এক্সপ্লোর

Makar Sankranti 2024: পৌষ সংক্রান্তিতে সুগার রোগীদের পাতে থাক নলেন গুড়ের এই জিভে জল আনা পদ ! জেনে নিন রেসিপি

Makar Sankranti 2024 diabetic friendly recipe: পৌষ সংক্রান্তি মানেই তো পিঠে,পুলির উৎসব। কিন্তু এই দিন ডায়াবিটিস রোগীদের যে হাজার নিষেধাজ্ঞা! তাদের জন্যই এবার থাকল একটি বিশেষ পদ।

কলকাতা: পৌষ সংক্রান্তি দেখতে দেখতে চলেই এল। আর সংক্রান্তি মানেই পিঠে, পুলি নিয়ে এক হইচই ব্যাপার। কিন্তু ডায়াবিটিস বা সুগারের সমস্যা থাকলে অনেক নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে মিষ্টি পদই তাদের খাওয়া বারণ। সুগার রোগীদের কথা ভেবেই থাকল নলেন গুড়ের একটি বিশেষ পদের রেসিপির খোঁজ। পদটি হল নলেন গুড়ের ফিগ অ্যান্ড অ্যাভোকাডো টার্ট। নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান পদ্মজা নন্দীর পরামর্শ, এই পদটি ডায়াবিটিস রোগীরা খেয়ে দেখতে পারেন পৌষের শেষ দিনে!

নলেন গুড়ের ফিগ অ্যান্ড অ্যাভোকাডো টার্ট বানাবেন কীভাবে? কী কী লাগবে এর জন্য? এর বিস্তারিত খোঁজ দিলেন ডেসটিনেশন 16-এর শেফ অভীক নন্দী।

কী কী লাগবে?

৫০ গ্রাম মকাই আটা, আধ টেবিল চামচ নুন, ১০ এমএল অলিভ তেল, ২৫ এমএল জল, আধ টুকরো অ্যাভোকাডো, ৫০ গ্রাম ডুমুর, ৩০ গ্রাম নলেন গুড়,  আধ টেবিল চামচ দারচিনি পাউডার, আধ টেবিল চামচ তারা মৌরি (স্টার অ্যানাইজ়), ৩০ গ্রাম নুন, নলেন গুড় এসেন্স, এক ছোটবাটি  পেস্তা ও আমন্ড।

কীভাবে বানাবেন?

  • প্রথমে মকাই আটা, আধ টেবিল চামচ নুন, অলিভ তেল ও জল নিয়ে ভাল করে মিশিয়ে একটি ডো করে নিতে হবে। 
  • এবার অ্যাভোকাডো, ডুমুর, নলেন গুড়, ৩০ গ্রাম নুন, তারা মৌরি ও দারচিনি পাউডার একটি আলাদা পাত্রে নিয়ে ভাল করে মিশিয়ে স্টাফিং তৈরি করতে হবে।
  • এর মধ্যে এবার নলেন গুড়ের এসেন্স দিয়ে দিন।
  • এবার ভাল করে মিশিয়ে নিন যতক্ষণ না পুরোটা সমানভাব মিশে যাচ্ছে।
  • এবার টার্ট শেপের মধ্যে এই মিশ্রণটি ঢেলে দিন।
  • এবার ১০মিনিটের জন্য প্রথমে ওভেন প্রিহিট করে নিন। এর পর ওভেনের টেম্পারেচার ৩৫০ ডিগ্রিতে কমিয়ে নিন।
  • এই তাপেই মিশ্রণটি বেক করতে হবে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ বেক করে নিন। 
  • বেক হয়ে গেলে উপর দিয়ে নলেন গুড় দিন প্রথমে। তার উপর আমন্ড ও পেস্তা দিয়ে গার্নিশ করে দিলেই তৈরি নলেন গুড়ের ফিগ অ্যান্ড অ্যাভোকাডো টার্ট। 

ডায়াবেটিস রোগীদের জন্য খাবারের ক্যালোরির পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। তাই রেঁস্তরার তরফে জানানো হয়েছে এই পদের একটি টার্টে ক্যালোরির পরিমাণ আনুমানিক ৩০০ ক্যালোরি। এছাড়া, সুগার অনিয়ন্ত্রিত হলে ডায়েটিশিয়ান পদ্মজা একটি বিষয়ে সতর্ক হতে পরামর্শ দিলেন। তা হল পদটি বানানোর সময় গুড়ের পরিমাণ এখানে নির্ধারিত পরিমাণের থেকে কমাতে হবে। 

তবে, ডায়াবেটিস রোগীরা অবশ্যই এ পদ খাওয়ার আগে নিজ নিজ ডায়েট মেনে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিন।

আরও পড়ুন: Red Ant Chutney GI tag: লাল পিঁপড়েতে এমন কী জাদু ? কেনই বা এর চাটনি জিআই ট্যাগ পেল? খেতে হলে কীভাবেই বা রাঁধবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget