এক্সপ্লোর

Hiccupping Black Hole: ক্ষণে ক্ষণে হেঁচকি কৃষ্ণগহ্বরের, কারণ জেনে স্তম্ভিত বিজ্ঞানীরা

Science News: দানবাকৃতির ওই কৃষ্ণগহ্বরটির ওজন প্রায় ৫ কোটি সূর্যের সমান। পৃথিবী থেকে ৮০ কোটি আলোকবর্ষ দূরের একটি ছায়াপথের একেবারে কেন্দ্রে অবস্থিত। ছবি: পিক্সাবে।

কলকাতা: ‘রোজ কত কী ঘটে যাহা তাহা’, শুধু পৃথিবী নয় মহাজগতেও দিব্যি খাটে কবির লেখা এই পঙক্তি। কারণ মহাশূন্যের অতলে ‘হেঁচকি’ তোলা এক কৃষ্ণগহ্বর খুঁজে বের করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। কেন এমন আচরণ খুঁজে দেখতে গিয়ে আরও হতবাক হলেন তাঁরা, যা দেখলেন, তা কল্পনাও করতে পারেননি কেউ। (Hiccupping Black Hole)

দানবাকৃতির ওই কৃষ্ণগহ্বরটির ওজন প্রায় ৫ কোটি সূর্যের সমান। পৃথিবী থেকে ৮০ কোটি আলোকবর্ষ দূরের একটি ছায়াপথের একেবারে কেন্দ্রে অবস্থিত। প্রতি ৮.৫ দিন অন্তর একবার গা ঝাড়া দেয়। পর পর বেশ কয়েক বার হেঁচকি তোলার পর তার মুখ দিয়ে গ্যাস বেরিয়ে আসে। এর পর আবার শান্ত হয়ে যায় কৃষ্ণগহ্বরটি। (Science News)

গত ২৭ মার্চ Science Advances জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে ওই কৃষ্ণগহ্বরটির আচরণ ব্যাখ্যা করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, ওই কৃষ্ণগহ্বরটির বলয় ভেদ করে ঢুকে গিয়েছে একটি কক্ষপথ, যা কিছুটা হেলে অবস্থান করছে। সেটির উপর দিয়ে অহরহ ছুটে চলেছে অপেক্ষাকৃত ছোট আকারের আরও একটি কৃষ্ণগহ্বর। ছোট আকারের ওই কৃষ্ণগহ্বরটিই যাত্রাপথে ধোঁয়া ও গ্যাসের কুণ্ডলী রেখে যায়। বলয় ভেদ করে যখন উপরে উঠে আসে ছোট আকারের কৃষ্ণগহ্বরটি, তাতে যে ধোঁয়া এবং গ্যাস বেরোয়, তাকেই ‘হেঁচকি’ ভাবা হয়েছিল।

আরও পড়ুন: আগাগোড়া মজুত রহস্যের উপাদান, ব্রহ্মাণ্ড সংযোগ নিয়েও চর্চা, বার বার যে কারণে খবরে Monolith

আমেরিকার ম্যাসাচুসেটসের Kavli Institute for Astrophysics and Space Research-এর বিজ্ঞানী ধীরজ পশম ওই গবেষণাপত্রের অন্যতম লেখক।  তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি অত্যন্ত চমকপ্রদ। মাসের পর মাস মাথা চুলকাচ্ছিলেন তাঁরা। পরে চেক রিপাবলিক থেকে দ্বিতীয় কৃষ্ণগহ্বরের বিষয়টি খোলসা করা হয়।  

বৃহদাকার কৃষ্ণগহ্বরটির বলয় ভেদ করে এগিয়েছে যে কক্ষপথ, তাতে ছোট আকারের ওই কৃষ্ণগহ্বর ছাড়াও আরও একাধিক মহাজাগতিক বস্তু রয়েছে বলে দাবি করেছেন  ধীরজ। আরও নক্ষত্র তো বটেই, ছোট আকারের আরও কৃষ্ণগহ্বরও ওই কক্ষপথে অবস্থান করতে পারে বলে দাবি করেছেন তিনি। গোটা বিষয়টিই অত্যন্ত আশ্চর্যের বলে জানিয়েছেন ধীরজ।

ধীরজের দাবি, কৃষ্ণগহ্বর সম্পর্কে এখনও যে অনেক কিছু জানা এবং বোঝা বাকি, এই ঘটনাই তার প্রমাণ। কৃষ্ণগহ্বর আসলে অসম্ভব শক্তিশালী, মহাজগতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য কোনও কৃষ্ণগহ্বর যদি অহরহ বলয় ভেদ করে ঢুকতে এবং বেরোতে পারে, তাহলে মহাজগতের সমীকরণ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

গবেষকদের দাবি, বৃহদাকার কৃষ্ণগহ্বরটির ভর আগামী দিনে ছোট কৃষ্ণগহ্বরটিকে গিলে নেবে। তবে আগামী ১০ হাজার বছরেরও বেশি সময় লাগবে বলে মত তাঁদের। ছোট কৃষ্ণগহ্বরটি বেশ হালকা হওয়ার দরুণই এত বেশি সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা।

২০২০ সালে এই দানবাকৃতির কৃষ্ণগহ্বরটির আবিষ্কার করেন বিজ্ঞানীরা। প্রায় চার মাস ধরে ওই কৃষ্ণগহ্বরটির বলয় থেকে অত্যুজ্জ্বল আলোর ছটা বেরোতে দেখে অবাক হন সকলেই। পরে জানা যায়, কাছে পড়া একটি নক্ষত্রকে কার্যত ছিন্নভিন্ন করে দিয়েছে ওই কৃষ্ণগহ্বর।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget