এক্সপ্লোর

Kalyan Banerjee: ‘মিমিক্রি তো প্রধানমন্ত্রীও করেছেন, এটা এক রকমের শিল্প’, ধনকড়ের অনুকরণ বিতর্কে মুখ খুললেন কল্যাণ

Dhankhar Mimicry Row: সংসদ থেকে গণহারে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ চলছে।

নয়াদিল্লি: সংসদের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে (Dhankhar Mimicry Row) অনুকরণ করে দেখিয়েছেন। সেই নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। তার মধ্যেই সংবাদমাধ্যমে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর দাবি, কাউকে অনুকরণ করা এক রকমের শিল্প।  ধনকড়ের উচিত তাঁর এই গুণকে সম্মান জানানো। 

সংসদ থেকে গণহারে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ চলছে। মঙ্গলবার সংসদের বাইরে মক পার্লামেন্টও বসান বিরোধী সাংসদরা। সেখানেই ধনকড়কে অনুকরণ করেন কল্যাণ। তাঁর অভিনয় ক্যামেরাবন্দি করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সেই নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। 

সেই আবহেই বুধবার মুখ খুললেন কল্যাণ। তাঁর বক্তব্য, "কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। মিমিক্রি (কাউকে অনুকরণ) এক রকমের শিল্প। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত, প্রথম দফায় প্রধানমন্ত্রী নিজে তো লোকসভায় মিমিক্রি করেছেন! ভিডিও দেখাতে পারি। এসবকে কেউ গুরুত্ব দেন না। এখন গুরুত্ব দিলে কিছু করার নেই। আমার প্রতি সম্মান থাকা উচিত ধনকড়ের। উনি আর আমি একই পেশায় রয়েছি। উনিও সিনিয়র আইনজীবী, আমিও। উনি আহত হয়ে থাকলে...জানি না কেন আহত হলেন উনি।"

আরও পড়ুন: Parliament News Update: সংসদের চেম্বার, লবি-গ্যালারিতে ঢুকতে পারবেন না সাসপেন্ডেড সাংসদরা, সার্কুলার জারি লোকসভার সচিবালয়ের

ধনকড়ের অনুকরণের বিষয়টি নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ফোন করেছেন ধনকড়কে। ২০ বছর ধরে তাঁকেও এমন অপমানের শিকার হতে হতে হয়েছেন বলে ধনকড়কে জানিয়েছেন মোদি। কিন্তু কল্যাণের দাবি, ২০ বছর আগে সংসদেই ছিলেন না তিনি। তাই অতীতের সঙ্গে তাঁর নাম জোড়া যুক্তিহীন। ধনকড়ের কাছে কি ক্ষমা চাইবেন কল্যাণ? উত্তর দেননি কল্যাণ।

গোটা বিতর্কে কল্যাণের সমর্থনে এগিয়ে এসেছেন বিরোধী শিবিরের নেতারা। তৃণমূলের তরফে মুখ খুলেছেন ফিরহাদ হাকিমও। গতকাল এ প্রসঙ্গে ফিরহাদ জানান, মক পার্লামেন্ট নতুন কোনও বিষয় নয়। সংসদের ভিতরে কথা বলার সুযোগ না পেয়ে, বাইরে নিজেদের বক্তব্য তুলে ধরা হয়। এতে ব্যক্তিগত অপমানের পরিসরই নেই। তবে ফিরহাদ কল্যাণের পাশে থাকলেও, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদির যে বৈঠক হয়েছে বকেয়া নিয়ে, সেই প্রতিনিধি দল থেকে কল্যাণের নাম শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?
বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget