এক্সপ্লোর

হাইপারসনিক প্রযুক্তি অর্জনে সফল পরীক্ষা ভারতের, ডিআরডিও-কে ট্যুইটে রাজনাথের শুভেচ্ছা, ‘ভারত গর্বিত’

তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের ভাবনা বাস্তবায়নের পথে এই বিরাট সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন। এই প্রজেক্টে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে এই বড় সাফল্যে অভিনন্দন জানিয়েছি।

নয়াদিল্লি: দেশীয় প্রযুক্তিতে তৈরি হারপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল (এইচএসটিডিভি) –এর পরীক্ষামূলক উড়ান সফল হল। সোমবারের এই সাফল্য দেশের প্রতিরক্ষা প্রযুক্তির দুনিয়ায় একটি মাইলফলক স্থাপন করেছে। এজন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) ভূয়সী প্রশংসা করে, তাদের অভিনন্দন জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইটে এই প্রযুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন পূরণের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। ওড়িষা উপকূলে হুইলার দ্বীপপুঞ্জে ডঃ এপিজে আবদুল কালাম লঞ্চ কমপ্লেক্সে এই উত্ক্ষেপণ হয়। তিনি লিখেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ক্র্যামজেট প্রপালশন সিস্টেম ব্যবহার করে ডিআরডিও ভারত আজ সাফল্যের সঙ্গে হারপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকলের পরীক্ষামূলক উড়ান চালিয়েছে। এই সাফল্য অর্জনের ফলে পরবর্তী ধাপে এগনোর সব জটিল প্রযুক্তি এখন প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের ভাবনা বাস্তবায়নের পথে এই বিরাট সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন। এই প্রজেক্টে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে এই বড় সাফল্যে অভিনন্দন জানিয়েছি। ভারত ওদের জন্য গর্বিত। এইচএসটিডিভি হাইপারসনিক স্পিড লাইটের জন্য এক ধরনের মানবহীন স্ক্র্যামজেট ডেমনস্ট্রেশন এয়ারক্র্যাফট। এটি ম্য়াক ৬ স্পিডে ২০ সেকেন্ডে ৩২.৫ কিমি (২০ মাইল) উচ্চতা পর্যন্ত ছুটে যেতে পারে বলে জানিয়েছে সরকার। এব্যাপারে পূর্ণ সাফল্য এলে ভারত সেই হাতে গোনা কয়েকটি দেশের সারিতে উঠে আসবে যাদের কাছে এই প্রযুক্তি আছে। জনৈক সরকারি কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামীদিনে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারে কাজে আসবে এটি। পাশাপাশি এই দ্বিমুখী প্রযুক্তি একাধিক অসামরিক উদ্দেশ্যেও কাজে লাগবে। কম খরচে উপগ্রহ পাঠানোর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে এই প্রযুক্তি। এইচএসটিডিভি ক্রুজ ভেহিকল একটি পাকাপোক্ত রকেট মোটরের ওপর চাপানো হয়, যেটা তাকে প্রয়োজনীয় উচ্চতায় তুলে নিয়ে যায়। এরপর গতি বাড়ানোর মতো অবস্থায় এলে ক্রুজ ভেহিকলটি লঞ্চ বা উত্ক্ষেপণ যান থেতে বেরিয়ে আসে। তারপর আপনাআপনিই স্ক্র্য়ামজেট ইঞ্জিনটি জ্বলে ওঠে।

সেরা শিরোনাম

Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget