এক্সপ্লোর

Russia Luna-25 Failed: যুদ্ধের মধ্যেও চন্দ্রাভিযান, সংশয় ছিল গোড়া থেকেই, Luna-25 জোর ধাক্কা দিল রাশিয়াকে

Russia Luna-25 Mission: সোভিয়েত ইউনিয়নের সেই চন্দ্রাভিযানের ধারা অব্য়াহত রাখতেই, প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদে রকেট পাঠাতে উদ্যোগী হয় রাশিয়া।

নয়াদিল্লি: সোভিয়েত জমানার পর আর চন্দ্রাভিযানে তেমন উদ্যোগ চোখে পড়েনি। প্রায় পাঁচ দশক পর তাই Luna-25 মহাকাশযানকে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। মহাকাশ অভিযানের দুনিয়ায় নয়া মাইলফলক তৈরি করতে বদ্ধপরিকর ছিল রাশিয়া। কিন্তু কাছাকাছি পৌঁছেও, হাত বাড়িয়ে মাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান Luna-25. (Russia Luna-25 Failed)

ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযানকে চাঁদের দক্ষিণ মেরুতে ঠিক যেখানে অবতরণ করানোর প্রস্তুতি চলছে, সেখান থেকে অনতিদূরেই নামার কথা ছিল Luna-25 মহাকাশযানের, চন্দ্রযান-৩ মহাকাশযানের মাটি ছোঁয়ার কয়েক দিন আগেই। কিন্তু শনিবার একেবারে নামার মুখে আচমকা মহাকাশযানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তল্লাশি চালিয়েও আর খোঁজ মেলেনি সেটির। ফলে সেটি চাঁদের বুকে আছড়ে পড়েছে বলে জানান রুশ বিজ্ঞানীরা। (Russia Luna-25 Mission)

Luna-25 মহাকাশযান ভেঙে পড়ার কথা ঘোষণা করে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোস। তারা জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর ২ট বেজে ৫৭ মিনিটে Luna-25 মহাকাশযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক ভাবে যা বোঝা যাচ্ছে, ওই মহাকাশযানের আর অস্তিত্ব নেই। চাঁদের বুকে ভেঙে পড়েছে Luna-24. অবতরণের আগে কক্ষপথ থেকে নামানোর প্রস্তুতি চলছিল। তখনই বিপত্তি বাধে। 

আরও পড়ুন: Luna-25 Crash: সত্যি হল আশঙ্কা, মাটি ছোঁয়ার আগের মুহূর্তে বিপত্তি, চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ল রুশ মহাকাশযান

চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগেই Luna-25 মহাকাশযানে যান্ত্রিক গোলযোগের বিষয়টি সামনে আসে। সেই সময় থেকেই প্রমাদ গুনতে শুরু করে দেন অনেকে। ঠিক কী গন্ডগোল দেখা দেয়, অবতরণের ঠিক আগে কী করে ভেঙে পড়ল, এখনও তার সদুত্তর মেলেনি। তবে রাশিয়া জানিয়েছে, Luna-25 ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সবকিছু খতিয়ে দেখে, তারাই বিশদ তথ্য জানাবে।

রাশিয়ার তরফে সংক্ষিপ্ত বিবৃতিই জারি করা হয়েছে এখনও পর্যন্ত। তবে Luna-25 মহাকাশযানের এই পরিণতি মহাকাশ অভিযানের ক্ষেত্রে রাশিয়াকে ধাক্কা দিল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কারণ ছয় এবং সাতের দশকেই শেষ বার চন্দ্রাভিযানে উদ্যোগী হয় তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন। Luna সিরিজের ২৪তম মহাকাশযান, Luna-24টির উৎক্ষেপণ হয় ১৯৭৬ সালে। তার পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে জন্ম নেয় রাশিয়া। 

সোভিয়েত ইউনিয়নের সেই চন্দ্রাভিযানের ধারা অব্য়াহত রাখতেই, প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদে রকেট পাঠাতে উদ্যোগী হয় রাশিয়া। ধারাবাহিকতা বজায় রাখতেই নয়া মহাকাশযানটির নাম রাখা হয়েছিল Luna-25. বিশেষ করে বিগত একবছরের বেশি সময় ধরে যেখানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এসেছে, সেই পরিস্থিতিতেও চন্দ্রাভিযান থেকে পিছু হটেনি রাশিয়া। তাই Luna-25 মহাকাশযানের এই পরিণতি রাশিয়ার জন্য যথেষ্ট ধাক্কার বলে মনে করছে আন্তর্জাতিক মহল। বিশেষ করে পশ্চিমি দুনিয়ার সামনে মানহানি হল বলে মনে করা হচ্ছে। 

যদিও Luna-25 অভিযানকে ঘিরে গোড়া থেকেই সংশয় ছিল। এ বছর জুন মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন রসকসমোসের প্রধান ইউরি বরিশভ। Luna-25 মহাকাশযানের সফল হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ বলে সরাসরিই পুতিনকে জানিয়েছিলেন তিনি। তাও অভিযান আটকায়নি। আগামী তিন বছরের মধ্যে Luna-26 মহাকাশযানকেও চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে রাশিয়ার। শুধু তাই নয়, চন্দ্রাভিযানে আরও দু'টি সিরিজের ঘোষণাও করেছে রাশিয়া। 

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget