এক্সপ্লোর

Food at International Space Station: অভিযান দীর্ঘায়িত হলেও উপোস করতে হয় না, মহাকাশে কত খাবার মজুত থাকে নভোশ্চরদের জন্য?

Science News: আন্তর্জাতিক স্পেস স্টেশনে সবসময়ই গবেষণার কাজ চলে। নভোশ্চররা মাসের পর মাস সেখানে কাটান। তাঁদের খাওয়া-দাওয়া, পছন্দ-অপছন্দের খেয়াল রাখা হয়।

নয়াদিল্লি: মাসের পর মাস মহাশূন্যে ভেসে থাকা। দূর থেকে পৃথিবীর দর্শন মিললেও, ছোঁয়ার উপায় থাকে না। অভিযান চলাকালীন মহাকাশে ভাসমান আন্তর্জাতিক স্পেস স্টেশনই আস্তানা হয়ে ওঠে নভোশ্চরদের। কিন্তু মাসের পর মাস মহাকাশে যে থাকেন তাঁরা, এত খাবার কি আগে থেকে মজুত করা থাকে? মহাকাশে কী ধরনের খাবার খান নভোশ্চররা? আটদিনের অভিযানে গিয়ে মহাকাশে কয়েক মাস আটকে যাওয়া সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরের ক্ষেত্রে বিশেষ করে এই প্রশ্ন জোরাল হয়ে উঠেছে। এর উত্তর দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. (Food at International Space Station)

আন্তর্জাতিক স্পেস স্টেশনে সবসময়ই গবেষণার কাজ চলে। নভোশ্চররা মাসের পর মাস সেখানে কাটান। তাঁদের খাওয়া-দাওয়া, পছন্দ-অপছন্দের খেয়াল রাখে NASA. রাশিয়াও নভোশ্চরদের জন্য খাবার সরবরাহ করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। NASA জানিয়েছে, প্রত্যেক নভোশ্চরের জন্য, দিনপিছু ১ কেজি ৭২ গ্রাম ওজনের খাবার বরাদ্দ করা হয়। সেই মতো প্যাকেটবন্দি খাবার মজুত পাঠানো হ. একসঙ্গে, যা আন্তর্জাতিক স্পেস স্টেশনের ফ্রিজে মজুত করা থাকে। এর পাশাপাশি, অতিরিক্ত খাবারও মজুত করা থাকে, যাতে কোনও কারণে অভিযান দীর্ঘায়িত হলেও অনাহারে থাকতে না হয় নভোশ্চরদের। (Science News)

আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোশ্চররা যাতে পুষ্টিকর খাবার পান, তার জন্য বিবিধ পদ পাঠানো হয় পৃথিবী থেকে। মাছ, মাংস, পিৎজাও পাঠানো হয়। তাজা শাক-সবজি, ফল যায় হিউস্টনের জনসম স্পেস ফুড সিস্টেমস ল্যাবরেটরি থেকে। প্রতি তিন মাস অন্তর নয়া রসদ পাঠানো হয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তিন মাসই তাজা ফল, শাক-সবজি পান না নভোশ্চররা। ফ্রিজে রাখা ফল, শাক-সবজিই খেতে হয় তাঁদের। ফুড ওয়ার্মারে খাবার বের করে খান তাঁরা। ডিম, মাংস পৃথিবী থেকেই রান্না করে পাঠানো হয়। ক্যাসেরোল, স্যুপ গরম জল ঢেলে খেতে হয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনের ট্যাঙ্কে ৫৩০ গ্যালন জল থাকে। পাশাপাশি, নভোশ্চরদের ঘাম, প্রস্রাবও শোধন করে পরিশ্রুত জলে পরিণত করা হয়। 

গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি। সম্প্রতি একটি ছবি দেখে তাঁদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়ায়। যদিও তিনি সুস্থ আছেন বলেই জানিয়েছেন সুনীতা। NASA জানিয়েছে, মহাকাশে ধাতব পাত্রে খাওয়াদাওয়া সারেন সুনীতা এবং ব্যারি। আগামী বছর ফেব্রুয়ারিতে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। ততদিনে খাবারে ঘাটতিও পড়বে না বলে জানা গিয়েছে। 

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পছন্দ মতো খাবারের অর্ডারও দিতে পারেন নভোশ্চররা। সুনীতা এবং ব্যারির ক্ষেত্রে ডায়েটে রয়েছে পিৎজা, রোস্ট চিকেন, প্রন ককটেল, সিরিয়েল, গুঁড়ো দুধ, টুনা মাছ। তবে তাজা নয়, ফ্রিজের খাবারই খেতে হচ্ছে তাঁদের। NASA জানিয়েছে, পৃথিবী থেকে সুনীতা এবং ব্যারির স্বাস্থ্যের উপর নজর রাখছেন চিকিৎসকরা। তাঁদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget