এক্সপ্লোর

Father’s Day Exclusive: 'অমিতাভ বচ্চনকে আউট করে দেওয়ায় বাবার সঙ্গে তিনদিন কথা বলিনি'

Father's Day 2022: বাড়িতে ছোট থেকে দেখেছেন তারকাদের আনাগোনা। কে নেই সেই তালিকায়? উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, অপর্ণা সেন।

কলকাতা: বিখ্যাত বাবার ছেলে। তার ওপর বাবা আবার রুপোলি পর্দার তারকা। স্বাভাবিকভাবে তাঁর কাছেও ছিল অভিনয় জগতে নাম লেখানোর একাধিক প্রস্তাব।

কিন্তু জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee) আবার অভিনয়ে আগ্রহ নেই। তাঁর মন পড়ে ময়দানে। মুশকিল আসান হয়ে হাজির হলেন বাবা দিলীপ মুখোপাধ্যায় (Dilip Mukherjee)। সব প্রস্তাব নাকচ করে দিলেন। ছেলেকে ডেকে বললেন, খেলার জগতেই থাক।

ফাদার্স ডে-তে (Father's Day 2022) বাবার কথা বলতে গিয়ে স্মৃতিমেদুর জয়দীপ। এবিপি লাইভকে প্রাক্তন ক্রিকেটার বললেন, 'অনেক অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। আমার আগ্রহ ছিল না। বাবাও চাইতেন না। বলতেন, তুমি খেলার জগতের মানুষ। খেলা নিয়ে থাকো।'

বাড়িতে ছোট থেকে দেখেছেন তারকাদের আনাগোনা। কে নেই সেই তালিকায়? উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, অপর্ণা সেন। জয়দীপ বলছেন, 'ওঁরা আমার বাবার ভীষণ ভাল বন্ধু ছিলেন। সত্যজিৎ রায়ের ক্যামেরাম্যান সৌমেন্দু রায়ের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল। বাড়ির পাশেই থাকতেন। আমরা তখন থাকতাম ২৪ এ লেক প্লেসে। পরে বাবার মৃত্যুর পর সেই ভাড়াবাড়ি আমরা ছেড়ে দিই। সেই বাড়ি ছিল সৌমেন্দুবাবু ও সৌমিত্রকাকুর বাজার থেকে ফেরার রাস্তা। ওঁরা প্রায় রোজই আসতেন। হইহই করে কাটত সময়।'

গরমের ও শীতের ছুটিতে বাবার সঙ্গে শ্যুটিয়ে যেতেন জয়দীপ। 'বাবার শ্যুটিংয়ের পর ক্রিকেট, ব্যাডমিন্টন খেলা হতো। আমি বরাবরই খেলাপাগল। শুধু অপেক্ষায় থাকতাম কখন শ্যুটিং শেষ হবে আর খেলতে পারব। বাবা খুব ভাল খেলতেন। শ্যুটিংয়ের পরে নিয়মিত খেলা হতো। উত্তম কাকু ভাল ক্রিকেট খেলতেন। সৌমিত্র কাকু ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোই ভাল খেলতেন। স্টুডিওর সামনে কোর্ট তৈরি করা হতো অক্টোবর মাসে,' বলছিলেন জয়দীপ। যোগ করলেন, 'বিকেল পাঁচটা-সাড়ে পাঁচটায় আড্ডা শুরু হতো। উত্তম কুমার, অপর্ণা সেন, বিকাশ রায়, পাহাড়ি সান্যাল বাড়িতে আসতেন। স্ক্রিপ্ট পড়া হতো। সঙ্গে থাকত লুচি আর সাদা আলুর তরকারি। আমার ঠাকুমা রাঁধতেন। সকলের ভীষণ প্রিয় ছিল সেই খাবার।'

মহানায়কের কোলে বসে ছবি রয়েছে জয়দীপের। বলছেন, 'উত্তম কুমার বাড়িতে এলে আমাদের বাড়ির সামনে ওঁর গাড়ির নম্বর দেখে ভিড় জমে যেত। তবে তখন ছবি তোলার চল ছিল না। সকলে কাছ থেকে দেখতেন। কথা বলে চলে যেতেন।' যোগ করলেন, 'তখন একটা সিনেমার শ্যুটিং দেড় বছর চলত। এখন তো আমার বন্ধু যিশু-জিৎরা বলে ৩৪ দিনে গোটা সিনেমার শ্যুট হয়ে যায়। তখন ভাবা যেত না। আমি ছুটি থাকলে শ্যুটিং দেখতে যেতাম। আমার একঘেঁয়ে লাগত। বাবার একটা সিনেমার গানের রেকর্ডিং করতে মান্না দে এসেছিলেন মনে আছে।'

বাবার সঙ্গে প্রচুর আউটডোর যেতেন জয়দীপ। 'হাজারিবাগ, শিলং অনেক জায়গায় আউটডোরে গিয়েছি। যদি জানতেম, এখানে পিঞ্জর, নগর দর্পণে, এরকম অনেক সিনেমার শ্যুটিংয়ে আউটডোরে গিয়েছি। আউটডোরে গিয়েই সৌমিত্র কাকুর ছেলে বুবুদা ও মেয়ে পৌলমীর সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পৌলমী আমার প্রথম বন্ধু। অভিনয় করত বাবারা। আমরা গল্প করতাম। কাছাকাছি বাড়ি হওয়ায় যাতায়াতও হতো।'

বাংলা সিনেমার সোনালি অধ্যায়ের অন্যতম বড় নাম দিলীপ মুখোপাধ্যায়ের মৃত্যু ১৯৯০ সালের ৩১ মার্চ। জয়দীপ বলছেন, 'তখন আমার মাত্র ২৩ বছর বয়স। বাংলা প্র্যাক্টিস থেকে ফিরে দেখি বাবাকে গাড়ি থেকে নামানো হচ্ছে। শুনলাম হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসকেরা বললেন পেনিসিলিন ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দেওয়ার পরই কনভালসন ও মৃত্যু।'

জয়দীপের বাড়িতে এখনও বাবার স্মৃতিবিজরিত প্রচুর জিনিস রয়েছে। 'বাবার পকেট ডায়েরি, দামি পেন, রূদ্রাক্ষের মালা, চেন, প্রচুর ছবি, সব রাখা রয়েছে,' বলছিলেন জয়দীপ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সঙ্গে পারিবারিক বন্ধুত্ব ছিল মুখোপাধ্যায় পরিবারের। জয়দীপ বলছেন, 'চণ্ডীকাকু আর বাবা বন্ধু ছিলেন। মহারাজ আমার চেয়ে পাঁচ বছরের ছোট। আমি রাজের (স্নেহাশিস গঙ্গোপাধ্যায়) বন্ধু ছিলাম আগে। হোয়াইট বর্ডার মাঠে গিয়ে বসে থাকতাম। সবাই বলত, আরে চণ্ডী গঙ্গোপাধ্যায় আর দিলীপ মুখোপাধ্যায়ের ছেলে ওরা, ক্রিকেট খেলতে পারে নাকি! পরে অবশ্য বাংলার হয়ে একসঙ্গে খেলেছি।'

পিতৃদিবসে জয়দীপের মনে পড়ছে আরেকটি ঘটনা। যখন বাবার ওপর ভয়ানক রাগ হয়েছিল। '১৯৭৮ সালের বন্যার পর ত্রাণ সংগ্রহের ম্যাচ হয়েছিল। বাংলা দলের প্লেয়িং ক্যাপ্টেন ছিলেন বাবা, নন প্লেয়িং ক্যাপ্টেন উত্তম কুমার। মুম্বইয়ের প্লেয়িং ক্যাপ্টেন অমিতাভ বচ্চন, নন প্লেয়িং ক্যাপ্টেন দিলীপ কুমার। আমি অমিতাভ বচ্চনের বিরাট ভক্ত ছিলাম। বাবা সেই ম্যাচে ১০-১২ রানের মাথায় অমিতাভ বচ্চনকে কট অ্যান্ড বোল্ড আউট করে দিয়েছিলেন। রাগে, অভিমানে আমি বাবার সঙ্গে দিন তিনেক কথা বলিনি। আমার প্রিয় তারকাকে এভাবে আউট করে দেবে!' বলছিলেন জয়দীপ। যোগ করলেন, 'অমিতাভ বচ্চনকে বাবা গিয়ে বলেছিলেন, ছেলে আপনার বড় ফ্যান। অমিতাভ বচ্চন একটা টিস্যু পেপারে ঠিকানা লিখে দিয়েছিলেন আমায়। বলেছিলেন, আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। এসো। তবে তোমার বাবার নিমন্ত্রণ নেই। ওকে নিয়ে যেও না। আমাকে আউট করেছে!'

ফাদার্স ডে-তে বাবার স্মৃতি জয়দীপের সেরা সম্বল।

আরও পড়ুন: খলনায়ক বৃষ্টি, ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ ২-২ ফলেই শেষ

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget