এক্সপ্লোর

Saturn Rings: একটি বা দু’টি নয়, শনিকে ঘিরে সাত-সাতটি বলয়, কোথা থেকে এল, এতদিনে মিলল জবাব

Science News: শনিকে ঘিরে রয়েছে সাতটি বলয়। কোথা থেকে তার সৃষ্টি, এই প্রশ্ন আজকের নয়। অবশেষে সম্ভাব্য উত্তর পেলেন বিজ্ঞানীরা।

ছবি: পিক্সাবে।

1/10
একটি বা দু’টি নয়, শনিকে ঘিরে রয়েছে সাত-সাতটি বলয়। পরস্পরের গায়ে লেপ্টে নেই তারা, বরং মাঝে রয়েছে দূরত্বও। ওই সাত বলয়কে ঘিরে কৌতূহলের শেষ নেই। কোথা থেকে সেগুলির সৃষ্টি, তা নিয়ে গবেষণা চলছে বহু বছর ধরেই। এবার তার সম্ভাব্য উত্তর খুঁজে পেলেন বিজ্ঞানীরা।

2/10
সৌরজগতের সবচেয়ে আকর্ষণীয় গ্রহ হিসেবে ধরা হয় শনিকে। আবার শনিকে ঘিরেই সবচেয়ে ধন্দ রয়েছে। সাত-সাতটি বলয়, ২৪৫টি উপগ্রহ, হাজারো প্রশ্ন রয়েছে শনিকে ঘিরে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্রে তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে।

3/10
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা শনির উদ্দেশে NASA- ক্যাসিনি অভিযান চালায়। ২০০৪ থেকে ২০১৭, ১৩ বছর শনির উপর নজরদারি চালায় তাদের মহাকাশযান ক্যাসিনি। তার মাধ্যমেই শনিকে ঘিরে থাকা সাতটি বলয়ের রহস্যভেদ করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা।

4/10
১৬১০ সালে গ্যালিলিও গ্যাললিলেই প্রথম শনির চারিদিকে বলয় দেখতে পান। বরফ এবং ধুলোয় ঢাকা ওই বলয়গুলি। তবে বরাবর শনিকে ঘিরে ওই বলয়গুলি ছিল না। তুলনামূলক ভাবে তাদের বয়স কম বলে উঠে এসেছে গবেষণায়।

5/10
বিজ্ঞানীদের মতে, বরফে ঢাকা দুই উপগ্রহের মধ্যে সংঘর্ষের ফলেই শনিকে ঘিরে ওই বলয়গুলি গড়ে উঠেছে। ডারহাম ইউনিভার্সিটির কম্পিউটেশনাল কসমোলজি বিভাগের অধ্যাপক ভিনসেন্ট একে জানিয়েছেন, দুই বরফে ঢাকা উপগ্রহের মধ্যে সংঘর্ষের ফলে ধুলো, গ্যাস, বরফ ছড়িয়ে ছিটিয়ে যায়। তা থেকেই ওই বলয়গুলির উৎপত্তি।

6/10
মূলত বরফ এবং ধুলো দিয়ে তৈরি হলেও, শনির বলয়গুলির কেন্দ্রস্থলে পাথর রয়েছে বলে মত বিজ্ঞানীদের। তাঁদের মতে, সংঘর্ষের পর শনির চারিদিকে ছডি়য়ে ছিটিয়ে যায় পাথরের টুকরো। অভিকর্ষ শক্তির প্রভাবে বৃত্তাকারে সমবেত হয় সেগুলি। তার পর কক্ষপথ বরাবর বরফ জমা হয়।

7/10
কোনও মহাজাগতিক বস্তুকে ঘিরে বলয় তখনই তৈরি হয়, যখন ওই মহাজাগতিক বস্তুর তুলনায়, তার চারিদিকে ছড়িয়ে থাকা উপাদানের অভিকর্ষ শক্তি কম হয়। ফলে মহাজাগতিক বস্তুর অভিকর্ষ শক্তিই সেগুলিকে নির্দিষ্ট দূরত্বে ধরে রাখে।

8/10
এখনও পর্যন্ত গবেষণায় যে তথ্য উঠে এসেছে, সেই অনুযায়ী, দু’টি বস্তুর মধ্যে সংঘর্ষ বাধলে সাধারণত পাথরের টুকরো বেশি দূরে যেতে পারে না। অভিকর্ষ শক্তির প্রভাবে গ্রহের চারিদিকে সমবেত হয়। সেই তুলনায় বরফ বেশি দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।

9/10
শনির বরফে ঢাকা উপগ্রহগুলিকে নিয়েও কৌতূহলের শেষ নেই। এর মধ্যে কয়েক কিলোমিটার ব্যাসার্ধের উপগ্রহও রয়েছে। এর মধ্যে কিছু গ্রহে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ থাকলেও থাকতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা।

10/10
তবে শনির ব্যাপারে এখনও অনেক রহস্যভেদ বাকি। শনির অতীত সম্পর্কেও তেমন বিশদ তথ্য হাতে নেই বিজ্ঞানীদের। তাই ২৭ সেপ্টেম্বর অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত শনির বলয় নিয়ে নয়া এই রিপোর্ট গবেষণার কাজে সহায়ক হয়ে উঠতে পারে।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget