এক্সপ্লোর

CBSE Board Exam : ২০২৬ থেকেই ক্লাস টেনে বছরে ২ বার পরীক্ষা নেবে বোর্ড ? বড় পরিবর্তন আনছে CBSE

মঙ্গলবার সংস্থার  তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, দশমে বোর্ড পরীক্ষার্থীদের দুইবার পরীক্ষা হবে। যেবার রেজাল্ট ভাল হবে, সেই নম্বার হবে গৃহীত।

 

নয়াদিল্লি : সারা বছরের , লম্বা স্কুল জীবনের পড়াশোনা, পরিশ্রমের ফল নির্ণয় করবে একদিনের একটিই পরীক্ষা ? পারফর্ম্যান্স তো সবদিন সবার সমান হয় না। তাই পরীক্ষার্থীদের আরও ভাল ফলের সুযোগ করে দিতে এবার বছরে দুইবার পরীক্ষার  আয়োজন করবে সিবিএসই। লক্ষ্য পড়ুয়াদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ। সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের ভাল ফলের সুযোগ করে দিতে ‘জাতীয় শিক্ষা নীতি ২০২০’ মেনে ২০২৫-২৬ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে দুই বার পরীক্ষার আয়োজন করবে বোর্ড।

মঙ্গলবার সংস্থার  তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, দশমে বোর্ড পরীক্ষার্থীদের দুইবার পরীক্ষা হবে। যেবার রেজাল্ট ভাল হবে, সেই নম্বার হবে গৃহীত। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এই বিষয়ে নির্দেশিকার খসড়া গৃহীত হয়েছে।  

এবার শুধু সকলের সহমত হওয়ার অপেক্ষা। সব পক্ষের মতামত চেয়েছে সিবিএসই । CBSE ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে সমস্ত স্টেকহোল্ডাররা আগামী ৯ মার্চের মধ্যে তাঁদের মতামত জানাতে পারবেন।  বোর্ড দশমের পরীক্ষার্থীদের জন্য ২ টি দিন স্থির করেছে। নোটিস অনুসারে, CBSE দশম শ্রেণির বোর্ডের প্রথম ধাপের পরীক্ষা হবে ফেব্রুয়ারি-মার্চে  এবং দ্বিতীয় ধাপটি হবে ২০২৬ সালের মে মাসে । প্রথম দফার পরীক্ষার শুরু হবে পরের বছর ১৭ ফেব্রুয়ারি। চলবে ৬ মার্চ পর্যন্ত । আবার দ্বিতীয় দফার পরীক্ষায় হবে  ৫ থেকে ২০ মে।  এবার পরীক্ষার্থীরা একটি বিষয়ে কোনবার সেরা স্কোর করছেন দেখা হবে। প্রথমবার পরীক্ষায় আশানুরূপ ফল না হলে, দ্বিতীয়বার সেই বিষয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফের পরীক্ষায় বসা যাবে। অতএব সারা বছরের পরিশ্রমের ফল বাোঝাতে একটাই নয়, দুইবার সুযোগ দেবে সিবিএসই।  

বোর্ড জানিয়েছে, দুটি পরীক্ষাই হবে একই সিলেবাসের ভিত্তিতে। সবরকম নিয়ম-কানুন মেনে কঠোরভাবে পরিচালিত হবে পরীক্ষাটি। দুই পর্বেই পরীক্ষার্থীদের সিট পড়বে একই পরীক্ষা কেন্দ্রে। সিবিএসই-র একজন শীর্ষ আধিকারিকের মতে, এই পদ্ধতিতে উপকৃত হবেন শিক্ষার্থীরাই। এর ফলে তাঁদের মধ্যে পরীক্ষা সংক্রান্ত ভয় কমবে।  চাপ কমবে। পড়ুয়ারা প্রথমবারের পর আরও প্রস্তুত হয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে।  নতুন জাতীয় শিক্ষা নীতি (NEP 2020) সুপারিশ অনুসারে বোর্ড পরীক্ষার ভয়ভীতি ও চাপ দূর করতে সব শিক্ষার্থীকে সর্বোচ্চ ২ বার পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে। 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget