এক্সপ্লোর

KYC Rule: বদলে গেল KYC-র নিয়ম, কোন অ্যাকাউন্টে কত বছর অন্তর KYC আপডেট করাতে হবে ? জানাল RBI

KYC Rules Changed: KYC-র পুরো কথা হল Know Your Customer। অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাঙ্কের কাছে আপনার সমস্ত তথ্য জমা থাকবে। এর মাধ্যমে গ্রাহকদের যাচাই ও চিহ্নিত করে ব্যাঙ্ক।

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কেওয়াইসি করানো সেক্ষেত্রে একটি জরুরি বিষয়। কেওয়াইসি আপডেট না করালে অনেক সময় অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে আর্থিক লেনদেন। সম্প্রতি ৬ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেওয়াইসির নিয়মে (KYC Rule) বড় বদল এনেছে। আগের নিয়মের বদল ঘটিয়ে মূলত ৬টি নতুন সংযোজন করা হয়েছে এবং আগের কিছু কিছু নিয়ম পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে স্পষ্ট করে রিজার্ভ ব্যাঙ্কের (RBI Update) পক্ষ থেকে জানানো হয়েছে যে কোন ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে কত বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে। এক্ষেত্রে একবার মাত্র কেওয়াইসি আপডেট (KYC Rules Revised) করলেই সমস্ত তথ্য জুড়ে যাবে সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রির কাছে। বারবার করে ব্যাঙ্ক আপনাকে কেওয়াইসি আপডেটের জন্য বলতে পারবে না। কী কী বদল এসেছে দেখে নেওয়া যাক।

KYC আসলে কী

KYC-র পুরো কথা হল Know Your Customer। অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাঙ্কের কাছে আপনার সমস্ত তথ্য জমা থাকবে। এর মাধ্যমে গ্রাহকদের যাচাই ও চিহ্নিত করে ব্যাঙ্ক। কেওয়াইসির মাধ্যমে অবৈধ কার্যকলাপ থেকে বাঁচা যায়, আর্থিক তছরূপের ঘটনাও অনেক কম হয়। অন্য কেউ জালিয়াত বা প্রতারক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না কেওয়াইসি যথাযথভাবে করা থাকলে।

তিন ধরনের অ্যাকাউন্টে তিন রকম নিয়ম

রিজার্ভ ব্যাঙ্ক তাদের এই নতুন অ্যামেন্ডমেন্টে জানিয়েছে এবার থেকে অ্যাকাউন্টের ঝুঁকির উপরে নির্দিষ্ট সময় অন্তর বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করাতে হবে গ্রাহককে। মূলত তিন ধরনের অ্যাকাউন্ট আছে –

উচ্চমাত্রার ঝুঁকি সম্পন্ন অ্যাকাউন্ট – এক্ষেত্রে প্রতি ২ বছর অন্তর বাধ্যতামূলকভাবে কেওয়াইসি আপডেট করতে হবে গ্রাহককে।

মধ্যম ঝুঁকিসম্পন্ন অ্যাকাউন্ট -  এক্ষেত্রে গ্রাহককে প্রতি ৮ বছর অন্তর কেওয়াইসি আপডেট করানো দরকার।

কম ঝুঁকিসম্পন্ন অ্যাকাউন্ট – এই ধরনের অ্যাকাউন্ট থাকলে গ্রাহককে প্রতি ১০ বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে।

জানানো হয়েছে যে একইসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করার ৭ দিনের মধ্যেই সমস্ত তথ্য সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতে আপডেট হয়ে যাবে। আলাদা করে বারবার কেওয়াইসি চাইবে না কোনো সংস্থা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: SBI Alert: ভুয়ো রিওয়ার্ড পয়েন্টের মেসেজ ঢুকছে ফোনে ? ক্লিক করলেই সর্বনাশ, সতর্ক করল SBI

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget