এক্সপ্লোর

International Space Station: ফুটবল মাঠের সমান আন্তর্জাতিক স্পেস স্টেশন, প্রত্নতাত্ত্বিক জরিপ চালালেন বিজ্ঞানীরা

Science News: মহাকাশে ফুটবল মাঠের সমান আন্তর্জাতিক স্পেস স্টেশনটি অবস্থান করছে।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব এখনও পর্যন্ত খুঁজে না পাওয়া গেলেও, মহাকাশে একরকম ঘাঁটি গড়ে তুলেছেন বিজ্ঞানীরা। সেই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেই মহাকাশ সংক্রান্ত যাবতীয় গবেষণার কাজ চলে। এই প্রথম সেখানে প্রত্নতাত্ত্বিক জরিপ চলল। (International Space Station) পৃথিবীর বাইরে মহাকাশে প্রত্নতাত্ত্বিক জরিপ আগে কখনও হয়নি। 

মহাকাশে ফুটবল মাঠের সমান আন্তর্জাতিক স্পেস স্টেশনটি অবস্থান করছে। কীভাবে সেখানে কাজ করেন নভোশ্চররা, কতখানি এলাকা তাঁদের কাজে লাগে, সেই নিয়ে গবেষণাপত্র তৈরি করতে গিয়ে প্রত্নতাত্ত্বিক জরিপের পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সেই কাজে সহযোগিতা করেছেন নভোশ্চররা। (Science News)

কতখানি জায়গা জুড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের অবস্থান এবং কতখানি জায়গা নভোশ্চররা ব্যবহার করেন, সেই নিয়েই তৈরি হয়েছে রিপোর্ট। ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটির জাস্টিন ওয়াল্শ এবং তাঁর সহযোগীরা ৭ অগাস্ট PLOS ONE জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। 

গত দুই দশকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ২৩টি দেশের ২৭০-এর বেশি নভোশ্চরের পা পড়েছে। কীভাবে সেখানকার কাজকর্ম চলে, ভিডিও সাক্ষাৎকারে তা একাধিক বার জানিয়েছেন নভোশ্চররা। কিন্তু পৃথিবীর বাইরে, বদ্ধ, মাধ্যাকর্ষণহীন জায়গায় কীভাবে কাজ চালান তাঁরা, তা শুধুমাত্র মুখের বর্ণনায় বোঝা সম্ভব নয়।

তাই আন্তর্জাতিক স্পেস স্টেশনের জীবনযাত্রা ও কাজকর্ম সম্পর্কে সম্যক ধারণা পেতে প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে হাত দেন ওয়াল্শ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোশ্চররা কী কী ব্যবহার করেন, কোন পদ্ধতিতে কার্য সম্পাদন করেন, বিশদে গবেষণা শুরু হয়। 

এক্ষেত্রে Shovel Test Pit পদ্ধতি অনুসরণ করেন গবেষকরা, যা প্রত্নতাত্ত্বিক জরিপের ক্ষেত্রে অনুসরণ করা হয়। তবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে খোঁড়াখুঁড়ি সম্ভব নয়। তাই ২০২২ সালে ৬০ দিন ধরে রোজ আন্তর্জাতিক স্পেস স্টেশনের ছয় জায়গার খুঁটিনাটির ছবি জড়ো করা হয়। ফলে কোথায় কোন জিনিস রয়েছে, তার কী ব্যবহার, পরিষ্কার বোঝা সম্ভব হয়। 

৫ হাজার ৪৩৮টি জিনিসপত্রের বিভিন্ন ব্যবহার খতিয়ে দেখেন গবেষকরা। শরীরচর্চা কেন্দ্র, শৌচাগার সংলগ্ন এলাকায় কম ব্যবহৃত জিনিসপত্র, আবর্জনা মজুত করে রাখা হয় বলে উঠে এসেছে গবেষণায়। সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জায়গাটি ব্যবহৃত হয় গুদাম হিসেবে। এই প্রথম পৃথিবীর বাইরে প্রত্নতাত্ত্বিক জরিপ চলল বলে জানিয়েছেন গবেষকরা। 

আরও পড়ুন: Sunita Williams: আরও আট মাস মহাকাশেই আটকে থাকতে হবে, আগামী বছরের আগে ফেরানো যাবে না সুনীতাকে, জানাল NASA

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget