এক্সপ্লোর

চিন-বিরোধী বিক্ষোভে জড়িতরা ‘ছাঁটাই’ কর্মী, পুলিশে অভিযোগ দায়ের, জানাল জোম্য়াটো

পাল্টা জোম্যাটো জানাল, বিক্ষোভ দেখানো ওই কর্মীদের সম্প্রতি সংস্থা থেকে ছাঁটাই করা হয়েছে, তাঁরা ‘স্পর্শকাতর আবেগের ঢেউ’য়ে গা ভাসিয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সেদিনের বিক্ষোভে সামিল হওয়ায় ওই কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে জোম্যাটো।

কলকাতা: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের মৃত্যুর নিন্দায়, প্রতিবাদে জোম্যাটোর একদল কর্মী সম্প্রতি কোম্পানিতে চিনা বিনিয়োগের প্রসঙ্গ তুলে কোম্পানির টি-শার্ট পুড়িয়ে বিক্ষোভ দেখান। তাঁরা চিন-বিরোধী স্লোগান দেন। খাবার ডেলিভারি দেওয়া কোম্পানির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। বেহালায় গত শনিবারের প্রতিবাদ কর্মসূচিতে সামিল ওই লোকজন দাবি করেন, গালওয়ানে যে চিনা সেনার হাতে ভারতীয় জওয়ানরা নিহত হয়েছেন, সেই চিন অর্থ বিনিয়োগ করছে জোম্যাটোয়। এজন্য তাঁরা জোম্যাটোর চাকরি ছেড়েছেন। সাধারণ মানুষকেও জোম্যাটোয় খাবার অর্ডার দেওয়া বন্ধ করার আবেদন করেন তাঁরা। এবার পাল্টা জোম্যাটো জানাল, বিক্ষোভ দেখানো ওই কর্মীদের সম্প্রতি সংস্থা থেকে ছাঁটাই করা হয়েছে, তাঁরা ‘স্পর্শকাতর আবেগের ঢেউ’য়ে গা ভাসিয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সেদিনের বিক্ষোভে সামিল হওয়ায় ওই কর্মীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে জোম্যাটো। গত মে মাসে জোম্যাটো করোনাভাইরাস অতিমারির প্রভাবে আর্থিক সঙ্কটের ধাক্কায় মোট কর্মীবাহিনীর ১৩ শতাংশ (৫২০ জন)-কে ছাঁটাই করে। কোম্পানির জনৈক মুখপাত্র বলেন, ওই বিক্ষোভ দেখিয়েছে হাতেগোনা কিছু ডেলিভারিকর্মী, যাদের সম্প্রতি আমাদের প্ল্যাটফর্ম গাইডলাইন বারবার ভাঙায় কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, রাগের মাথায় তারা একটা আবেগের জোয়ারে সামিল হয়েছে। এই ‘দুষ্কৃতীদের’ বিরুদ্ধে পুলিশি অভিযোগ রুজু করেছি আমরা। যদিও অভিযোগ কী ধরনের, তা জানানো হয়নি। মুখপাত্রটি আরও জানান, ‘বিভ্রান্তিকর প্রতিবাদে’ সামিল হননি বেশিরভাগ ডেলিভারি বয়, ফলে কলকাতায় জোম্যাটোর পরিষেবা ঠিকমতোই চলছে। ঘটনা হল, ২০১৮ সালে অ্যান্ট ফিনান্সিয়াল নামে চিনা কোম্পানি আলিবাবা-র অধীন একটি সংস্থা জোম্যাটো ২১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে তার ১৪.৭ শতাংশ শেয়ারের মালিকানার জন্য। সম্প্রতি অ্যান্ট ফিনান্সিয়াল থেকে আরও ১৫০ মিলিয়ন মার্কিন ডলার নেয় জোম্যাটো। সেদিন এক বিক্ষোভকারী বলেন, চিনা কোম্পানিগুলি এখানে মুনাফা করছে,আর ওদিকে আমাদের দেশের সেনাবাহিনীর ওপর চিনা সেনারা হামলা করছে। আমাদের ভূখন্ড দখলের চেষ্টা করছে ওরা। এটা হতে দেওয়া যায় না। আরেক বিক্ষোভকারী না খেয়ে মরবেন, তবুও চিনের বিনিয়োগে চলা কোম্পানিতে কাজ করবেন না বলে জানিয়ে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget