এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে TMC সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল ! 'কী কষ্ট পেয়ে মেয়েটি মারা গিয়েছে, এরপরেও কি তোমরা চুপ থাকবে?..'

TMC MP Sukhendu Shekhar On RG Kar Case: তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে সুখেন্দুশেখর রায়। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের চোখে জল! দিল্লিতে মোমবাতি হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদের।এদিন তিনি বলেন, 'এতবছরে আমি কখনও দেখিনি, সেই দৃশ্য আমি দেখেছি, সবাই দেখেছেন। ..এই অভূতপূর্ব গণ জাগরণের পিছনে, যে পাশবিক অত্যাচার এবং নারকীয় হত্যাকাণ্ড, একটা লেডি ডাক্তারের উপর কলকাতা শহরের বুকে একটি সরকারি হাসপাতালের বুকে ঘটল, এটা একটা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর।'

এদিন সুখেন্দু শেখর বলেন যে, 'যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাত জাগবেন। আমরা ঘরে বসে থাকব কী ভাবে?...কী কষ্ট পেয়ে মেয়েটি মারা গিয়েছে, হয়তো এই বার্তা দিয়ে গিয়েছিল এরপরেও কি তোমরা চুপ করে থাকবে? আমরা চুপ করে থাকতে পারি না। কোনও মানুষ চুপ করে থাকতে পারে না...' বলতে বলতে কেঁদে ফেলেন সুখেন্দুশেখর রায়।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন। সেই রাতে আর জি করকাণ্ডের প্রতিবাদে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নাতেও বসেছিলেন। বুধবার, আরও এক রাত দখলের আগে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার। বারবার ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের। সেসময় বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, ওকে বলব বাস্তিল দূর্গের ছবি শুধু পোস্ট করলে হবে না। দুর্গের দিকে ধেয়ে আসতে হবে। সিপিএম এর রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন,তৃণমূলের মধ্যে অনেকে আছে, যারা অন্যরকমভাবে ভাবতে পারে, তাদের বলব বেরিয়ে আসুন। নাহলে দোষের ভাগিদার হতে হবে। 

আরও পড়ুন, RG কর কাণ্ডে মুখ খুললেন নির্যাতিতার বাবা, 'আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, এত প্রেশার ক্রিয়েট করা হয় যে..'
 
১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করে সুখেনদুশেখর রায় সোশাল মিডিয়ায় লিখেছিলেন, CBI-কে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও CP-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা, কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল? কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ৩ দিন পর স্নিফার ডগ আনা হল? শত শত প্রশ্ন ঘুরছে। ওদের মুখ খোলান।এরপর, তৃণমূল সাংসদকে পরপর দু'বার হাজিরার নোটিস পাঠায় কলকাতা পুলিশ। পাল্টা গ্রেফতারির আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হন সুখেনদুশেখর রায়। পরে পোস্ট ডিলিট করতে রাজি হলেও, নিজের অবস্থানে অনড়ও থাকেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 


 

সেরা শিরোনাম

Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget