এক্সপ্লোর

Ghost Jobs: লোভনীয় বেতনের ফাঁদে পা দিচ্ছেন না তো? চাকরির বাজারে নয়া আমদানি ‘Ghost Job’, সতর্ক হোন এখনই

Job Search Tips: চাকরির যে সমস্ত ওয়েবসাইট রয়েছে বা সার্চ ইঞ্জিনে গিয়ে যে সমস্ত জব বোর্ডের হদিশ মেলে, সেখানে প্রায়শই এমন 'Ghost Job'-এর বিজ্ঞাপন চোখে পড়ে।

নয়াদিল্লি: সময়ের সঙ্গে বদলেছে জীবন এবং জীবিকার ধরন। চাকুরিজীবী বলতে স্কুল শিক্ষক বা ব্যাঙ্ক অথবা রেলকর্মীকে বোঝায় না আজকাল। কর্পোরেট সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা এবং প্রযুক্তি সংস্থায় চাকুরিজীবীদের সংখ্যা বেড়েছে। ৯টা-৫টার চাকরির দিনও প্রায় উঠে যাওয়ার জোগাড়। সেই আবহেই বাজারে নয়া আমদানি 'ভুতুড়ে চাকরি'। ইংরেজিতে এই 'ভুতুড়ে চাকরি'র নাম 'Ghosh Job'. (Ghost Jobs)

চাকরির যে সমস্ত ওয়েবসাইট রয়েছে বা সার্চ ইঞ্জিনে গিয়ে যে সমস্ত জব বোর্ডের হদিশ মেলে, সেখানে প্রায়শই এমন 'Ghost Job'-এর বিজ্ঞাপন চোখে পড়ে। লোভনীয় বেতন, হাজারো রকমের সুযোগ-সুবিধারও উল্লেখ থাকে। নামের সঙ্গে সাযুজ্য রেখে এই চাকরিকে আজগুবিই বলা যায়। কারণ চাকরির ওয়েবসাইট, জববোর্ড এমনকি সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে শূন্যপদ পূরণের বিজ্ঞাপন থাকলেও, বাস্তবে ওই শূন্যপদের অস্তিত্বই থাকে না আসলে। (Job Search Tips)

এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। জানা গিয়েছে, সংস্থার তরফে হঠাৎই একদিন ডাকা হয় তাঁকে। বলা হয়, শূন্যপদ পূরণে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ পর্ব চালিয়ে যেতে হবে। কোন পদের জন্য ইন্টারভিউ নিতে হবে জানতে চাইলে, 'Ghost Job'-এর কথা বলা হয়। খোঁজ নিয়ে জানা যায়, সংস্থায় নতুন করে নিয়োগের কোনও নির্দেশই নেই। কিন্তু সেকথা বলতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, আগামী দিনে শূন্যপদ তৈরি হতে পারে, তার জন্যই ইন্টারভিউ নেওয়া চালিয়ে যেতে হবে। কখন প্রয়োজন পড়বে বলা যায় না। সে ক্ষেত্রে হাতের কাছে প্রতিভাবান চাকরিপ্রার্থী থাকলে, তাঁদের নিয়োগে সুবিধা হবে। 

আরও পড়ুন: Success Story: ডাক্তারি ছেড়ে সিভিল সার্ভিসে, একবারেই UPSC-তে পঞ্চম স্থান ! প্রেরণার নাম ময়ূর হাজারিকা

কিন্তু ভবিষ্যতে আদৌ ওই পদ খালি হবে কি না, বার বার  ইন্টারভিউ দেওয়া ব্যক্তিকে আদৌ ওই চাকরি দেওয়া হবে কি না, সেব্যাপারে কোনও গ্যারান্টি নেই যদিও। অর্থাৎ খাতায় কলমে 'Ghost Job' আসলে আজগুবিই। শূন্যপদ পূরণের বিজ্ঞাপন দিলেও, নিয়োগের কোনও পরিকল্পনাই থাকে না সংস্থাগুলির। বাজারে যোগ্য চাকরিপ্রার্থী রয়েছেন কি না, তা যাচাই করতেই কখনও কখনও এই ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু চাকরিপ্রার্থীরা বিষয়টি বুঝতে পারেন না। তাই ইন্টারভিউ দেওয়ার পর সুখবরের আশায় বসে থাকেন। ইন্টারভিউ হয়ে যাওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের সংস্থা থেকে সাড়াশব্দ মেলে না।

এ নিয়ে হার্ভার্ড বিজনেস স্কুলের তরফে একটি গবেষণা চালানো হয়। ওই গবেষণায় দেখা যায়, করোনা অতিমারির সময় বহু মানুষই চাকরি ছেড়ে দেন, চাকরি চলেও যায় অনেকের। সংস্থাগুলিতেও অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়, অনিশ্চয়তা দেখা দেয়। ভবিষ্যতেরনতুন লোক নিয়োগ নিয়েও অনিশ্চয়তায় ভোগে সংস্থাগুলি। সেই থেকেই 'Ghost Job'-এর রমরমা বলে মত গবেষকদের। অধিকাংশ ক্ষেত্রে চাকরির বিজ্ঞাপন দেওয়া হলেও, কী চাকরি, কাজের ধরন কী, কিছুরই উল্লেখ থাকে না। বরং কিছু সুযোগ-সুবিধার উল্লেখ থাকে, যা দেখে আকৃষ্ট হবেন চাকরিপ্রার্থীরা। 

কিন্তু চাকরির বিজ্ঞাপন আসল না নকল, সাধারণ চাকরি প্রার্থীরা ফারাক বুঝবেন কী করে, তারও উপায় বাতলে দিয়েছেন বিশেষজ্ঞরা জানিয়েছেন, লোক নিয়োগের প্রয়োজন থাকলে চাকরির বিজ্ঞাপনে খুঁটিনাটি সবকিছুর উল্লেখ থাকে। চাকরিপ্রার্থীর যোগ্যতা, দায়-দায়িত্ব লেখা থাকে বিশদে। তার উল্টোটা যদি হয়, বুঝতে হবে ভুয়ো বিজ্ঞাপন। কোনও সংস্থার বিজ্ঞাপন দেখে আবেদন করলেন হয়তো, তার পর কয়েক সপ্তাহ, কয়েক মাস কেটে গেলেও জবাব এল না। বেশ কিছু ক্ষেত্রে সেগুলিও ভুয়ো চাকরি বলে দেখা গিয়েছে। একই পদে লোক চেয়ে বা বার, বহু দিন ধরে বিজ্ঞাপন দেওয়া হলেও, সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। তাই চাকরি খুঁজতে গিয়ে এই 'Ghosht Job'-এর ফাঁদ এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget