এক্সপ্লোর

Uttar Dinajpur: ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বইখাতা ভিজে যাওয়ায় সমস্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

Hailstorm: উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে জমির ফসল। বইখাতা ভিজে যাওয়ায় সমস্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।

সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্য, ইসলামপুর ও কোচবিহার: দক্ষিণবঙ্গে (South Bengal) প্রখর রোদ, হাঁসফাঁস করা গরম। উত্তরবঙ্গে (North Bengal) আবার উল্টো ছবি। আচমকাই ঝড় (Storm) ও শিলাবৃষ্টিতে (Hailstorm) লন্ডভন্ড উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)। কোচবিহারেও (Cooch Behar) গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি। চৈত্রের শেষে প্রকৃতির রোষে নাজেহাল দুই জেলার বাসিন্দা।

বৃষ্টিতে সমস্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

গতকাল দুপুরে উত্তর দিনাজপুরে নাগাড়ে ঝড় ও শিলাবৃষ্টি তছনছ হয়ে যায় ইসলামপুরের একাধিক এলাকা। ভেঙে পড়ে একের পর এক কাঁচা বাড়ি। ঘরবাড়ি হারিয়ে দুর্যোগের মধ্যেই রাস্তায় নেমে আসে বহু পরিবার। বৃষ্টিতে বইপত্র ভিজে যাওয়ায় মাথায় হাত বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর।

কেয়া বিশ্বাস নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী জানিয়েছেন, ‘ঝড়বৃষ্টিতে ঘর হারিয়েছি। বইখাতা ভিজে গিয়েছে। ভেঙে গিয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া ১০ হাজার টাকার মোবাইল ফোনও। ১৬ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে। কীভাবে পরীক্ষা দেব বুঝতে পারছি না।’ 

গতকালই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইসলামপুরের বিডিও ও উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্ষয়ক্ষতি হওয়ার ২৪ ঘণ্টা পরেও কোনও ত্রাণ-সাহায্য মেলেনি।

আরও পড়ুন আচমকা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি-বাসস্থান, মাথায় হাত গ্রামবাসীদের

লক্ষ্মী বিশ্বাস নামে এক স্থানীয় মহিলা বলেছেন, ‘লোকজন দুর্গত এলাকা পরিদর্শন করে গিয়েছেন। কিন্তু এখনও কিছু সাহায্য পাইনি। এখনও খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে অনেককে। খেতে পর্যন্ত পাচ্ছি না।’

পন্ডিতপোঁতা ২ পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি ক্ষীতীশ চন্দ্র সিংহ বলেছেন, ‘পঞ্চায়েতের কাছ থেকে খবর পাওয়ার পর ব্লক প্রশাসন থেকে দু-একটি জায়গা পরিদর্শন করে গিয়েছে। আমরা আবেদন করেছি, মাথা গোঁজার জন্য ক্ষতিগ্রস্ত প্রত্যেক বাড়িতে একটি করে পলিথিন ও ত্রাণ-সাহায্য দেওয়ার জন্য।’

বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার

অন্যদিকে, গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার। বৃষ্টির জলে ডুবে গিয়েছে একের পর এক কৃষিজমি। জমা জলে পচে নষ্ট হচ্ছে পাট ও অন্যান্য ফসল। জেলা কৃষি দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত কোচবিহারে প্রায় ৩,০০০ হেক্টর জমির পাট নষ্ট হয়েছে। বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget