এক্সপ্লোর

Durga Puja 2023: প্রায় ৪০০ বছর আগে শুরু, পুরুলিয়ার অন্যতম প্রাচীন দুর্গাপুজো কাশীপুর রাজবাড়ির

Puja Rituals: এক সময় বলি প্রথা থাকলেও, প্রায় ২২ বছর আগে রাজবাড়িতে বন্ধ হয়ে যায় এই রীতি

হংসরাজ সিংহ, পুরুলিয়া : ঐতিহ্যে ভরপুর। প্রায় ৪০০ বছরের ইতিহাস-বিজড়িত। অবশ্য অত আগে থেকে শুরু হলেও, ১০৭ বছর আগে কাশীপুর রাজপ্রাসাদ তৈরি করেন রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও। রাজ প্রাসাদের দক্ষিণ দিকে প্রতিষ্ঠা করা হয় মা দুর্গার প্রতিমা। পুরুলিয়া (Purulia) জেলার অন্যতম ঐতিহাসিক এবং প্রাচীন এই দুর্গাপুজোর কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো (Kashipur Rajbarir Durga Puja) নামে সুখ্যাতি।

আজও রাজবাড়ির দক্ষিণপ্রান্তে হয়ে আসছে মাতৃ আরাধনা। এক সময় বলি প্রথা থাকলেও, প্রায় ২২ বছর আগে রাজবাড়িতে বন্ধ হয়ে যায় এই রীতি। যদিও রাজবাড়ির অল্প দূরে কাশীপুরের দেবী বাড়িতে আজও দুর্গাপুজোর সময় চালু রয়েছে বলি প্রথা।

এই পুজো দেখতে আজও সপ্তমী থেকে দশমী রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও কাতারে কাতারে দর্শনার্থীরা ছুটে আসেন। এর বিশেষত্ব হচ্ছে- ঘড়ির কাঁটায় কাঁটায় বিভিন্ন মুহূর্তে পুজো করা হয় দেবী দুর্গার।

মহালয়ার দিন থেকে পুজোর যাবতীয় আয়োজন হয় রাজবাড়িতে। সপ্তমীর রাতে হয়ে থাকে মহা শক্তির আরাধনা, যা এই রাজবাড়ির অন্যতম বৈশিষ্ট্য। এখানে মা পূজিত হন বৈষ্ণব মতে। পুজোর দিনগুলিতে অন্নভোগ দেওয়া হয় মা দুর্গাকে। এখানে দুর্গা প্রতিমার বিশেষত্ব হচ্ছে- মায়ের বাঁ দিকে রয়েছে গণেশের মূর্তি।

প্রাণের উৎসব-

বাঙালির প্রাণের উৎসব। সারা বছরই যার অপেক্ষা লেগে থাকে। দুর্গাপুজোর সময় যত এগিয়ে আসে, তত বাড়ে উন্মাদনা। এ ছবি বছর বছর ঘুরে ফিরে আসে। তারপর কয়েকটা দিন কার্যত আবেগে ভাসে বাঙালি। দূর দূরান্ত থেকে পুজোর টানে ঘরে ফিরে আসেন উৎসবপ্রেমী বাঙালি। এবারও তার অন্যথা হবে না বলাইবাহুল্য। খুঁটিপুজোর মধ্যে দিয়েই যার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।

দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-

মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 

মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার

মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার

মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।

বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।

(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)

আরও পড়ুন ; সন্ধিপুজোর সময় মণ্ডপের উপর ওড়ে শঙ্খচিল, বর্ধমানের দাস বাড়ির পুজো ঘিরে রয়েছে নানা গল্প

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : 'বাড়ির ছেলে ক্রিমিনাল হলে...' সরাসরি অভিষেককে নিশানা করলেন তৃণমূলেরই হেভিওয়েট! এবার বিদ্রোহী কে?
'বাড়ির ছেলে ক্রিমিনাল হলে...' সরাসরি অভিষেককে নিশানা করলেন তৃণমূলেরই হেভিওয়েট! এবার বিদ্রোহী কে?
News Live Update : পার্টির কাউকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারেননি, বিস্ফোরক জুঁই বিশ্বাস
পার্টির কাউকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিতে পারেননি, বিস্ফোরক জুঁই বিশ্বাস
Annapurna Yogona: “১২ পাতার ফর্মে…”, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে কী প্রতিক্রিয়া শহরের বাসিন্দাদের ?
“১২ পাতার ফর্মে…”, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে কী প্রতিক্রিয়া শহরের বাসিন্দাদের ?
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget