এক্সপ্লোর

GST Council: দাম বাড়বে গুটখা-পান মশলার ! ১৮ ফেব্রুয়ারি জিএসটি কাউন্সিলের বৈঠক

Nirmala Sitharaman: বাজেটের পরই আরও বড় সিদ্ধান্তের দিকে যেতে চলেছে দেশ। ১৮ ফেব্রুয়ারি বসতে চলেছে GST কাউন্সিলের বৈঠক।

Nirmala Sitharaman: বাজেটের পরই আরও বড় সিদ্ধান্তের দিকে যেতে চলেছে দেশ। ১৮ ফেব্রুয়ারি বসতে চলেছে GST কাউন্সিলের বৈঠক। টুইটারে এই তথ্য জানিয়েছে ভারতের জিএসটি কাউন্সিল (GST Council)। চলতি মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে GSTকাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটের পরই হবে এটি প্রথম বৈঠক। 

GST Council: এসব বিষয় নিয়ে হবে আলোচনা
সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে, কাউন্সিল গ্রুপ অব মিনিস্টারের এই বৈঠকে পান মসলা, গুটখা কোম্পানির ওপর আরও কর আরোপের বিষয়ে নিয়ে আলোচনা করা হতে পারে। অনলাইন গেমিং, ক্যাসিনোতে জিএসটি আরোপ করার জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে মন্ত্রীদের আরেকটি গ্রুপের রিপোর্টও বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। ১৭ ডিসেম্বর, ২০২২ অনুষ্ঠিত GST কাউন্সিলের শেষ বৈঠকের আলোচ্যসূচিতে এই সম্পর্কিত ৩টি প্রতিবেদন অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Nirmala Sitharaman: কাউন্সিল টুইটারে জানিয়েছে এই খবর
GST কাউন্সিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে এই তথ্য দিয়েছে। কাউন্সিল লিখেছে, “GST কাউন্সিলের ৪৯তম সভা নয়াদিল্লিতে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিলে রাজ্যের অর্থমন্ত্রীরাও থাকবেন। অতীতে ৪৮ তম জিএসটি কাউন্সিল সভা ১৭ ডিসেম্বর ২০২২-তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল।

GST Council: জানুয়ারিতে ১.৫৫ লক্ষ কোটি টাকা সংগ্রহ হয়েছে
দেশে জিএসটি সংগ্রহ নিয়ে সম্প্রতি বিবৃতি দিয়েছে অর্থ মন্ত্রক। যেখানে জানানো হয়েছে, জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে ১.৫৫ লক্ষ কোটি টাকারও বেশি। দেশের জিএসটি সংগ্রহের অতীত বলছে, এটি এখনও পর্যন্ত দেশের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহ।

অর্থ মন্ত্রক জানিয়েছে, “৩১শে জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মোট GST রাজস্ব ১,৫৫,৯২২ কোটি টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে CGST হল ২৮,৯৬৩ কোটি টাকা, SGST ৩৬,৭৩০ কোটি টাকা, IGST দাঁড়িয়েছে ৭৯,৫৯৯ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৩৭,১১৮ কোটি টাকা সহ) ও সেস হল ১০,৬৩০ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৭৬৮ কোটি টাকা সহ)।

সম্প্রতি সিগারেটে সুখটান আরও মহার্ঘ হয়েছে।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নয়া অর্থবর্ষে সিগারেটের (Duty on Cigarettes) উপর ১৬ শতাংশ শুল্ক চাপতে চলেছে। সিগারেটের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে যুব সমাজকে তামাক আসক্তি থেকে বার করে আনা যাবে বলে মত তাঁদের (India Budget 2023)। 

Ex-Showroom Price: গাড়ির এক্স শোরুম প্রাইসের সঙ্গে অন রোড মূল্যের পার্থক্য কী, কত বেশি পড়ে দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget