এক্সপ্লোর

Sanju Samson: সুযোগ পেয়েও বারবার ব্যর্থ, এশিয়া কাপ, বিশ্বকাপের স্কোয়াডে আর দেখা মিলবে স্যামসনের?

Sanju Samson Update: ২০১৫ সালে জাতীয় দলে সুযোগ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল তাঁর। ২০২১ সালে ওয়ান ডে ফর্ম্যাটে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নামেন।

মুম্বই: ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএলে (IPL)। ধারাবাহিক পারফরম্যান্স করেও জাতীয় দলে (National Team) সুযোগ পাচ্ছিলেন না। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছিলেন তাঁর সমর্থকরা। তিনি নাকি ধারাবাহিক সুযোগ পান না। এমন অভিযোগ তুলে বোর্ড ও টিম ম্যানেজমেন্টের দিকেও আঙুল তুলেছিলেন অনেকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সফরে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনটি টি-টোয়েন্টি ও ২টো ওয়ান ডে-তে সুযোগ পেয়েও কোনও কাজে লাগাতে পারেননি কেরালার উইকেট কিপার ব্যাটার।

২০১৫ সালে জাতীয় দলে সুযোগ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল তাঁর। ২০২১ সালে ওয়ান ডে ফর্ম্যাটে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নামেন। কিন্তু গত ৮ বছরে মাত্র ৩৫টি ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক মঞ্চে। আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে। সেখানেও রানও করেছেন। কিন্তু জাতীয় দলের জার্সিতেই খারাবাহিকতার অভাব দেখা দিচ্ছে। ক্যারিবিয়ান সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে সঞ্জু করেছেন ১২, ৭ এবং ১৩ রান। দুটি ওয়ান ডে ম্যাচে করেছেন ৯ ও ৫১ রান। অর্থাৎ পাঁচ ম্যাচ খেলে একটি অর্ধশতরান ছাড়া কিছুই নেই ঝুলিতে।

এবার প্রশ্ন উঠছে যে তাহলে কি আদৌ এশিয়া কাপ বা বিশ্বকাপের স্কোয়াডে ভাবা হবে স্যামসনকে? ওয়ান ডে ফর্ম্যাটে স্যামসনের গড় ৫৫.৭১। এখনও পর্যন্ত ১২ ম্যাচে ৩৯১ রান করেছেন তিনি। তিনটি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। আয়ারল্যান্ড সফরেও দলে রয়েছেন ২৮ বছরের এই ক্রিকেটার। কিন্তু তাঁর প্রতিযোগিতা মূলত কে এল রাহুল ও ঈশান কিষাণের সঙ্গে। কারণ চার বা পাঁচ নম্বর পজিশনে উইকেট কিপার ব্যাটার হিসেবে যদি খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকবেন কে এল রাহুল। তিনি ফিট হয়ে গেলে হয়ত স্যামসনের সুযোগের সম্ভাবনা কমেই যেতে পারে।

এদিকে, আজ প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। এটিই ভারতীয় দলের সঙ্গে রিঙ্কু সিংহ, জীতেশ শর্মাদের প্রথম সফর। নিজেদের প্রথম সফরে স্বাভাবিকভাবেই দুই তরুণ তুর্কিই উচ্ছ্বাসে ভাসছেন। সেই উচ্ছ্বাস বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে সকলের সঙ্গে ভাগ করে নেন রিঙ্কু সিংহ, জীতেশ শর্মা।

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে অনুশীলন সেশনের পর রিঙ্কু বলেন, 'ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম অনুশীলন সেশনটা বেশ ভালই গেল। আমি যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দেব এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করব।' প্রথমবার জাতীয় দলের হয়ে ডাক পাওয়াটা সকলের কাছেই দারুণ উচ্ছ্বাস ও আবেগের। রিঙ্কু জানান, 'আমি সেই সময় নয়ডায় যেখানে আমি অনুশীলন করি, সেখানে ছিলাম। যখন দল ঘোষণা করা হয়, তখন বন্ধুদের সঙ্গে ছিলাম আমি। তারপর আমি আমার মাকে ফোন করি। মা সবসময় বলত আমাকে দেশের হয়ে খেলতে হবে। তাই আমার পাশাপাশি ওদেরও স্বপ্ন পূর্ণ হয়। ভারতের হয়ে খেলাটা সকলরেই স্বপ্ন। প্রথমবার ভারতীয় দলের জার্সি হাতে পাওয়ার পর আমি খানিকটা আবেগঘনই হয়ে গিয়েছিলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget