এক্সপ্লোর

Chandrayaan 3: সেঞ্চুরি পার রোভারের, চন্দ্রপৃষ্ঠে ১০০ মিটার সফর করেছে 'প্রজ্ঞান', চালু রয়েছে যাত্রা

Rover Pragyan: গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং হয়েছিল ল্যান্ডার 'বিক্রম'- এর। বিক্রমের সফল অবতরণের ঘণ্টা তিনেক পর তার ভিতর থেকেই বেরিয়ে এসেছিল রোভার 'প্রজ্ঞান'।

Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠে (Lunar Surface) অভিযান চালাচ্ছে রোভার 'প্রজ্ঞান' (Rover Pragyan)। চাঁদের বুকে কীভাবে কাজকর্ম করছে রোভার 'প্রজ্ঞান', কেমন রয়েছে ইসরোর (ISRO) পাঠানো মহাকাশযান চন্দ্রযান ৩- এর এই যন্ত্রাংশ, সেই বিষয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ নিয়মিত আপডেট দিচ্ছে ইসরো। সম্প্রতি তারা জানিয়েছে, চন্দ্রবক্ষে ১০০ মিটার সফর ইতিমধ্যেই করে ফেলেছে রোভার 'প্রজ্ঞান'। চালু রয়েছে রোভারের সফর। গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং হয়েছিল ল্যান্ডার 'বিক্রম'- এর। চন্দ্রপৃষ্ঠে এক চন্দ্র দিবস (পৃথিবীর নিরিখে যা ১৪ দিনের সমান) - এই সময়কালে কাজ করবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। 

গত ৩১ অগস্ট 'এক্স' মাধ্যমে ভারী সুন্দর একটি ভিডিও শেয়ার করা হয়েছিল ইসরোর তরফে। সেখানে দেখা গিয়েছিল চন্দ্রপৃষ্ঠে ঘুরপাক খাচ্ছে রোভার 'প্রজ্ঞান'। নিরাপদ পথের খোঁজে রয়েছে সে। কারণ তার কয়েক দিন আগেই যাত্রাপথে একটি বিশাল গহ্বরের সম্মুখীন হয়েছিল প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠে রোভার প্রজ্ঞানের ঘুরপাক খাওয়ার দৃশ্যটি একটি ল্যান্ডার ইমেজার ক্যামেরায়। রোভার 'প্রজ্ঞান'- এর চন্দ্রপৃষ্ঠে এই বিচরণের ঘটনাকে ভারী সুন্দরভাবে বর্ণনা করেছে ইসরো। সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ একটি ভিডিও পোস্ট করে ইসরো লিখেছে, 'দেখে মনে হচ্ছে যেন চাঁদমামার উঠোনে খেলা করছে একটি শিশু। আর তাকে স্নেহের চোখে দেখছেন মা। তাই না?' 

গত ২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। সফলভাবেই সফট ল্যান্ডিং হয়েছিল চন্দ্রযান ৩ - এর ল্যান্ডারের। এর ঘণ্টা তিনেক পর ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। চাঁদের বুকে কেমন আছে চন্দ্রযান ৩ - এর এই দুই অংশ, সেই প্রসঙ্গে নিয়মিতই আপডেট দিচ্ছে ইসরো। সম্প্রতি রোভারের চোখে ল্যাডার 'বিক্রম' কেমন, সেই ছবিও প্রকাশ করেছে ইসরো। সেই পোস্টে ইসরো (ISRO) জানিয়েছিল, এই 'image of the mission' তুলেছে রোভার প্রজ্ঞানে থাকা নেভিগেশন ক্যামেরা ন্যাভক্যাম (NavCam)। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) অভিযানে যে ন্যাভক্যাম (NavCam) রয়েছে সেটি তৈরি করেছে ল্যাবরেটরি ফর ইলেকট্রো-অপটিকস সিস্টেম (LEOS)। বেঙ্গালুরুর (Bengaluru) পেন্যা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে রয়েছে এই LEOS-এর গবেষণাগার।

আরও পড়ুন- সূর্য-সফরে একের পর এক সফলতা, শক্তি উৎপাদনের প্রথম ধাপ পার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget