এক্সপ্লোর

Most Popular CMs: BJP থেকেই চার জন, সঙ্গে নবীন পট্টনায়েক, জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকা সামনে এল

Popular Chief Ministers: রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে, কে পিছিয়ে, এবার সেই তালিকা সামনে এল। 

নয়াদিল্লি: রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত না হলেও, রাজনৈতিক অভিজ্ঞতা কম নয় রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। জাতীয় স্তরের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে, কে পিছিয়ে, এবার সেই তালিকা সামনে এল। (Most Popular CMs)

গ্রহণযোগ্যতার নিরিখ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়, তাতে একেবারে শীর্ষ স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাঁর গ্রহণযোগ্যতা ৫২.৭ শতাংশ। ৭৭ বছর বয়সি নবীন ২০০০ সালের মার্চ থেকে ওড়িশার মুখ্যমন্ত্রী। দেশের অন্যতম দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী তিনি। (Popular Chief Ministers)

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর গ্রহণযোগ্যতা ৫১.৩ শতাংশ। উত্তরপ্রদেশের ২১তম মুখ্যমন্ত্রী যোগী।২০১৭ সাল থেকে পদে রয়েছেন তিনি। সব মিলিয়ে প্রায় সাত বছর পদে রয়েছেন, যা উত্তরপ্রদেশের ইতিহাসে তাঁকে রাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি মুখ্য়মন্ত্রী করে তুলেছে। 

আরও পড়ুন: PM Narendra Modi:আগামী ১০০ দিনে প্রত্যেক ভোটারের আস্থা অর্জন করতে হবে, দলীয় সদস্যদের বার্তা মোদির

দেশের তৃতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী অসমের হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর জনপ্রিয়তা ৪৮.৬ শতাংশ।  বিতর্কিত মন্তব্যের জন্য একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। কংগ্রেস থেকে BJP-তে গিয়েছিলেন। সম্প্রতি 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র সময় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর সঙ্গে সংঘাতে জড়ান। 

চতুর্থ স্থানে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। তিনি ৪২.৬ শতাংশ জনপ্রিয়। পৌরসভার কাউন্সিলর থেকে বিধায়ক হন। তার পর ধাপে ধাপে মুখ্যমন্ত্রীর পদে উন্নীত হন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিজয় রুপাণি হঠাৎ ইস্তফা দিলে, দু'দিন পরই শপথ নেন ভূপেন্দ্র। এর পর ২০২২ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। ২০২২ সালের ১২ ডিসেম্বর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর জনপ্রিয়তা ৪১.৪ শতাংশ। বিতর্কিত মন্তব্যের জন্য একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। দন্ত চিকিৎসক মানিক রাজনীতিতে জড়িয়ে পড়েন।  আগে কংগ্রেসের ছিলেন। ২০১৭ সালে BJP-তে যোগদান করেন। ২০২২ সালের মার্চ মাসে রাজ্যসভাতেও নির্বাচিত হন। সেই বছরই মে মাসে বিপ্লবকুমার দেব মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। একদিন পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মানিক। ২০২৩ সালের মার্চ মাসে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আবারও মুখ্যমন্ত্রী হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget