এক্সপ্লোর

আজ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের ধর্মসভা, উঠল স্লোগান, পহলে মন্দির, ফির সরকার

অযোধ্যা: রাম মন্দির নির্মাণের দাবিতে অযোধ্যায় আজ ধর্মসভা ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ। দেশের নানা ক্ষেত্র থেকে সাধুসন্ত উপস্থিত হয়েছেন সরযূ নদীর তীরে এই নগরীতে। এসেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের মত রাজনীতিকরাও। গতকাল সরযূতে আরতি করে উদ্ধব বলেছেন, তাঁরা কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে এসেছেন, কবে মন্দির নির্মাণ শুরু হবে তার নির্দিষ্ট তারিখ চাই। ধর্মসভার আয়োজকদের দাবি, অন্তত তিনলাখ রামভক্ত এই সভায় যোগ দেবেন। সভা বসবে বেলা সাড়ে বারোটা নাগাদ, চলবে চার ঘণ্টা। সাধুসন্তরা যেমন থাকবেন, তেমনই থাকবেন ভিএইচপি ও বিজেপির কর্মকর্তারা। কিন্তু মঞ্চে শুধু সাধুদেরই জায়গা দেওয়া হবে। ধর্মসভায় যোগ দিতে নেপাল থেকেও বহু সাধু সন্ন্যাসী এসেছেন। রামভক্তদের স্বাগত জানিয়েছেন বারাবাঁকির মুসলমান বাসিন্দারা। আজ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের ধর্মসভা, উঠল স্লোগান, পহলে মন্দির, ফির সরকার ধর্মসভা ঘিরে কোনও অশান্তি যাতে না হয় তা নিশ্চিত করতে গোটা শহর মুড়ে দেওয়া হয়েছে পুলিশে। রাজপথ, চৌমাথা ও বাজারগুলিতে থিক থিক করছে পুলিশ। আকাশপথে নজরদারি চালাচ্ছে ড্রোন ক্যামেরা। পুলিশ ছাড়াও মোতায়েন রয়েছে ৫ কোম্পানি আরপিএফ ও এটিএস কম্যান্ডো। আজ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের ধর্মসভা, উঠল স্লোগান, পহলে মন্দির, ফির সরকার ভিএইচপি জানিয়েছে, রাম মন্দির নিয়ে এটাই তাদের শেষ বৈঠক। এর পর আর কোনও সভা বা বিক্ষোভ মিছিল হবে না, সোজা রাম মন্দির তৈরি হবে। সংগঠন সচিব ভোলেন্দ্র জানিয়েছেন, ১৯৫০ থেকে ১৯৮৫ পর্যন্ত ৩৫ বছর ধরে আদালতের নির্দেশের জন্য তাঁরা অপেক্ষা করেছেন। রায় দিতে ১৯৮৫ থেকে ২০১০ পর্যন্ত সময় লাগিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির আর্জি ২ মিনিটে প্রত্যাখ্যান করেছে। রামলালা যে ৩৩ বছর ধরে তাঁবুতে বসবাস করছেন সেটা সকলের দুর্ভাগ্য। ভিএইচপির ধর্মসভার পাশাপাশি কাশীতে শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীও আজ ধর্ম সংসদ ডেকেছেন। জানিয়েছেন, এই ধর্ম সংসদে যোগ দেবেন ১০০৮ জন সন্ত। তবে এই বৈঠকের কোনও কর্মসূচি নেই, বৈঠক শুরু হলে সিদ্ধান্ত হবে এ ব্যাপারে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget