এক্সপ্লোর

লকডাউন তোলা হোক ধাপে ধাপে, করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনের মতো পদক্ষেপে ভারতে কমবে সংক্রমণ, মত আইসিএমআর-এর

আইসিএমআর-এর স্বাস্থ্য গবেষণা বিভাগের সদস্য সন্দীপ মণ্ডলের নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গিয়েছে, ২১ দিনের লকডাউনের ফলে করোনা অতিমারীর প্রকোপ প্রায় ৪৩ শতাংশ কমেছে। মৃত্যুর হারও কমেছে প্রায় ১৯ শতাংশ।

নয়াদিল্লি: লকডাউনের মেয়াদ বৃদ্ধির বদলে একযোগে করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনের মতো পদক্ষেপ করলেই ভারতে সংক্রমণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। এমনটাই মনে করছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর বিশেষজ্ঞরা। আইসিএমআর-এর স্বাস্থ্য গবেষণা বিভাগের সদস্য সন্দীপ মণ্ডলের নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গিয়েছে, ২১ দিনের লকডাউনের ফলে করোনা অতিমারীর প্রকোপ প্রায় ৪৩ শতাংশ কমেছে। মৃত্যুর হারও কমেছে প্রায় ১৯ শতাংশ। করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইন নিখুঁতভাবে কার্যকর করা সম্ভব হলেই সংক্রমণের প্রকোপ প্রায় ৭১ শতাংশ পর্যন্ত কমানো যাবে। এই ভাইরাসে মৃত্যুর হারও কমে যাবে প্রায় ৪০ শতাংশ। আইসিএমআর-এর স্বাস্থ্য গবেষণা বিভাগের সদস্য সন্দীপ মণ্ডল একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ছয় থেকে সাত দিনের মধ্যে করোনা সংক্রমণের বৃদ্ধির হার আটকানো গিয়েছে।’ লকডাউন করোনা সমস্যা সমাধানে শেষ পদক্ষেপ নয় বলেই জানান তিনি। তাঁর কথায়, ‘লকডাউনের ফলে মহামারীর প্রকোপ কমছে। মৃত্যুর হার হ্রাস পেয়েছে। কিন্তু, সমস্যা নির্মূল করতে অতিরিক্ত পদক্ষেপ প্রয়োজন।’ তিনি যোগ করেছেন, ‘করোনা আক্রান্ত এলাকাগুলো খুঁজে বার করতে হবে। এরপর করোনার লক্ষণযুক্ত ও লক্ষণহীন গোষ্ঠীগুলিকে চিহ্নিত করা প্রয়োজন। তবে, নিজামুদ্দিনের মত ঘটনা ঘটলে কারওরই কোনও নিয়ন্ত্রণ থাকবে না।’ ধাপে ধাপে দেশ থেকে লকডাউন তোলা উচিত বলে মনে করেন তিনি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget