এক্সপ্লোর

INSAT-3DS Mission: মহাকাশে এবার ‘Naughty Boy’, আজই নয়া মহাকাশযানের উৎক্ষেপণ, পুজো দিলেন ISRO প্রধান

ISRO Meteorological Satellite: শনিবার বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে Meteorological Satellite INSAT-3DS কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হবে, যার ডাক নাম 'Naughty Boy'.

নয়াদিল্লি: গত এক বছরে মহাকাশ অভিযানে একের পর এক সাফল্য এসেছে। এবার 'Naughty Boy'-এর উৎক্ষেপণ করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. শনিবার বিকেলে এই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হবে, যার বৈজ্ঞানিক নাম Meteorological Satellite INSAT-3DS. এটি আসলে আবহাওয়ার উপর নজরদারি চালানোর কৃত্রিম উপগ্রহ। Geosyncronus Launch Vehicle 14-এ (GSLV-F14) চাপিয়ে সেটিকে মহাকাশে পাঠাবে ISRO. (INSAT-3DS Mission)

শনিবার বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে Meteorological Satellite INSAT-3DS কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হবে, যার ডাক নাম 'Naughty Boy'. সবমিলিয়ে এটি GSLV-F14-র ১৬তম অভিযান। আর দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রায়োজেনিক ইঞ্জিনে ভর করে এটি তার দশম অভিযান হতে চলেছে। তাই শনিবার সকালেই অন্ধ্রপ্রদেশের মন্দিরে পুজো দিতে যান ISRO প্রধান এস সোমনাথ। (ISRO Meteorological Satellite)

INSAT-3DS কৃত্রিম উপগ্রহটির ওজন ২,২৭৪ কেজি। মহাকাশ অভিযানে তার আয়ু ১০ বছর. ২০১৩ সালে যে INSAT-3D এবং ২০১৬ সালে INSAT-3DR কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করেছিল ISRO, তাদের জায়গায় এবার কাজ করবে INSAT-3DS. কারণ ওই দুই কৃত্রিম উপগ্রহের আয়ু শেষ হয়ে গিয়েছে। এই অভিযানের সম্পূর্ণ খরচ বহন করছে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক। উৎক্ষেপণের ১৮ মিনিটের মধ্যেই সেটি পৃথিবীর ডিম্বাকার কক্ষপথে প্রবেশ করবে।

আরও পড়ুন: Nova-C Lander: একাকীত্ব ঘুচবে চন্দ্রযান-৩ মহাকাশযানের, চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা Nova-C

GSLV-F14 রকেটে চাপিয়ে INSAT-3DS কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত যে ১৫ বার GSLV-F14 রকেটকে  ব্যবহার করা হয়েছে, তার মধ্যে মাত্র চারটিই সফল হয়নি। সেই নিরিখে ISRO-র Polar Satellite Launch Vehiclle (PSLV)-কে ব্যবহার করে ৬০টি অভিযান চালানো হয়, যার মধ্যে মাত্র তিনটিই সফল হয়নি। LVM-3 রকেট ব্যবহার করে মোট সাতটি অভিযান চালানো হয়েছে এখনও পর্যন্ত যার সবক'টি সফল হয়েছে। তাই বড় চ্যালেঞ্জের মুখোমুখি  GSLV-F14. 

এই অভিযানের সাফল্যের উপর অনেক কিছু নির্ভর করছে। কারণ এর পর এ বছরের শেষে GSLV-F14 রকেটের আরও একটি গুরুত্বপূর্ণ অভিযান রয়েছে। পৃথিবীর উপর নজরদারি চালানোর কৃত্রিম উপগ্রহ NISAR-কে নিয়ে মহাকাশে রওনা দেবে এই রকেট, যা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA এবং ISRO-এর একটি যৌথ অভিযান।

মাত্র ১২ দিনের মধ্যে গোটা পৃথিবীকে জরিপ করবে NISAR. পৃথিবীর বাস্তুতন্ত্রে কোথায়, কতখানি পরিবর্তন হয়েছে, বরফের পরিমাণ কত, সমুদ্রের জলস্তর কোন পর্যায়ে রয়েছে, ভূমিকম্প এবং সুনামি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে সেটি। স্থলভাগ এবং জলভাগ, দুইয়ের উপরই নজরদারি চালানো হবে। বজ্রবিদ্যুৎ, ঝড়-ঝাপটা, দাবানল, তুষারঝড়, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য প্রদান করবেন। 

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget