এক্সপ্লোর

Raja Ram Mohan Roy: রাজা রামমোহন রায়ের জন্মের ২৫০ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন 

Raja Ram Mohan Roy Birth Anniversary: এই অনুষ্ঠানে ব্রহ্মসঙ্গীত নিয়ে আলোচনার সঙ্গে পরিবেশিত হবে যে সমস্ত শাস্ত্রীয় সঙ্গীত তখনকার দিনে প্রচলিত ছিল।

কলকাতা: উনবিংশ শতাব্দীর বাংলা তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের (Social Reformer Raja Ram Mohan Roy) সার্ধদ্বিশতবর্ষের শুভারম্ভ ২২ মে ২০২২। এই বিশেষ ঐতিহাসিক ঘটনাকে মাথায় রেখে রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি বা সোসাইটি ফর রামমোহন রায় রিঅ্যাপ্রেজাল অ্যাট ২৫০ – বিগত এক বছর ধরে নানা ওয়েবিনার (Webiner), পুস্তক প্রকাশ ও সভা সমিতির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় রামমোহন রায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশতবর্ষ উদযাপন

রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতির কর্ণধার বিশিষ্ট ঐতিহাসিক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী দীপেশ চক্রবর্তী এবং তাঁর সঙ্গে রয়েছেন একদল বিশিষ্ট ঐতিহাসিক গবেষক ও অধ্যাপক – জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতি তনিকা সরকার, অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক রুদ্রাংশু মুখোপাধ্যায়, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের অধ্যাপিকা রোজিঙ্কা চৌধুরী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ঊর্মিলা দে বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত বিশারদ শ্রীমতি প্রমিতা মল্লিক প্রমুখ। 

এই কনফারেন্সের বিশেষ সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে ২০২২, সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে। এইদিন একটি মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে, 'রামমোহন রায়ের গানের জগৎ - দি মিউসিকাল ইউনিভার্স অফ রাজা রামমোহন রায়'। এই অনুষ্ঠানে ব্রহ্মসঙ্গীত নিয়ে আলোচনার সঙ্গে পরিবেশিত হবে যে সমস্ত শাস্ত্রীয় সঙ্গীত তখনকার দিনে প্রচলিত ছিল। সেই সময়ে বাংলাদেশে যে সব প্রখ্যাত সঙ্গীত রচয়িতা ছিলেন – তাঁদের কয়েকজনের রচনা শ্রোতাদের সামনে হাজির করাই মূল উদ্দেশ্য। ঈশ্বরকে তাঁরা যেভাবে ভজনা করেছিলেন ও ঈশ্বরের উদ্দেশে যে অপূর্ব সুমধুর সঙ্গীত রচনা করেছিলেন তার কিছু অংশ দর্শকের সামনে হাজির করা হবে।  

তিন ভাগের অনুষ্ঠান

এই অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে আছেন সেই সকল শাস্ত্রীয় সঙ্গীত রচয়িতা যাঁদের গান রামমোহনের সঙ্গীত সত্ত্বা ও মননকে পুষ্ট করেছিল। এই ভাগে আছেন – তানসেন, অদারঙ্গ, সদারঙ্গ, রামনিধি গুপ্ত (নিধুবাবু), কালিদাস চট্টোপাধ্যায় (কালি মির্জা), রঘুনাথ রায় প্রমুখ। দ্বিতীয় ভাগে থাকছে স্বয়ং রামমোহনের রচনা এবং সব শেষে তৃতীয় ভাগে থাকছে সেই সকল সঙ্গীত রচয়িতাদের গান যাঁরা রামমোহনের ভাব ধারায় অনুপ্রাণিত হয়ে ব্রহ্মসঙ্গীত রচনা করেন।

আরও পড়ুন: Tapa Tini: বিমানবন্দরে হঠাৎ বাজল 'টাপা টিনি', বিমান সেবিকাদের সঙ্গে পা মিলিয়ে জমাটি নাচ মনামীর

কলকাতায় এই ধরণের সঙ্গীতানুষ্ঠান আগে কখনও হয়নি। রামমোহন রায়ের সার্ধদ্বিশতবর্ষে এভাবেই দেওয়া হবে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 

এই সমিতি আগামী ২৭ ও ২৮ মে কলকাতায় একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করছে, 'রামমোহন রায়ের বিভিন্ন ভুবন – দি মেনি ওয়ার্ল্ডস অফ রামমোহন রায়'। এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকেরা যোগদান করছেন, রামমোহনকে নিয়ে তাঁদের ভাবনা ও গবেষণা নিয়ে আলোচনা করতে। এই কনফারেন্সটি যদুনাথ ভবন ও মিউজিয়াম ও রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে। আমন্ত্রিতদের মধ্যে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রর শিকাগো বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, টাফটস বিশ্ববিদ্যালয়, বিলেতের কেম্ব্রিজ ও সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়াও এই কনফারেন্সে কলকাতার বিশিষ্ট ঐতিহাসিক পার্থ চট্টোপাধ্যায় ও গৌতম ভদ্র যোগদান করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget