এক্সপ্লোর

ফেল মানেই সব শেষ নয়, ছয়বারের চেষ্টায় আমলা প্রিয়াঙ্কা

IAS Success story: একবার, দুবার নয়, টানা পাঁচবার ফেল করেছেন ইউপিএসসি পরীক্ষায়। অবশেষে ২০২২ সালে ষষ্ঠবারে ইউপিএসসি পাশ করেন তিনি। কেমন ছিল তাঁর স্ট্রাগলের দিনগুলি?

Priyanka Goel  : ইউপিএসসি পরীক্ষা পাশ করা মুখের কথা নয়, সে তো সবার জানা। তবে বার বার পরীক্ষা দিতেও রীতিমতো দম লাগে। অনেকেই কয়েকবার পরীক্ষা দেওয়ার পর হাল ছেড়ে দেন। বারবার ব্যর্থ হওয়ার পর পরীক্ষা দেওয়ার ইচ্ছাই হারিয়ে ফেলেন অনেকে। কিন্তু তার পরও কেউ কেউ হাল ছাড়েন না। এমনকি পরীক্ষাতেও পাশ করে সফলভাবে দেশের সম্মানজনক পদে আসীন হন। তেমনই একজন হলেন প্রিয়াঙ্কা গোয়েল (Priyanka Goel)।

গ্র্যাজুয়েশন পর থেকেই প্রস্তুতি প্রিয়াঙ্কার

দিল্লির মেয়ে প্রিয়াঙ্কা গোয়েল। পীতমপুরার মহারাজা অগ্রসেন মডেল স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। এর পর বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েশন পাশ করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেশব মহাবিদ্যালয় থেকে। এর পর থেকেই ইউপিএসসি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেন প্রিয়াঙ্কা।

টানা পাঁচবার ফেল

একবার নয়, টানা পাঁচবার ইউপিএসসি পরীক্ষা (UPSC Exam) দিয়েছেন প্রিয়াঙ্কা। প্রথম বার প্রিলিমস পরীক্ষাতেই ব্যর্থ হয়েছিলেন প্রিয়াঙ্কা। দ্বিতীয়বার ০.৭ মার্কসের জন্য কাট অফ পেরোতে পারেননি তিনি। এর পরও তিনবার নানা কারণে এই কঠিন পরীক্ষায় পাশ করতে পারেননি প্রিয়াঙ্কা। এদিকে বাড়ি থেকেও তার উপর চাপ বাড়ছিল।

বাড়িতে অসুস্থ মা, বিয়ের চাপ

কোভিডের সময় মায়ের শরীর খারাপ হয়। তার মধ্যেই পরীক্ষা দিতে বসেছিলেন প্রিয়াঙ্কা (UPSC success story)। চেষ্টা করলেও প্রিলিমস পেরোতে পারেননি তিনি। এদিকে বাড়িতে বিয়ের জন্য় চাপ দেওয়া হচ্ছিল। তাই ২০২২ সালে শেষবারের মতো চেষ্টা করবেন, এমনটাই ভেবে রেখেছিলেন। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, তাঁর বিকল্প বিষয় ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সেই বিষয়ে তিনি ২৯২ নম্বর পান। অবশেষে ষষ্ঠবার তিনি সফল হন। ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষাতে সারা ভারতে ৩৬৯ র‌্যাঙ্ক করেন।

পরীক্ষা নিয়ে প্রিয়াঙ্কার টিপস (UPSC exam tips)

পাশ করার পর একটি সাক্ষাৎকারে পরীক্ষা নিয়ে বেশ কিছু টিপস দেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, 

  • গোটা সিলেবাস ভালো করে পড়া ও বারবার মনে করা। এতে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো মনে থাকে।
  • কোন বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হল কি না সেদিকে নজর দিতে হবে। যে কোনও বিষয়ে উত্তর লিখতে হলে আগে সেটি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।
  • স্টাডি মেটেরিয়াল যতটা সম্ভব কম রাখতে হবে। যাতে বারবার রিভিশন করা যায়। ভালো নোটস তৈরি করা যায়।
  • প্রতিটি চ্যাপটারের উপর ছোট ছোট করে নোট রেডি করতে হবে। এতে দ্রুত রিভাইস করা যায়।
  • রোজ উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি সীমিত সময়ের মধ্যে বড় বড় উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে।

আরও পড়ুন: IAS Success Story: কেরোসিনের আলোয় পড়া, ঘরে অভাব ! তবুও IAS অংশুমান

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget