এক্সপ্লোর

Brazil vs Croatia: বিশ্বকাপে নেমারদের স্বপ্নভঙ্গের পরই পদত্যাগ ব্রাজিল কোচ তিতের

Tite: বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হার। ট্রফি জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল বিদায় নিয়েছে শেষ আট থেকেই। যার জেরে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিতে।

দোহা: বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হার। ট্রফি জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল বিদায় নিয়েছে শেষ আট থেকেই। যার জেরে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিতে। ব্রাজিলের কোচ পদত্যাগ করলেন।

শুক্রবারের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ছিল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দুরন্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র। কিন্তু শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে দুরন্ত গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রুনো পেতকোভিচ। ১২০ মিনিট শেষ হয় ১-১ গোলে।

তারপর টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে পরাজিত করেন লুকা মদ্রিচরা। রাশিয়া বিশ্বকাপের রানার্সরা কাতারে পৌঁছে গেল শেষ চারে। আর পরাজয়ের পরই দায়িত্বহ ছাড়লেন তিতে।

পেলেকে ছুঁয়েও বিদায়

রেকর্ড গড়েও চোখের জলে মাঠ ছাড়লেন। বিশ্বকাপে নামার আগে কিংবদন্তি পেলেকে ছােঁয়ার হাতছানি ছিল। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কাতার বিশ্বকাপে শেষ আটের ম্যাচে প্রথম গোলটি করে পেলেকে ছুঁয়ে ফেলেছিলেন। তবে ম্যাচ জিততে পারলেন না। বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গেল নেমারের। কাতার বিশ্বকাপে ইন্দ্রপতন। ২০০২ সালে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই অপেক্ষা আরও বাড়ল। 

ম্য়াচের ২ অর্ধ মিলে কোনও দলই গোল পায়নি। এরপর অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে নেমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। পাকুয়েতার সঙ্গে পাস খেলে গোল করেন নেমার। সঙ্গে সঙ্গেই পেলেকে ছুঁয়ে ফেলেন তিনি। ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের জার্সিতে পেলে মোট ৭৭ টি গোল করেছিলেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপে জয় পেয়েছিল ব্রাজিল। সেই দলের সদস্য ছিলেন পেলে।

এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার শেষ চারে জায়গা করে নিল ক্রোয়েশিয়া। একই সঙ্গে ১৯৮৬ সালের পর প্রথমবার পেনাল্টি শ্যুট আউটে হার ব্রাজিলের। সর্বাধিক ৪ বার পেনাল্টিতে জয় পেল ক্রোয়েশিয়া। তাদের সঙ্গে একই তালিকায় রয়েছে আর্জেন্তিনা, জার্মানি। আর গোটা ম্যাচে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচের কথা না বললেই নয়। গোটা ম্যাচে মোট ১২টি সেভ করেছেন তিনি। এর আগে জাপানকেও টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন মদ্রিচরা। সেই ম্যাচেও নায়ক হয়েছিলেন ক্রোয়েশিয়ার এই তরুণ গোলরক্ষক। এদিন অতিরিক্ত সময় পিছিয়ে পড়ার পর ৭ মিনিটের মধ্যে ফের সমতা ফেরায় ক্রোটরা। টাইব্রেকারে রডরিগোর শট বাঁচিয়ে দেন লিভাকোভিচ। অন্যদিকে মার্কুইনহোসের শট বাঁদিকের পোস্টে লেগে ফিরে আসে। এরপরই ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন: বিশ্বকাপে ঈন্দ্রপতন, শেষ চারে ক্রোয়েশিয়া, টাইব্রেকারে হার ব্রাজিলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget