এক্সপ্লোর

Space Debris Crash: গনগনে লাল রং, দৈত্যাকার চাকতি, আকাশ থেকে আছড়ে পড়ল গ্রামে, হুলস্থুল কাণ্ড

Kanya Space Debris: দক্ষিণ কেনিয়ার মাকুয়েনি জেলার মুকুকু গ্রামের ঘটনা।

নাইরোবি: শরীর জুড়ে খাঁজকাটা দাগ। হেসেখেলে ১০-১২ জন দাঁড়িয়ে যেতে পারেন। আকাশ থেকে এমনই ধাতব বলয় আছড়ে পড়ল কেনিয়ায়। গ্রামের একেবারে মধ্যিখানে আছড়ে পড়ল সেটি। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল চারিদিক। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ওই ধাতব বলয় মহাকাশ থেকে আছড়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। সেটি কোনও মহাকাশযানের ধ্বংসাবশেষ হতে পারে বলে জল্পনা। (Space Debris Crash)

দক্ষিণ কেনিয়ার মাকুয়েনি জেলার মুকুকু গ্রামের ঘটনা। গত সপ্তাহে পেল্লাই আকারের ওই ধাতব বলয়টি আছড়ে পড়ে সেখানে। পরিচিত কিছুর সঙ্গেই মেলানো যায় না ধাতব বলয়টিকে। ফলে সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজ।  ওই ধাতব বলয়টির উৎস খুঁজতে শুরু হয়েছে তদন্ত। কোনও মহাকাশ যান থেকে সেটি খসে পড়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করছেন সেদেশের বিজ্ঞানীরা। (Kanya Space Debris)

কেনিয়া স্পেস এজেন্সির কাছে ওই ধাতব বলয় আছড়ে পড়ার খবর পৌঁছয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন লোকজন। সেটি কোনও মহাকাশযানের অংশ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, মাটি থেকে যখন রকেট উৎক্ষেপণ হয়, মহাকাশে সেটি উৎক্ষেপণ যান থেকে আলাদা হয়ে যায়। মহাকাশযান এবং উৎক্ষেপণযানের সংযোগস্থলে ওই ধাতব বলয়টি থাকে। সেটিই মহাকাশ থেকে খসে পড়েছে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ।

পৃথিবীর বুকে মহাকাশযানের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার ঘটনা যদিও নতুন কিছু নয়। কিন্তু এত বড় ধাতব বলয় পৃথিবীতে আছড়ে পড়তে দেখা যায়নি আগে। কেনিয়া স্পেস এজেন্সির বক্তব্য, "সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগেই পুড়ে ছাই হয়ে যায় এই ধরনের বস্তু। কখনও কখনও ফাঁকা জায়গা বা সাগর-মহাসাগরে আছড়েও পড়ে। এটি বিচ্ছিন্ন ঘটনা।" স্থানীয়দের দাবি, যখন আকাশ থেকে আছড়ে পড়ে ওই ধাতব বস্তুটি, গনগনে লাল দেখাচ্ছিল সেটিকে। 

তবে মহাকাশযানের ধ্বংসাবশেষ হলেও, সেটি কোন দেশের, এখনও পর্যন্ত বোঝা সম্ভব হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র ধ্বংসাবশেষ বলে চাউর হয়েছিল প্রথমে। কিন্তু সেই যুক্তি খারিজ করে দিয়েছে কেনিয়া স্পেস এজেন্সি।

কেনিয়া স্পেস এজেন্সি ওই ধাতব বলয়টি বাজেয়াপ্ত করেছে। সেটি আয়তনে প্রায় আট ফুট চওড়া। সেটির ওজন ৫০০ কেজি। ওই ধাতব বলয়টিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। মহাকাশে আবর্জনার পাহাড় জমছে বলে দীর্ঘ দিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে আছড়ে পড়লে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা চাঁদের। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, পৃথিবীর কক্ষপথের নিম্নভাগেই প্রায় ১৪০০০ বস্তু জমে রয়েছে, যার এক তৃতীয়াংশ আবর্জনা। 

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget