এক্সপ্লোর

Everest Climbing: পাহাড়ে চড়ার ট্রেনিং ছিল না, ইউটিউবে ভিডিয়ো দেখেই এভারেস্টের বেস ক্যাম্পে পা ৫৯-এর মহিলার

Kerala Tailor Reaches Everest Base Camp: ইউটিউবে পাহাড়ে চড়ার টিউটোরিয়াল ভিডিয়ো দেখেই বেশ কিছু কৌশল আয়ত্ত করেছিলেন তিনি। বলা ভাল কথা বলার সুবিধের জন্য তিনি এর পাশাপাশি হিন্দিও শিখে নিয়েছিলেন।

Inspiring Story: আশ্চর্য ঘটনা ! বড় সাফল্য হয়ত একেই বলে। মনোবল আর দৃঢ় প্রত্যয় মানুষকে ঠিক কোন শিখরে নিয়ে যেতে পারে তা প্রমাণ করে দিয়েছেন তিনি। ৫৯ বছর বয়সে প্রথাগত কোনও প্রশিক্ষণ ছাড়াই পৌঁছে গেলেন এভারেস্টের (Everest Base Camp) বেস ক্যাম্পে। তাও আবার ইউটিউবে ভিডিয়ো (YouTube Video) দেখে ! আর এই অবিশ্বাস্য ঘটনা যিনি ঘটিয়েছেন তার নাম বাসন্তী চিরুভিত্তিল, পেশায় তিনি কেরালার এক দর্জি। বয়স তাঁকে হার মানাতে পারেনি, আর হার মানাতে পারেনি প্রশিক্ষণের অভাব।

ইউটিউবে পাহাড়ে চড়ার প্রশিক্ষণের টিউটোরিয়াল ভিডিয়ো দেখেই বেশ কিছু কৌশল আয়ত্ত করেছিলেন তিনি। বলা ভাল কথা বলার সুবিধের জন্য তিনি এর পাশাপাশি হিন্দিও শিখে নিয়েছিলেন। ১৫ ফেব্রুয়ারি নেপালের সুরকি থেকে তার যাত্রা শুরু হয়েছিল। ২৩ ফেব্রুয়ারি সফলভাবে তিনি এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছান। অন্য মানুষদের বিদ্রুপ, পিছিয়ে দেওয়ার প্রয়াসও তাঁকে দমাতে পারেনি। একটানা ৪ মাস ধরে ঘরে বসেই প্রস্তুতি নিয়েছেন তিনি।

এর জন্য রোজ কঠিন নিয়মের মধ্যে নিজেকে বেঁধে নিয়েছিলেন বাসন্তী চিরুভিত্তিল। সকালে ঘুম থেকে টানা তিন ঘণ্টা মর্নিং ওয়াক, ট্রেকিং বুট পরে হাঁটা অভ্যাস, বন্ধুদের সঙ্গে বিকেলে আরও ৫-৬ কিমি হাঁটা যা তার সহ্যক্ষমতা বাড়িয়ে তুলেছিল। আরও নিজেকে শক্ত সমর্থ করে তুলতে সংযোগস্থাপনের সুবিধের জন্য তিনি হিন্দিও শিখে নিয়েছিলেন। প্রাথমিক ট্রেকিংয়ের কৌশল শিখে নিয়েছিলেন ইউটিউবের ভিডিয়ো দেখে।

ট্রেকিং পোশাকের উপর দিয়ে ঐতিহ্যবাহী কেরালার কাসাভু শাড়ি পরেই এভারেস্টের বেস ক্যাম্পে ৫৩৬৪ মিটার উচ্চতায় ভারতের পতাকা হাতে গর্বে বুক ফুলিয়ে সাফল্যের দৃষ্টান্ত রাখেন বাসন্তী চিরুভিত্তিল। আর সেই ছবিই তিনি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।

এই এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছাতে অনেক প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে তাঁকে। লুকলা অবধি তার বিমান বাতিল হয়ে যায়। এক জার্মান দম্পতির সঙ্গে দেখা হয় তার। তারাই তাঁকে এক মালবাহকের ব্যবস্থা করে দেন। একজন গাইড ছাড়া সেই মালবাহক পাহাড়ের দুর্গম পথে বাসন্তীর সঙ্গ দিয়েছিলেন। অতি উচ্চতায় শরীর অসুস্থ হয়ে যাওয়া আটকাতে ধীরে ধীরে হাঁটছিলেন বাসন্তী, শ্বাস নেওয়ার জন্য বারে বারে বিরতি নিচ্ছিলেন। ফিরে আসার সময় গোরক শেপ থেকে লুকলা পর্যন্ত হেলিকপ্টারে চড়ার স্বপ্নও পূরণ করে নিয়েছিলেন বাসন্তী।

এটাই তার প্রথম একাকী রোমাঞ্চকর অভিযান নয়, ২০২৪ সালের মে মাসে একা একাই থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন তিনি। তার দুই ছেলে বিনীত ও বিবেকের অনুপ্রেরণায় নিজের খরচ নিজেই যোগান দিয়েছিলেন বাসন্তী। এখন চিনের প্রাচীরে ভ্রমণের পরিকল্পনা করছেন তিনি। আজ থেকে দেড় বছর আগে তার স্বামী লক্ষণকে হারান তিনি। অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তার স্বামী।  

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget