এক্সপ্লোর

Asteroid 2024 PT5: নয়া উপগ্রহ পাচ্ছে পৃথিবী, কড়া প্রতিযোগিতার মুখে চাঁদ, চলতি মাসেই

Science News: চলতি মাসেই এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী।

নয়াদিল্লি: পৃথিবীর উপর একার অধিকার আর থাকছে না চাঁদের। অল্প সময়ের জন্য হলেও, কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছে চাঁদ। কারণ চলতি মাসেই আরও একটি উপগ্রহ পেতে চলেছে পৃথিবী। তবে চিরকালের জন্য নয়, অল্প সময়ের জন্যই পৃথিবীকে প্রদক্ষিণ করবে ওই স্বল্পমেয়াদি উপগ্রহ। কবে এই বিরল ঘটনা ঘটবে, তা-ও জানিয়েছেন বিজ্ঞানীরা। (Asteroid 2024 PT5)

চলতি মাসেই এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী। 2024 PT5 নামের একটি গ্রহাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা গত ৭ অগাস্ট ওই গ্রহাণুটিকে দেখতে পান তাঁরা। সেটির আয়তন প্রায় ৩৩ ফুট। আগামী ২৯ সেপ্টেম্বর সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঢুকে পড়ছে। ২৫ নভেম্বর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতা থেকে বেরিয়ে যাবে সেটি। (Science News)

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দু'মাস পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াবে ওই গ্রহাণুটি। তবে সম্পূর্ণ ভাবে পৃথিবীকে প্রদক্ষিণও করবে না 2024 PT5. ২৫ নভেম্বরের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় থেকে বেরিয়ে যাবে। তার পর সূর্যকেই প্রদক্ষিণ করবে ওই গ্রহাণুটি। স্বল্পমেয়াদি উপগ্রহটিকে চাক্ষুষ করতে মুখিয়ে রয়েছেন বিজ্ঞানীরা।

American Astronomical Society-তে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, পৃথিবীর আশেপাশে যে সমস্ত মহাজাগতিক বস্তুসমূহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তারা অশ্বক্ষুরাকৃতি পথে আনাগোনা করে। পৃথিবীর মাধ্যাকর্ষ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়লে আচরণ হয় উপগ্রহের মতো।  নিজেদের শক্তি হারিয়ে ফেলে, যা কয়েক মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।  তবে পৃথিবীকে সম্পূর্ণ ভাবে প্রদক্ষিণ করতে পারে না। 

গ্রহাণু 2024 PT5 পৃথিবী সংলগ্ন মহাজাগতিক বস্তুসমূহের অন্তর্গত।  পৃথিবীর কক্ষপথের সমান্তরাল ভাবেই এগোচ্ছিল সেটি। সেই সময়ই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়ে। তবে খালি চোখে সেটি দেখা যাবে না। উন্নত ধরনের টেলিস্কোপ থেকে সেটির দেখা মিলতে পারে। তবে এই ঘটনা কাছাকাছি অবস্থানে থাকা মহাজাগতিক বস্তূসমূহের সঙ্গে পৃথিবীর সম্পর্ক বুঝতে সাহায্য করবে বিজ্ঞানীদের। তবে এই প্রথম নয়। এর আগে, ১৯৮১ এবং ২০২২ সালেও এমন ঘটনা ঘটে। 

আরও পড়ুন: Spacewalk by SpaceX: আঁধারের বুকে নীল-সাদা পৃথিবী, চাক্ষুষ করলেন ধনকুবের, স্পেসওয়াকে নয়া ইতিহাস

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget