এক্সপ্লোর

PGIMER: ‘মন কি বাত’ না শোনাই ‘অপরাধ’, শাস্তির মুখে ৩৬ জন নার্স

Mann Ki Baat: গত ৩০ এপ্রিল মোদির রেডিও অনুষ্ঠান  'মন কি বাত'-এর ১০০তম পর্ব ছিল। সেই উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছিল ক্যাম্পাসে।

চণ্ডীগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানের ১০০তম পর্বে শামিল না হওয়া 'অপরাধ'। শস্তিস্বরূপ এক সপ্তাহের জন্য বসিয়ে দেওয়া হল ৩৬ জন নার্সিং পড়ুয়াকে। নার্সিং ট্রেনিংয়ের জন্য দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ (PGIMER)। সেখানেই নার্সিং পড়ুয়াদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হয়েছে, যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

নির্দেশিক জারি করে অনুষ্ঠানে যোগদান বাধ্যতামূলক করা হয়েছিল

গত ৩০ এপ্রিল মোদির রেডিও অনুষ্ঠান  'মন কি বাত'-এর ১০০তম পর্ব ছিল। সেই উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছিল ক্যাম্পাসে। PGIMER-এর ডিরেক্টর সেই নিয়ে নির্দেশিকাও জারি করেছিলেন। অনুষ্ঠানে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছিলেন। তার পরেও ৩৬ জন নার্সিং পড়ুয়া তাতে যোগ দেননি বলে অভিযোগ। তার জন্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। এক সপ্তাহের জন্য বসিয়ে দেওয়া হয়েছে তাঁদের। হস্টেল থেকেও বেরোতে পারবেন না তাঁরা।

কর্তৃপক্ষের এই শাস্তির বিরুদ্ধে সরব হয়েছেন নার্সিং পড়ুয়ারা। তাঁদের মতে, 'মন কি বাত' শোনার জন্য তাঁদের জোর করতে পারে না প্রতিষ্ঠান। এটা শুধুমাত্র স্বতন্ত্রতার পরিপন্থীই নয়, ব্যক্তি স্বাধীনতারও বিরুদ্ধে। কর্তৃপক্ষের তরফে জারি করা নির্দেশিকার একটি প্রতিলিপি সামনে এসেছে, যাকে ডিরেক্টরের দফতরে 'মন কি বাত' শুনতে হবে বলে লেখা রয়েছে। PGIMER-এর তরফে ওই নির্দেশিকার সত্যতা অস্বীকারও করা হয়নি। বরং PGIMER-এর দাবি, বিষয়টিকে খামোকা বড় করে দেখানো হচ্ছে। অনুষ্ঠানে গরহাজিরার কোনও কারণও দেখাতে পারেননি পড়ুয়ারা। তাতেই এমন পদক্ষেপ।

পড়ুয়ারা জানিয়েছেন, 'মন কি বাত' না শোনার জন্য তৃতীয় বর্ষের ২৮ জন এবং প্রথম বর্ষের আট জন পড়ুয়াকে শাস্তিপ্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত সকলেই মহিলা। পড়ুয়াদের দাবি, হস্টেলের ওয়ার্ডেনই এ নিয়ে অভিযোগ জানান। ওয়ার্ডেনের যুক্তি, আগেই সতর্ক করা হয়েছিল সকলকে। ২৯ এপ্রিল রাতে এবং ৩০ এপ্রিল সকালেও বার বার যেতে বলা হয়। তার পরেও ৩৬ জন অনুষ্ঠান শোনেননি।

PGI নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যদিও কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সংগঠনের সভাপতি মঞ্জনিক জানান, কর্তৃপক্ষের এই পদক্ষেপ ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। তাঁর যুক্তি, 'মন কি বাত' কোনও শিক্ষা সংক্রান্ত ভাষণ বা সেমিনার নয় যে তাতে বাধ্যতামূলক ভাবে সকলকে উপস্থিত থাকতে হবে। শিক্ষামূলক সেমিনারে না গেলেও কখনও এমন শাস্তির মুখে পড়তে হয় না কাউকে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি। তাঁর মতে, 'মন কি বাত' একটি রাজনৈতিক অনুষ্ঠান। তাতে পড়ুয়াদের যোগদান বাধ্যতামূলক করাই ভুল। 

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী শিবিরের রাজনীতিকরাও। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইটারে লেখেন, 'আমিও 'মাঙ্কি' বাত শুনিনি। একবারও শুনিনি, কখনও শুনিনি। আমাকেও কি শাস্তির মুখে পড়তে হবে? আমিও কি এক সপ্তাহ বাড়ির বাইরে বেরোতে পারব না? সত্যিই খুব দুশ্চিন্তায় রয়েছি'।

তীব্র সমালোচনায় বিদ্ধ নার্সিং শিক্ষার প্রতিষ্ঠান

উল্লেখ্য, ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়। আর ওই দিনই ৩৬ জন নার্সিং পড়ুয়াকে শাস্তিপ্রদানের বিষয়টি সামনে এসেছে। তাতে নিন্দায় সরব হয়েছেন অনেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
Samik Bhattacharya On Tata: 'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget