এক্সপ্লোর

US Illegal Immigration: বেআইনিভাবে বসবাসকারী ভারতীয়দের ফেরত পাঠাল আমেরিকা, প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে সিদ্ধান্ত

US Deportation: ভারত সরকারকে গোটা বিষয়টি জানানো হয়েছিল এবং পারস্পরিক সহযোগিতায় গোটা প্রক্রিয়া সম্পন্ন হল বলে জানিয়েছে আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি বিভাগ।

ওয়াশিংটন: প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি চলছে আমেরিকার।  কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই এবার। আর সেই আবহেই বেআইনি ভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হল। রীতিমতো চার্টার্ড বিমান ভাড়া করে বেআইনি ভারতীয় অভিবাসীদের ফের পাঠাল আমেরিকা। ভারত সরকারকে গোটা বিষয়টি জানানো হয়েছিল এবং পারস্পরিক সহযোগিতায় গোটা প্রক্রিয়া সম্পন্ন হল বলে জানিয়েছে আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি বিভাগ। (US Illegal Immigration)

২২ অক্টোবর বেআইনি ভারতীয় অভিবাসীদের নিয়ে আমেরিকা ছাড়ে চার্টার্ড বিমানটি। আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের শীর্ষ আধিকারিক ক্রিস্টি এ কেনগ্যালো জানিয়েছেন, "ভারতীয় নাগরিক, বেআইনি ভাবে যাঁরা আমেরিকায় বসবাস করছেন, ধীরে ধীরে তাঁদের সকলকেই ফেরত পাঠানো হবে। পাচারকারীরা যা-ই বুঝিয়ে তাঁদের ঢুকিয়ে দিক না কেন, তাতে বিশ্বাস করা উচিত নয়।" আইনি অনুমোদন ছাড়া আমেরিকায় বসবাসকারী শরণার্থীদের সকলকেই চলে যেতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। (US Deportation)

হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, বেআইনি ভাবে যাঁরা দেশে প্রবেশ করছেন এবং বেআইনি ভাবে বসবাস করছেন আমেরিকায়, তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। আমেরিকায় থাকতে গেলে আইনি অনুমোদন থাকা জরুরি বলে সাফ জানানো হয়েছে। এ বছর জুন মাস থেকে আমেরিকায় নয়া আইন চালু হয়েছে, যার আওতায় বন্দর সীমান্তে নজরদারি আরও বেড়ে গিয়েছে।  সেই থেকে আমেরিকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত হয়ে বেআইনি অনুপ্রবেশ প্রায় ৫৫ শতাংশ কমেছে বলে খবর।

২০২৪ অর্থবর্ষে আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি বিভাগ ১ লক্ষ ৬০ হাজারের বেশি বেআইনি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। ভারত-সহ ১৪৫টি দেশ থেকে আগত বেআইনি অভিবাসীদের ৪৫৯টি আন্তর্জাতিক বিমানে চাপিয়ে ফেরত পাঠানো হয় নিজ নিজ দেশে। যে সমস্ত দেশ থেকে বেআইনি অভিবাসীরা আমেরিকায় প্রবেশ করছেন, সেখানকার সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

আমেরিকা জানিয়েছে, আইনি অনুমোদন না থাকলে বেরিয়ে যেতে হবে।  বেআইনি অভিবাসন রোখা ছাড়াও, কড়া পদক্ষেপ করে অপরাধচক্রের হাতও বাঁধতে চাইছে সরকার।  টাকার বিনিময়ে পাচারকারীরা যেভাবে দলে দলে লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে, তাতেও ইতি টানা লক্ষ্য। এর আগে, গত বছরও একই পদক্ষেপ করে আমেরিকা। ভারত ছাড়াও কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, মিশর, মরিটেনিয়া, সেনেগল, উজবেকিস্তান, চিন থেকে আমেরিকায় বেআইনি ভাবে বসবাসকারীদের দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget