এক্সপ্লোর

General Knowledge Story: বিশ্বের বৃহত্তম ইংরেজি শব্দে ২ লক্ষ অক্ষর ! বলুন তো কী ?

Longest and Smallest English Word: একটা দুটো নয়, ২ লক্ষ অক্ষর রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি শব্দে। কী সেই শব্দ ?

কলকাতা: বিশ্বের অনেক বড় বিশাল জিনিসপত্র নিয়েই মাতামাতি হয়। নাম ওঠে গিনিস বুকে। আবার অনেক ছোট্ট জিনিসের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি শব্দ কী যদি বলতে বলা হয় ? শব্দটি মুখে বলতে গেলে রীতিমতো হিমসিম খেতে হবে। আর খাতায় লিখতে বেশ কয়েক মিনিট টাইম লেগে যেতে পারে। বা হয়তো তারও বেশি! কারণ এতটাই বড় সে শব্দ ! আবার একেবারে ছোট্ট শব্দটির সঙ্গে নিজেরই মিল পাবেন!

বিশ্বের সবচেয়ে ছোট ইংরেজি শব্দ (Smallest English Word)

বিশ্বের সবচেয়ে ছোট শব্দ আবার একেবারেই ছোট। একেবারে ছোট্ট এই শব্দটির অর্থও নিজের সঙ্গে মেলে। কোনও হোয়াটসঅ্যাপ ডিকশনারির শব্দ নয়। এটি একেবারে আদি অভিধান থেকে তুলে আনা শব্দ -  I অর্থাৎ আমি! এটিকেই বিশ্বের সবচেয়ে ছোট্ট শব্দ হিসেবে গণ্য করা হয়।

বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি শব্দ (Longest English Word)

এর উত্তর হিসেবে অনেকেই বলে থাকেন একটি রোগের নাম। ফুসফুসের সেই রোগটির নাম PNEUMONOULTRAMICROSCOPICSILICOVOLCANOCONIOSIS। নিউমোনোআল্ট্রামাইক্রোস্কোপিকসিলিকোবলক্যানোকোনিয়োসিস। এই শব্দটিতে মোট ৪৫ টি অক্ষর রয়েছে। কিন্তু আসলে এটি পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি শব্দ নয়। অন্য়দিকে বেশ কিছু সূত্রে সবচেয়ে বড় ইংরেজি শব্দ হিসেবে দাবি করা হয় নিউজিল্যান্ডের একটি পর্বতের নাম। নিউজিল্যান্ডের হকস বে-এর কাছে এই বিশেষ পর্বতটি। নাম TAUMATAWHAKATANGIHANGAOAUAUOTAMETEATURIPUKAKAPIKIMAUNGAHORONUKUPOKAIWHENUAKITANATAHU। এই একটি শব্দের মধ্যে রয়েছে ৮৪টি অক্ষর। কিন্তু নাহ, এটিও পৃথিবীর সবচেয়ে বড় শব্দ নয়। কারণ বিশ্বের সবচেয়ে বড় শব্দ নির্মাণের শিরোপা ছিনিয়ে নিয়েছে রসায়নশাস্ত্র। 

রসায়নে বিভিন্ন যৌগের নাম বেশ বড় হয়। যে যৌগগুলি দীর্ঘ বন্ধনে যুক্ত থাকে। সেগুলির নাম আরও বড়। কতটা বড় তা জানলে চমকে উঠতে হয়। দেখা গিয়েছে, প্রোটিন টাইটিনের রাসায়নিক নাম ইংরেজির সবচেয়ে বড় শব্দ। কারণ এই শব্দটির মধ্যে মোট ২ লক্ষ অক্ষর রয়েছে! যার প্রথম হাজার অক্ষর লিখতেই রীতিমতো ঘাম বেরিয়ে যেতে পারে। কেন এত বড় নাম ? বিজ্ঞানীরা বলছেন, এর রাসায়নিক সংকেতই বিশাল আকার নামের জন্য দায়ী। প্রোটিন টাইটিনের রাসায়নিক সংকেত C₁₆₉ ₇₁₉H₂₇₀ ₄₆₄N₄₅ ₆₈₈O₅₂ ₂₃₇S₉₁₁। শুধু প্রথম স্থান নয়, দ্বিতীয়, তৃতীয় স্থানগুলিও দখল করে রেখেছে কোনও না কোনও রাসায়নিক যৌগ। কারণ তাদের নামেও ১৯ হাজার, ১৮ হাজার করে শব্দ রয়েছে! 

আরও পড়ুন - General Knowledge Story: শামুকের কি দাঁত আছে ? কটা ? জানলে চমকে উঠতে পারেন যে কেউ

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget