এক্সপ্লোর

Martian Green Sky: লালগ্রহ মঙ্গলের আকাশ হঠাৎই সবুজ, এই প্রথম চাক্ষুষ করলেন বিজ্ঞানীরা

Mars Sky Turns Green: গত ৯ নভেম্বর Nature Astronomy জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি: লালগ্রহ নামেই পরিচিত পৃথিবীর পড়শি গ্রহ মঙ্গল। পৃথিবীর বিকল্প বাসস্থান হিসেবেও দৌড়ে এগিয়ে সে। সেই মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলেই বড় ধরনের পরিবর্তন ঘটছে বলে এবার ইঙ্গিত মিলল। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং রাশিয়ার রসকসমোসের প্রেরিত EcoMars Trace Gas Orbiter স্যাটেলাইটে মঙ্গলের বায়ুমণ্ডলকে উজ্জ্বল সবুজ রংয়ে উদ্ভাসিত হতে দেখা গিয়েছে। এই প্রথম মঙ্গলের আকাশে হরিৎবর্ণের ছটা চাক্ষুষ করলেন বিজ্ঞানীরা। (Martian Green Sky)

গত ৯ নভেম্বর Nature Astronomy জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। মঙ্গলগ্রহের আকাশে হঠাৎ সবুজ রংয়ের এই ছটাকে Airglow বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা, যা দিন, রাত, যে কোনও সময়ে হতে পারে। পৃথিবীর ক্ষেত্রেও এমনটা ঘটে বলে জানিয়েছেন তাঁরা। মঙ্গলের আকাশে আবির্ভূত সবুজ রংয়ের ছটার সঙ্গে পৃথিবীর মেরুজ্যোতি বা মেরুপ্রভার মিল রয়েছে।  কিন্তু পার্থক্যও রয়েছে বিস্তর। (Mars Sky Turns Green)

বিজ্ঞানীরা জানিয়েছেন, দু'টি অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে মিশে গিয়ে অক্সিজেন অণু তৈরির ফলেই মঙ্গলগ্রহের আকাশে ওই সবুজ রংয়ের ছটার আবির্ভাব। বিশেষ করে রাতের আকাশে সবুজ রংয়ের ছটার উৎপত্তি ওই ভাবেই বলে মনে করছেন তাঁরা। মঙ্গলের মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় এই সবুজ রংয়ের ছটা ধরা পড়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্যাটেলাইটের ক্যামেরায়। সেই তুলনায় সূর্য থেকে নির্গত কণার সঙ্গে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সংঘর্ষ বাধলে, ধরাধামে মেরুজ্যোতর সৃষ্টি হয়।

আরও পড়ুন: Science News:এই সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে কয়েক লক্ষগুণ কমে যাবে অক্সিজেনের মাত্রা, পূর্বাভাস গবেষণাপত্রে

বিজ্ঞানীদের অনুমান, আচমকা মনঙ্গলের আকাশে এই সবুজ ছটার আবির্ভাব ঘটেনি। কমপক্ষে ৪০ বছর ধরেই মঙ্গলের আকাশ বিশেষ সময়ে সবুজ হয়ে ওঠে। বিজ্ঞানীরা এক দশক আগেই প্রথম সেটি চাক্ষুষ করতে পেরেছেন। প্রথমে ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্যাটেলাইট বিষয়টি ক্যামেরাবন্দি করেন। তার পর ২০২০ সালে  বিজ্ঞানীরা সেটি চাক্ষুষ করেন। তব এতদিন মূলত দিনের বেলায় ওই সবুজ রংয়ের ছটা দেখেছিলেন তাঁরা। এবার রাতের বেলায় মঙ্গলের আকাশে সবুজের প্রলেপ চোখে পড়ল।

আগামী দিনে মঙ্গলগ্রহ অভিযানের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ম বলে মনে করছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিবৃতিতে গ্রহবিদ জঁ-ক্ল জেরার্ড জানিয়েছেন, বায়ুমণ্ডলীয় প্রবাহের উপর নজরদারি চালাতে এই মেরুজ্যোতিকে কাজে লাগানো যেতে পারে। পরবর্তী অভিযানে গ্লোবাল ইমেজিং ক্যামেরা পাঠাতে পারে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। মঙ্গলের চারিদিকে চক্কর কাটার সময়ও ওই মেরুজ্যোতি চাক্ষুষ করতে পারেন মহাকাশচারীরা। '

মঙ্গলগ্রহের মাটির ৪০ থেকে ৮০ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষাতেও ওই সবুজ রংয়ের ছটা সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।  তাতে আগামী দিনে মঙ্গলযান তৈরির কাজ যেমন সহজতর হবে, তেমনই মঙ্গলের বায়ুমণ্ডলের ঘনত্ব বুঝে কৃত্রিম উপগ্রহ তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে। প্যারাশ্যুটের সাহায্যে মঙ্গলের মাটি ছোঁয়ার পরিকল্পনার কাজেও সুফল মিলবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget