এক্সপ্লোর

Brain health by Exercise: ব্যায়াম করলেই কি ঘোড়ার মতো দৌড়াবে বুদ্ধি ? রহস্য ফাঁস গবেষণায়

Brain health by Exercise: রোজ ব্যায়াম করলেই কি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে? স্মৃতিশ্ক্তি প্রখর হবে? জেনে নিন কী বলছে গবেষণা।

কলকাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। কেউ কেউ ডিমেনশিয়ার মতো রোগেও ভোগেন। আদতে বয়স যত বাড়তে থাকে, ততই দুর্বল হতে থাকে বিভিন্ন স্নায়ুকোষ ও তাদের মধ্যে লিঙ্কিং। যার প্রভাব পড়ে মস্তিষ্কের কার্যক্ষমতায়। তবে ব্যায়াম করে এই দুর্বলতা দূর করা যায়। সম্প্রতি এমনটাই জানাল একটি গবেষণা। অ্যালঝাইমার্স সংক্রান্ত একটি জার্নালে সেই গবেষণা প্রকাশিত হয়েছে।

কী বলছে গবেষণা?

ব্রেন ভাল রাখার পিছনে ব্যায়ামের উপকারিতা (Exercise benefits) নিয়ে একটি গবেষণা হয় প্য়াসিফিক নিউরোসায়েন্স ইন্স্টিটিউটের প্রভিডেন্স সেন্ট জন হেলথ সেন্টারে। এই আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গিয়েছে, নিয়মিত ব্যায়াম ও মস্তিষ্কের কর্মক্ষমতার (brain health) মধ্যে একটি সম্পর্ক রয়েছে। জার্নাল অব অ্যালঝাইমার্স ডিজিজে এই গবেষণাটি প্রকাশিত হয়। ১০,১২৫ জন ব্যক্তির ক্ষেত্রে দেখা গিয়েছে, নিয়মিত ব্যায়াম মস্তিষ্কের আকারে অনেকটাই প্রভাব ফেলে। মস্তিষ্কের তুলনায় বড় অংশটি কোনওকিছু মনে রাখতে ও শেখার কাজ করে। নিয়মিত ব্যায়াম করলে এই লোবটির কাজ করার ক্ষমতা বেড়ে যায়।

এমআরআই স্ক্যানই প্রমাণ

১০ হাজারেরও বেশি ব্যক্তিদের নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষার সময় প্রত্যেক ব্যক্তির মস্তিষ্কের এমআরআই স্ক্যান করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, যারা নিয়মিত দৌড়ানো বা হাঁটেন,তাদের মস্তিষ্কের সামনের অংশের আয়তন তুলনামূলকভাবে বেশি। আর এই অংশেই থাকে গ্রে ম্যাটার। মস্তিষ্কের গ্রে ম্যাটার দ্রুত তথ্য প্রক্রিয়াকরণে (information processing) সাহায্য করে। অন্যদিকে হোয়াইট ম্যাটার মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ স্থাপন করে। যা কোনও স্মৃতি ধরে রাখতে সাহায্য করে।

কী বলছেন গবেষকরা?

এএনআই-কে একটি সাক্ষাৎকারে প্রধান গবেষক সাইরাস এ. রাজি বলেন, তাঁদের গবেষণা এর আগের পরীক্ষানিরীক্ষাগুলিকেই সমর্থন জুগিয়েছে। আগেও বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত শরীরচর্চা করলে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে। এমনকি ডিমেনশিয়ার আশঙ্কাও (dementia risk) কমে। সাম্প্রতিক গবেষণাটিও জানিয়েছে, নিয়ম করে শরীরচর্চা করলে মস্তিষ্কের আকারও ঠিক থাকে। যা ডিমেনশিয়ার মতো রোগ এড়ানোর জন্য বিশেষভাবে জরুরি।

সাধারণত রোজ ১০ হাজার পা হাঁটতে বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এর অর্ধেকের কম হাঁটলেও উপকার রয়েছে। এএনআই-কে তেমনটাই জানিয়েছেন, আরেক গবেষক ডেভিড মেরিল। তাঁর কথায়, রোজ চার হাজার পা হাঁটলেও তা মস্তিষ্কের জন্য বেশ উপকারী।

আরও পড়ুন: Period issues in winter: শীত পড়লেই পিরিয়ডের এই ৫ সমস্যা বাড়ে কেন? জানালেন চিকিৎসক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget