এক্সপ্লোর

IPCC on Earth Report: বিশ্ব উষ্ণায়নে কমবে শীতের মেয়াদ, নাভিশ্বাস উঠবে তাপপ্রবাহে

সোমবার এই রিপোর্ট পেশ করেছে প্যানেল। যেখানে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের জেরে সমুদ্রের জলস্তর অনেক বেড়ে যাবে। লাগামছাড়া বৃষ্টি ছাড়াও বন্যা লেগে থাকবে বছর জুড়ে।

নয়াদিল্লি: ২১ শতক শেষ হলেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে বিশ্ব। (Global Warming) বিশ্ব উষ্ণায়নের জেরে প্রতি বছর উপকূলবর্তী এলাকা জলে তলিয়ে যাবে। অতীতে ১০০ বছরের মধ্যে একবার এই ধরনের ঘটনা ঘটত। বিশ্ব উষ্ণায়ন নিয়ে এই আশঙ্কাজনক রিপোর্ট দিয়েছে 'ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ'স (IPCC)।

সোমবার এই রিপোর্ট পেশ করেছে প্যানেল। যেখানে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের জেরে সমুদ্রের জলস্তর অনেক বেড়ে যাবে। লাগামছাড়া বৃষ্টি ছাড়াও বন্যা লেগে থাকবে বছর জুড়ে। মূলত, হিমাবহ গলতে থাকায় এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিশ্বকে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, এদিন ২০২১-এর জলবায়ু পরিবর্তন নিয়ে ষষ্ঠ মূল্যায়ন রিপোর্ট জমা দেয় (IPCC)। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 
 
২৬ জুলাই থেকে বিশ্ব উষ্ণায়ন নিয়ে শুরু হয়েছে ভার্চুয়াল আলোচনা। যাতে অংশগ্রহণ করেছে ১৯৫টি দেশের সরকারি প্রতিনিধি। গত ২ সপ্তাহ ধরে চলেছে এই আলোচনা। শেষপর্যন্ত বিশ্ব উষ্ণায়ন নিয়ে IPCC-র রিপোর্টে সহমত হয়েছে সবাই। দেখা গিয়েছে , আগামী দশকে বিশ্ব উষ্ণায়নের প্রভাব গ্রাস করবে গোটা বিশ্বকে। এ প্রসঙ্গে আইপিসিসি-র কো-চেয়ার পানমাও ঝাই বলেন, ''একাধিকভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে পৃথিবার প্রায় সব অংশে। আমরা এখন যে ধরনের জলবায়ুর পরিবর্তন দেখতে পাচ্ছি, ভবিষ্যতে সেখানে আরও গরম বাড়বে।''

কী রয়েছে রিপোর্টে ?

২০২২ সালের মধ্যে ষষ্ঠ মূল্যায়ন রিপোর্ট শেষ করবে 'ইন্টার গভর্নেমন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ'স (IPCC)। সোমবার এই রিপোর্টের প্রথম ভাগ প্রকাশিত হয়েছে। যাতে কিছু উদ্বেগজনক বিষয় সামনে এসেছে। 

  ২১ শতকে সমুদ্র স্তর অনেকটাই ওপরে উঠে আসবে। উপকূলবর্তী এলাকায় বন্যা, মাটি ধসের মতো ঘটনা লেগেই থাকবে। আগে ১০০ বছরে যে প্রাকৃতিক বিপর্যয় দেখা যেত, তা প্রতি বছরেই দেখা যাবে।
  বিশ্ব উষ্ণায়নের মাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে গরমের মাত্রা বেড়ে যাবে। গ্রীষ্মকাল বাড়বে, শীতকাল কমবে। ২ ডিগ্রি তাপমাত্রা বাড়লে , সেক্ষেত্রে অসহনীয় গরমের মুখে পড়তে হবে সবাইকে। মূলত, এতে কৃষিকাজ ও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে।
  জলবায়ু পরিবর্তন বৃষ্টির ধরনকে প্রভাবিত করবে। উচ্চ অক্ষাংশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও উপ-ক্রান্তীয় অঞ্চলের বড় অংশে হ্রাস পাবে বৃষ্টি। অঞ্চল ভেদে বদলে যেতে পারে বর্ষার সময়।
  মানুষের ক্রিয়াকলাপের ফলেই বদলে যাবে জলবায়ু। শীতল সমুদ্রেও গরম হাওয়া বইতে শুরু করবে। সমুদ্রের জলে অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে, কমে যাবে অক্সিজেন লেভেল। যার ফলে সমুদ্রের বাস্তুতন্ত্র বদলে যাবে। এতে কেবল সমুদ্রের প্রাণীদের ক্ষতি হবে না এর ওপর নির্ভরশীল মানুষেরও সমস্যার সৃষ্টি হবে।
  উষ্ণায়নের ফলে শহরের ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাবে। শহর উপকূলবর্তী হলে প্রায় বন্যা দেখা দেবে এলাকায়। শহরগুলিতে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি ঘটবে। ফলে জল ঢুকে যাওয়ার আশঙ্কা বাড়ছে। 

কী করা যেতে পারে ?

পদার্থবিদ্যার নজরে দেখলে এই সময় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখতে হবে বিশ্ব উষ্ণায়ন। যা এখনও সম্ভব বলেই মনে করছেন গবেষকরা। একবার এই তাপমাত্রার মধ্যে উষ্ণায়ন বেঁধে রাখলে তাপপ্রবাহের বৃদ্ধি অনেকটাই ধীর গতিতে হবে। একেবারে খারাপ পরিস্থিতি হতে সময় লাগবে।

তবে এই ১.৫ ডিগ্রি সেলসিয়াসে বিশ্ব উষ্ণায়ন বেঁধে রাখা সহজ কাজ নয়। এই কাজ করতে ২০৪০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নিয়ে আসতে হবে। তাতেও উষ্ণায়নের নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখার সম্ভাবনা দুই-তৃতীয়াংশ। ২১ শতকের মাঝামাঝি এই এমিশন নেট-জিরোতে নিয়ে এলে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে বিশ্ব উষ্ণায়ন বেঁধে রাখার সম্ভাবনা এক-তৃতীয়াংশ। জলবায়ু পরিবর্তন নিয়ে এই মন্তব্য করেছেন IPCC-র গবেষকা ফেদরিকো ওতো।

রিপোর্ট বলছে, বিশ্ব উষ্ণায়ন কমাতে কার্বন ডাই-অক্সাইড, মিথেন, গ্রিন হাউজ গ্যাস নির্গমন বন্ধ করাটা খুব জরুরি। জলবায়ু পরিবর্তনে এই নির্গমন রোধ খুব কাজে আসবে। বিশ্ব উষ্ণায়ন কমার পাশাপাশি বাতাসের গুণমান অনেকটাই ভালো হয়ে যাবে। একবার বাতাসের গুণমানের পরিবর্তন হলে ২০-৩০ বছরের মধ্যে জলবায়ু মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে। 

সেরা শিরোনাম

'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget