এক্সপ্লোর

ভারত-চিন সংঘাতের মধ্যেই চলতি সিজনের আইপিএল টাইটল স্পনসর হিসাবে সরে গেল চিনা কোম্পানি ভিভো

রবিবার বিসিসিআই এবারের আইপিএলের সব স্পনসরকেই বহাল রাখার কথা ঘোষণা করে। কিন্তু গত জুনে লাদাখের গালওয়ানে ভারত-চিন সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরিপ্রেক্ষিতে ভিভো কেন স্পনসর হিসাবে থাকবে,তা নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার ঝড় বয়ে যায়। আজ ভিভো জানিয়ে দেয়, তারা টাইটল স্পনসর হিসাবে থাকছে না।

নয়াদিল্লি: অবশেষে প্রবল চাপের মুখে চিনা মোবাইল কোম্পানি ভিভো সরে গেল ২০২০-র আইপিএল থেকে। তারা ছিল জনপ্রিয় টি-২০ টুর্নামেন্টের টাইটল স্পনসর। সোস্যাল মিডিয়ায় তাদের অংশগ্রহণ ঘিরে বিতর্কের মধ্যেই এই পদক্ষেপ। ২০১৮-য় ৫ বছরের চুক্তি অনুযায়ী তারা ২১৯৯ কোটি টাকা দিয়েছিল। রবিবার বিসিসিআই এবারের আইপিএলের সব স্পনসরকেই বহাল রাখার কথা ঘোষণা করে। কিন্তু গত জুনে লাদাখের গালওয়ানে ভারত-চিন সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরিপ্রেক্ষিতে ভিভো কেন স্পনসর হিসাবে থাকবে,তা নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার ঝড় বয়ে যায়। আজ ভিভো জানিয়ে দেয়, তারা টাইটল স্পনসর হিসাবে থাকছে না। ২০২০-র আইপিএল সিজন সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে বলে রবিবার ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সরকারি অনুমতি সাপেক্ষে সেখানে দুবাই, শারজা ও আবুধাবিতে হবে এই টুর্নামেন্ট। গত রবিবার নাম গোপন রাখার শর্তে আইপিএলের গভর্নর কাউন্সিলের জনৈক সদস্য বলেন, আমি এটুকুই বলতে পারি যে, আমাদের স্পনসর আমাদের সঙ্গেই আছে। আশা করি, আপনারা এর মানেটা বুঝে নিতে পারছেন। বিসিসিআই প্রেস রিলিজ দিয়ে বলে, ভিভো আইপিএল ২০২০ সংস্করণ সংক্রান্ত নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। ভারতে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে, ফাইনাল ১০ নভেম্বর। ৫৩ দিনের টুর্নামেন্টে ১০টি ম্যাচ হবে অপরাহ্নে ভারতীয় সময় বেলা সাড়ে তিনটেয়, সন্ধ্যার ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সাড়ে সাতটা থেকে। ভারতে নানা মহল, বিশেষ করে আরএসএস অনুমোদিত স্বদেশি জাগরণ মঞ্চ আইপিএল কাউন্সিলকে তীব্র আক্রমণ করে। তারা শহিদ সেনা জওয়ানদের অসম্মান করছে বলে অভিযোগ করে সংস্থার শীর্ষ নেতা ডঃ অশ্বিনী মহাজন বলেন, স্বদেশি জাগরণ মঞ্চ এটা জেনে বিস্মিত যে টি-২০ ক্রিকেট ম্যাচের আয়োজক আইপিএল একটি চিনা মোবাইল কোম্পানির স্নসরশিপ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এভাবে চিনাদের সবচেয়ে জঘন্য হামলায় শহিদ হওয়া জওয়ানদের প্রতি চরম অসম্মান দেখাল আইপিএল গভর্নিং কাউন্সিল। তারা আরও বলেছে, যখন দেশের বাজার, অর্থনীতিকে চিনা প্রভাবমুক্ত করার চেষ্টা চলছে, তখন চিনা বিনিয়োগ, চিনা কোম্পানিগুলিকে দেশের পরিকাঠামো, টেলিকমে বরাত পাওয়ার চেষ্টা থেকে বা জেতা থেকে দূরে রাখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
Romero Avoids Trump: ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget