এক্সপ্লোর

মহারাষ্ট্র: ঋণের বোঝা কমাতে পিছনো হতে পারে বুলেট ট্রেনের কাজ, বললেন মন্ত্রী জয়ন্ত পাতিল

রাজ্যের উপর এখন ৪.৭১ লক্ষ টাকার ঋণ। সেই কথা মাথায় রেখেই এই প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে দেওয়া যায় কিনা, তা বিবেচনা করে দেখবে উদ্ধব-সরকার।

মুম্বই:পিছিয়ে দেওয়া হতে পারে মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেনের কাজ, এমন ইঙ্গিত আগেই মিলেছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কথায়। তার সুরেই সুর মিলিয়ে আজ একই কথা বললেন মন্ত্রী জয়ন্ত পাতিল। রাজ্যের মাথায় এখন ৪.৭১ লক্ষ টাকার ঋণ। সেই কথা মাথায় রেখেই এই প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে দেওয়া যায় কিনা, তা বিবেচনা করে দেখবে উদ্ধব-সরকার। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়ন্ত পাতিল বলেন, ‘রাজ্যের মাথায় এখন ৪.৭১ লক্ষ টাকার ঋণ। এর মধ্যে ২ লাখ টারা ঋণ বিভিন্ন প্রকল্পের জন্য নেওয়া। আমরা মহারাষ্ট্রের উন্নয়নের জন্য কোন কোন প্রকল্প প্রয়োজনীয়, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব, বুলেট ট্রেনের কাজ পিছিয়ে দেওয়া যায় কিনা।’ দু’দিন আগে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, রাজ্যের ঘাড়ে বৃহৎ ঋণ-ভার। এই পরিপ্রেক্ষিতে চলতি বিভিন্ন প্রকল্পগুলি পর্যালোচনা করে দেখবে সরকার। এরমধ্যে আছে মুম্বই থেকে আমদাবাদ বুলেট ট্রেনের প্রকল্পও। শিবসেনা, এনসিপি, কংগ্রেস- তিন দলই বুলেট ট্রেন প্রকল্পের বিষয়ে আপত্তি দেখিয়েছিলেন। বুলেট ট্রেনের কাজের জন্য যেসব কৃষকদের জমি অধিগ্রহণ করা হয়েছিল, তারা প্রথম থেকেই এর বিরুদ্ধে। পাতিলের দাবি, আগের সরকারের ঋণ মকুব নীতি নিয়ে খুশি নন সাধারণ মানুষ। এই সরকার অকালবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের স্বস্তি দেওয়ার জন্য কাজ করবে। রবিবারই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের উপর যতই ঋণের বোঝা থাকুক, তার সরকার কৃষকদের বিনা শর্তে ঋণ মকুব করতে রাজি। ঘণ্টায় ৩৫০ কিমি বেগে ছোটা এই বুলেট ট্রেন চালু হলে, ভারতীয় রেলওয়ের ইতিহাসে একটা মাইলফলক তৈরি হবে নিঃসন্দেহে। নরেন্দ্র মোদি সরকার চেয়েছিল ২০২২ এ, ভারতের স্বাধীনতার ৫০ বছর হওয়ার আগেই বুলেট ট্রেনের কাজ শেষ করতে। কিন্তু এখন মহারাষ্ট্রের রাজনৈতিক পালাবদলের পর এই লক্ষ্যপূরণ হয় কিনা, তা নির্ভর করছে উদ্ধব সরকারের উপর।

সেরা শিরোনাম

ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Left Student Organizations : জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
Smit Machchhar : মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের
মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget