এক্সপ্লোর

Sunita Williams: আরও পিছোল সময়, মহাকাশ থেকে কবে ঘরে ফিরবেন সুনীতা ?

Sunita Williams NASA: ২০২৫-এর ফেব্রুয়ারিতেও ঘরে ফেরা হবে না ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর। তাহলে কবে ফিরতে পারবেন তারা ? আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে নয়া তথ্য।

Science News: মাত্র ৮ দিনের মহাকাশ অভিযানে গিয়েছিলেন সুনীতা, আর সেই আটদিন বাড়তে বাড়তে হয়ে গেল ৭ মাস। কথা ছিল আগামী বছর ফেব্রুয়ারি মাসেই পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams), কিন্তু নাসা জানিয়েছে তা হচ্ছে না। ২০২৫-এর ফেব্রুয়ারিতেও ঘরে ফেরা হবে না ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর। তাহলে কবে ফিরতে পারবেন তারা ? সম্প্রতি নাসা (NASA) জানিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স (Space X) সংস্থার মহাকাশযান ক্রিউ ১০-এ করেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, তবে ফেব্রুয়ারিতে নয়, বরং ২০২৫-এর মার্চের শেষ দিকে এই মহাকাশযান রওনা দেবে বলেই জানিয়েছে নাসা।

এই বাড়তি সময়ের মধ্যে স্পেস এক্স এবং নাসা উভয়েই তাদের এই অভিযানের জন্য প্রয়োজনীয় একটি ড্রাগন স্পেসক্রাফটের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলবে। এই সপ্তাহে বুধবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাসের শেষেই ক্রিউ ১০ মিশন মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে পাড়ি দেবে। এই ক্রিউ ১০ মিশন ফেব্রুয়ারি মাসেই রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। নতুন মহাকাশযান তৈরিতে বেশি সময় লাগছে নাসার। আর তাই তাদের ফেরার দিন আরও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি নাসা। ফলে মহাকাশ স্টেশনের কমান্ডার তথা নাসার নভোশ্চর সুনীতা সুনী উইলিয়ামস ৭২তম অভিযানের অংশ হিসেবে আরও কিছুদিন মহাকাশেই থাকবেন।

২০২৪ সালের জুন মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস। তাঁর সঙ্গে ছিলেন আরেক বর্ষীয়ান মহাকাশচারী বুচ উইলমোর। মূলত বোয়িং স্টারলাইনারের প্রথম পরীক্ষামূলক উড়ানের অংশ হিসেবেই স্পেস স্টেশনে গিয়েছিলেন তারা। মাত্র ৮ দিনের অভিযান ছিল তাদের, তেমনটাই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বোয়িং ক্যাপসুলে যান্ত্রিক ত্রুটির কারণে সেই আটদিনের সফর বেড়ে এখন ৭ মাস চলছে। অগাস্ট মাসে নাসা সিদ্ধান্ত নেয় যে স্টারলাইনারে করে দুই নভোশ্চরকে পৃথিবীতে ফিরিয়ে আনা খুবই ঝুঁকিপূর্ণ হবে।

সেই সময় থেকেই একটি বর্ধিত অভিযানে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং উইলমোর। মার্চের শেষ দিকে যদি তারা ফিরে আসেন তাহলে তাদের মহাকাশে কাটানো সময় হবে ৯ মাস। তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে গিয়েছেন আরও দুই মহাকাশচারী নিক হগ এবং আলেকজান্ডার গর্বুনভ।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sunita Williams: মহাকাশে 'অবাক জলপান' সুনীতার, উড়ে গিয়ে তবেই পেলেন স্বাদ, ভিডিও ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget