এক্সপ্লোর

Dark circles: নিয়ম করে অল্প সময়, ঘরোয়া উপায়েই মুক্তি ডার্ক সার্কেল থেকে

Dark circles: রাত জেগে থাকা, প্রবল ক্লান্তি, ঘুম কম হওয়ার কারণে ডার্ক সার্কেল হতে পারে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গেও অনেকসময় এই সমস্যা দেখা যায়।

কলকাতা: দিনভর কাজ। বাড়ির চাপ। রয়েছে আরও নানা চিন্তা। মোবাইল-ল্যাপটপের ব্যবহার বৃদ্ধির কারণে চোখের উপর চাপও বাড়ছে। এসব কারণেই বাড়ছে ডার্ক সার্কেলের (dark circle) সম্ভাবনাও। চোখের চারপাশে, চোখের নীচে কালো দাগ পড়ে যায়। কোনওভাবেই কমে না সমস্যা। দিনভর ব্যস্ততার কারণে খুব বেশি খেয়ালও দেওয়া হয় না।

কী কারণে ডার্ক সার্কেল?
একাধিক কারণে হতে পারে এই সমস্যা। রাত জেগে থাকা, প্রবল ক্লান্তি, ঘুম কম হওয়ার কারণে ডার্ক সার্কেল হতে পারে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গেও অনেকসময় এই সমস্যা দেখা যায়। অনেকক্ষণ কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে যারা তাকিয়ে থাকেন, তাঁদেরও ডার্ক সার্কেলের সমস্যা হতে পারে। অনেক সময় শরীরে জলের জোগান কম হলে বা অ্যালার্জির কারণেও হতে পারে ডার্ক সার্কেল। 

তবে সামান্য সময় খরচ করলে ঘরোয়া উপায়েই মুক্তি মিলতে পারে চোখের নীচের কালো দাগ থেকে। কোন কোন জিনিস সাহায্য করতে পারে? 

শসা বা আলুর টুকরো
ভিটামিন, অ্যান্টি অক্সিড্যান্ট এবং প্রদাহরোধী পদার্থ থাকায় চোখের জন্য এগুলি খুব উপকারী। গোল করে কাটা শসা বা আলুর টুকরো চোখের উপর রেখে দিতে হবে। মিনিট দশেক রেখে তুলে নিতে হবে। শসা বা আলুর রস বের করে তুলোর মাধ্যমেও আলতো করে ডার্ক সার্কেল হওয়া এলাকায় লাগিয়ে রাখা যায়। পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। 

ঠান্ডা দুধ
দুধ প্রাকৃতিক ক্লিনসার। ত্বকের স্বাস্থ্যের জন্যও দুধ খুব উপকারী। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড, পটাসিয়াম ত্বকের আর্দ্রতা ফেরাতে সাহায্য করে। দুধ দিয়ে তুলোর বল ভিজিয়ে সেটা দিয়ে চোখের চারপাশে বুলিয়ে নেওয়া যায়। সপ্তাহে বার চারেক এই কাজ করলে উপকার মিলবে।

আমন্ড-লেবুর মিশ্রণ
ডার্ক সার্কেল মেটাতে এর জুড়ি নেই। এক চা চামচ আমন্ড তেল নিয়ে তাতে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণ চোখের চারপাশে লাগাতে হবে। কয়েক মিনিট রেখে, ধুয়ে ফেলতে হবে।

গোলাপের ছোঁয়া
ত্বকের যেকোনও সমস্যায় গোলাপজল উপকারী। তুলোর বল বা এমনি তুলো গোলাপজলে ভিজিয়ে নিতে হবে। সেটা দিয়ে ডার্ক সার্কেল এলাকায় বুলিয়ে নিতে হবে। প্রতিদিন রাতে এই কাজ করলে ফল মিলবে হাতে নাতে।

উপায় যখন টম্যাটো
প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট থাকে টম্যাটোয়। চোখের চারপাশের ত্বক ভাল রাখতে সাহায্য করে এই ফল। টম্যাটো গোল করে কেটে চোখের উপর রাখা যায়। অথবা, টম্যাটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়েও চোখের চারপাশে লাগিয়ে রাখা যায়। মুক্তি মিলবে ডার্ক সার্কেলের সমস্যা থেকে। 

এছাড়া, সময়মতো খাওয়াদাওয়া, ঠিকমতো ঘুম ও পরিমাণ অনুযায়ী জল খেলে এড়ানো যেতে পারে ডার্ক সার্কেল।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। 

আরও পড়ুন: শরীর ঠিক রাখতে চাই 'সুস্থ' পাচনতন্ত্র, বলছেন ডাক্তাররা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget