেখলে প্রশাসনকে জানাতে পারেন সাধারণ মানুষ। প্রশাসন জানিয়েছে, তাপমাত্রার পারদ উত্তরোত্তর বেড়েই চলেছে। পাল্লা দিয়ে নামছে ভূগর্ভস্থ জলের স্তর। ঘাটতি দেখা দিয়েছে বৃষ্টিপাতেও। ফেব্রুয়ারির মাঝামাঝি ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেঙ্গালুরুতে। এমন পরিস্থিতিতে পানীয় জলের অপচয় বরদাস্ত করা হবে না। বেঙ্গালুরুর Indian Institute of Science জানিয়েছে, আগামী কয়েক মাসে জলসঙ্কট আরও তীব্র আকার ধারণ করবে। 

গত বছর গ্রীষ্মে তীব্র জলকষ্ট দেখা দেয় বেঙ্গালুরুতে। প্রচণ্ড গরমে শহরের ১৪০০০ বোরওয়েল শুকিয়ে যায়। রোজ ৩০ থেকে ৫০ কোটি লিটার জলের ঘাটতি ছিল। প্রতিদিন শুধুমাত্র কাবেরী নদী থেকেই ১৪৫ কোটি লিটার জলের প্রয়োজন পড়ে বেঙ্গালুরু শহরে। পাশাপাশি, বাড়তি ৭০ কোটি লিটার জল তোলা হয় ভূগর্ভ থেকে। পরিবেশ সচেতন মানুষ তাই বেঙ্গালুরু প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget