এক্সপ্লোর

Omicron Cases in India: ভারতে দ্বিগুণ গতিতে বাড়ছে ওমিক্রন, ২০০ ছুঁল সংক্রমণ

Coronavirus Omicron India: তিন দিনে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে ভারতে, যে পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। ভারতে এর ফলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছুঁয়েছে।

নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে, ভারতের (India) ওমিক্রন (Omicron) পরিস্থিতি তত চিন্তা বৃদ্ধি করছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার (Coronavirus) এই নয়া প্রজাতি। তিন দিনে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে ভারতে, যে পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। ভারতে এর ফলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছুঁয়েছে। তবে এর মধ্যে ৭৭ জন রোগী ওমিক্রনকে হারিয়ে সুস্থও হয়ে উঠেছে, মঙ্গলবার এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

মহারাষ্ট্র এবং দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট সংখ্যা সবচেয়ে বেশি। দুই রাজ্যেই লাফিয়ে বাড়ছে করোনার নয়া প্রজাতি। মহারাষ্ট্র এবং দিল্লিতে করোনা ভ্যারিয়েন্টের সংখ্যা ৫৪। এছাড়াও তেলেঙ্গানায় ২০টি, কর্নাটকে ১৯টি, রাজস্থান ১৮টি, কেরলে ১৫টি, গুজরাতে ১৪টি ওমিক্রন আক্রান্তের কেস সামনে এসেছে। ভারতের ওমিক্রন মামলার সংখ্যা ৩ দিনে দ্বিগুণ হয়েছে, কেন্দ্রীয় পরিসংখ্যান থেকে এমনটাই খবর। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত  ১২টি রাজ্যে ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন, করোনার পঞ্চম ঢেউয়ে ক্ষতবিক্ষত ইজরায়েল, ফের 'ওয়ার্ক ফ্রম হোম' চালু সে দেশে

এদিকে, ওমিক্রনে আক্রান্ত হয়ে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নতুন করে ভর্তি হন ৩৪ জন। তার মধ্যে অবশ্য ইতিমধ্যেই ১৭ জনকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালেই চিকিৎসাধীন। মঙ্গলবার একথা জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এক বিবৃতিতে তিনি আরও জানান, এলএনজিপি হাসপাতালে যেসব ওমিক্রন আক্রান্ত এসেছেন, তাঁদের মধ্যে তিন জনের কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। এই পরিস্থিতিতে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, এরপর থেকে যাঁরা করোনায় আক্রান্ত হবেন, তাঁদের জিনোম সেক্যুয়েন্সিং করা হবে।

অন্যদিকে, কলকাতায় আয়ারল্যান্ড ফেরত আরও ১ জনকে ঘিরে ওমিক্রন (Omicron) -সন্দেহ। আয়ারল্যান্ড ফেরত মহিলার করোনা রিপোর্ট (Corona Positive) পজিটিভ, বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি। ওমিক্রন-সন্দেহে (Omicron) ডাবলিন ফেরত আরেকজনকে বাড়িতেই আইসোলেশন। আগামীকাল ২জনেরই নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিংয়ে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget