এক্সপ্লোর

IAS Success Story: কেরোসিনের আলোয় পড়া, ঘরে অভাব ! তবুও IAS অংশুমান

Success Story: স্কুলে পড়ার সময় দিনের বেশিরভাগ সময়টাই কেরোসিনের আলো জ্বেলে পড়তে হয়েছে তাঁকে। আর এভাবেই বড় হয়ে উঠেছেন অংশুমান। অংশুমান রাজ। একজন সফল আইএএস। কীভাবে এই জায়গায় পৌঁছলেন তিনি ?

Anshuman Raj Success Story: দেশের সবথেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি UPSC। বহু ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে এই পরীক্ষা পাশ করে সম্মানীয় IAS বা IPS হওয়ার। কিন্তু পথ সহজ নয়। সাফল্যের পথ সহজ ছিল না কখনই। আর এই কঠিন পথের বাধা পেরিয়ে, সকল কাঁটা ধন্য করে যাঁরা সফল হন, তাঁদের নিজস্ব কিছু না কিছু কাহিনি থাকে। যেমন রয়েছে অংশুমানেরও। আইএএস অংশুমান রাজ। একসময় বাড়িতে যাকে পড়তে হত কেরোসিনের আলোয়, তিনিই আজ দেশের সকল উৎসাহী ছাত্রদের কাছে আলোর দিশারী।

বড় হয়ে ওঠা

বিহারে বড় হয়ে উঠেছেন অংশুমান। দেশের মধ্যে উত্তরপ্রদেশের পরেই সবথেকে বেশি আইএএস পরীক্ষার্থী উঠে আসেন বিহার থেকে। কিন্তু চারপাশে এত উৎসাহীদের ভিড় দেখে ভাল চাকরি, সম্মানের চাকরির নেশাতে আইএএস হতে চাননি অংশুমান। দেশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দেশসেবা করেন আইএএস অফিসারেরা। আর এত বিশাল স্বপ্ন দেখা কখনও তাঁর রক্তে ছিল না। ঘরে অভাব নিয়ে দুনিয়া জয় করার স্বপ্ন তাঁর মত বাস্তববাদী মানুষ কখনও ভাবেননি। সাফল্যের পরে এমনটাই জানিয়েছিলেন তিনি।

কেরোসিনের আলোয় পড়া

বিহারে এমন পরিবেশে বড় হয়ে উঠেছেন অংশুমান যেখানে জীবনের স্বাভাবিক চাহিদাগুলো সেভাবে পূরণ হত না। রাস্তাঘাট ভাল ছিল না, বিদ্যুৎ ছিল না ভালমত। বক্সার জেলার নওয়ানগর স্কুলে পড়ার সময় দিনের বেশিরভাগ সময়টাই কেরোসিনের আলো জ্বেলে পড়তে হয়েছে তাঁকে। দিনে মাত্র ৩-৪ ঘণ্টা আলো আসত গ্রামে, তাও খুব কম ভোল্টেজের। ফলে এই পরিস্থিতিতে কেরোসিনের আলো ছাড়া উপায় ছিল না।

সংসারের অভাব

অংশুমানের মা সংসার চালানোর জন্য সারাদিন কাজ করতেন। পেশায় তিনি একজন স্কুলের আংশিক সময়ের শিক্ষিকা ছিলেন। মাসে মাত্র ১৫০০ টাকা বেতন পেতেন। স্কুলের কাজ মিটিয়ে বাড়ি এসে তিনি নিজের একটি বিউটি পার্লার চালাতেন অতিরিক্ত কিছু টাকা উপার্জনের জন্য।

২০০২ সালে অংশুমানের বাবার চালের মিলে প্রচুর ক্ষতি হওয়ার পর থেকেই তাঁর মাকেই সংসারের ভার নিজের কাঁধে তুলে নিতে হয়। তাছাড়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কারণে অংশুমানের বাবা শয্যাশায়ী হয়ে পড়েন। ২০১৩ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন অংশুমান। আর এই সময় বছরের ৬ মাস তিনি কাজে থাকতেন, আর বাকি ছয় মাস ভাইয়ের কাছে এসে পরীক্ষার প্রস্তুতি নিতেন। দিল্লিতে গিয়ে কোচিং নেওয়ারও সামর্থ্য ছিল না, আবার বাড়িতে একটা আলাদা জায়গাও ছিল না পড়াশোনার জন্য যেহেতু তাঁরা ৩০ জন সদস্য একই বাড়িতে থাকতেন।

চেষ্টা শুরু

২০১৬ সালে তিনি প্রথম UPSC প্রিলিমস উত্তীর্ণ হন, কিন্তু সেই বছর মেনস পরীক্ষা দিতে পারেননি। তবে ২০১৭ সালে দিল্লিতে গিয়ে প্রস্তুতি নিয়ে মেনস পরীক্ষা উত্তীর্ণ হন অংশুমান। তবে এখানেও কিছু ঘাটতি ছিল। কিন্তু ২০১৮ সালে ফের একবার পুরো উদ্যমে প্রস্তুতি নিয়ে সমস্ত স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হন অংশুমান। ইন্ডিয়ান রেভিন্যু সার্ভিসের জন্য নির্বাচিত হন। কিন্তু তার ইচ্ছে ছিল IAS হবেন। আর তাই ২০১৯ সালে আরেকবার পরীক্ষা দিয়ে ১০৭ র‍্যাঙ্ক করেন তিনি।

আরও পড়ুন: Success Story: মাত্র দশ টাকাই ছিল বাবার আয়, দুরূহ অভাব পেরিয়ে আজ ৩০০০ কোটির কোম্পানির মালিক মুস্তাফা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!

ভিডিও

Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget