এক্সপ্লোর

CAB AGM: ভিশন ২০২০ নিয়ে কী ভাবনা, গাড়ি-খাবারের খরচ কেন ১ কোটি ৬৯ লক্ষ টাকা, প্রশ্ন উঠল সিএবি-র সভায়

Eden Gardens: শনিবার বাইপাসের ধারে এক হোটেলে সিএবি-র এজিএম ছিল। সেখানে সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে প্রশ্ন তোলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ভিশন ২০২০ প্রকল্পের কী হল?

কলকাতা: বাংলা থেকে ক্রিকেটার তুলে আনার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) উদ্যোগে শুরু হয়েছিল ভিশন ২০২০ শিবির। যে প্রকল্পে কোচেদের নামের তালিকা এক সময় হইচই ফেলে দিয়েছিল। ওয়াকার ইউনিস, মুথাইয়া মুরলীধরন ও সৌরভ স্বয়ং। পরে ওয়াকারের জায়গায় পেসারদের কোচিংয়ের দায়িত্বে এসেছিলেন টি এ শেখর। সৌরভের জায়গায় পরে ব্যাটিং কোচ হন ভি ভি এস লক্ষ্মণ।

কিন্তু সেই ভিশন ২০২০ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। দিনকয়েক আগে সিএবি-তে সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সময়ের অভাবে এবার আর ভিশন ২০২০ শিবির করা যাবে না। পরে অন্য কোনও নামে প্রকল্প ফেরানো হতে পারে। তবে ভিশন ২০২০ প্রকল্প বন্ধ হল কেন, তা নিয়ে শনিবার সিএবির বার্ষিক সাধারণ সভায় (AGM) ঝড় উঠল।

শনিবার বাইপাসের ধারে এক হোটেলে সিএবি-র এজিএম ছিল। সেখানে সিএবি-র প্রাক্তন যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে প্রশ্ন তোলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ভিশন ২০২০ প্রকল্পের কী হল? বৈঠকে তখন হাজির সৌরভ স্বয়ং। খুব একটা সদুত্তর বিশ্বরূপ পেয়েছেন, এমন খবর নেই। শোনা গেল, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস নাকি জানিয়েছেন, অনেক টাকা খরচ করে সারা বছরই ক্রিকেটারদের ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে। রাজ্যে তৃণমূল স্তরে ক্রিকেটের উন্নয়নে বন্ধ হয়ে যাওয়া সাব ডিভিশন ক্রিকেট ফের চালু করার দাবি তুলেছেন বিশ্বরূপ। পাশাপাশি বেশ কয়েক বছর বন্ধ থাকার পর পি সেন ট্রফি ফের চালু করায় সিএবি-কে ধন্যবাদও জানিয়েছেন বর্তমানে রাজ্যের শাসক দলের কাউন্সিলর।

শনিবারের সভার শুরুতেই প্রাক্তন সচিব বাবলু কোলে প্রশ্ন তোলেন, ২১ দিন আগে এজিএমের নোটিশ পাঠানো হলেও কেন গঠনতন্ত্র মেনে সদস্যদের কাছে বার্ষিক ফিনান্সিয়াল রিপোর্ট ও অ্যানুয়াল রেকর্ড পাঠানো হয়নি। তাতে সভায় যোগ দেওয়ার আগে প্রস্তুতিতে সমস্যা হয়েছে বলেও জানান তিনি।

সামনেই ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। সেমিফাইনাল-সহ মোট পাঁচ ম্যাচ আয়োজনের বরাত পেয়েছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। তার জন্য একটি আয়োজক কমিটি গঠন করেছে সিএবি। কিন্তু সেই কমিটিতে জেলা ও বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধিত্ব নেই বলে জানান নদিয়া জেলার প্রতিনিধি অর্ধেন্দু ঘোষ। জেলা ও বিশ্ববিদ্যালয়ের ২৬ জন সদস্যের মধ্যে থেকে কাউকে ওই কমিটিতে রাখার কথা ভেবে দেখার কথা বলেছেন তিনি।

এজিএমে সিএবি-র তরফে জানানো হয়েছে, গত বছরের আয় থেকে অনুমোদিত সংস্থাগুলিকে ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। তবে প্রশ্ন উঠেছে গাড়ি ও খাবারের খরচ নিয়ে। দেখা গিয়েছে, গত আর্থিক বর্ষে গাড়ির পিছনে মোট ১ কোটি ২৭ লক্ষ টাকা খরচ হয়েছে সিএবি-র। খাবারের জন্য খরচ হয়েছে ৪২ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা খরচ হয়েছে। গত আর্থিক বর্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে প্রায় ৯৫ কোটি টাকা পেয়েছে সিএবি। যা তার আগের বছরের চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেশি।

আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget