এক্সপ্লোর

Odisha Train Accident: ৪ মাস আগেই চিঠি 'সিগন্যাল ত্রুটি' নিয়ে, তারপরেও পদক্ষেপ নয় কেন?

Coromandel Express Accident: ওই রেল আধিকারিক তুলে ধরেছিলেন মারাত্মক একটি ঘটনার কথা। কিন্তু তার পরেও যে কোনও শিক্ষা নেওয়া হয়নি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বালেশ্বর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ত্রুটি রয়েছে সিগন্যালে। নয় নয় করে মাস চারেক আগে সিগন্যালে গুরুতর ত্রুটির কথা বলা হয়েছিল। সেই বিষয়টি জানিয়েছিলেন খোদ সাউথ ওয়েস্টার্ন রেলের প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার। তিনি তুলে ধরেছিলেন, মারাত্মক একটি ঘটনার কথা। কিন্তু তার পরেও যে কোনও শিক্ষা নেওয়া হয়নি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বালেশ্বর।

কোন ঘটনা? 
ওই রেল আধিকারিক তুলে ধরেছিলেন মারাত্মক ঘটনার কথা। মহীশূর ডিভিশনে, শিবানি এবং রামাগিরি স্টেশনের মাঝে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনার কথা তুলে ধরেছিলেন তিনি। চিঠিতে তিনি লিখেছিলেন, ২০২৩-এর ৮ ফেব্রুয়ারি, বিকেল ৫টা ৪৫ মিনিটে একটা খুবই অদ্ভুত এবং মারাত্মক ঘটনা ঘটে। যেখানে, আপ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস যখন রোড ওয়ান থেকে ছাড়ছিল, তখন সিগন্যাল ছিল আপ মেন লাইনে। কিন্তু, ৬৫-র A পয়েন্টের কাছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের চালক ট্রেন থামান। তিনি দেখেন, পয়েন্টটি ভুল ভাবে ডাউন মেন লাইনে সেট করা রয়েছে। যেখানে, ট্রেনটির আপ মেন দিয়ে যাওয়ার কথা ছিল। এর পাশাপাশি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার চিঠিতে আরও বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অন্তর্গত স্টেশনগুলির সিগন্যালিং-ব্যবস্থার ত্রুটিগুলো সংশোধন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি এও বলেন, অবিলম্বে সিগন্য়াল মেনটেন্য়ান্স সিস্টেমের ওপর যথাযথভাবে নজরদারি না করা হলে এবং ত্রুটি সংশোধন না হলে, এই ধরণের ঘটনা ফের ঘটতে পারে, যার জেরে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। 

কিন্তু, মাস চারেক আগে এই সতর্কবার্তার পরও কি দেশজুড়ে আদৌ কোনও পদক্ষেপ করেছিল রেল? সম্ভবত নয়। কারণ বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় ঠিক এরকমই ঝুঁকির সম্ভাবনার কথা উঠে আসছে। সিগন্যাল ও পয়েন্টের সমস্যার কথা সামনে এসেছে। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতের সংখ্য়া প্রায় ৩০০ ছুঁইছুঁই। এবার কী সতর্ক হবে রেল? এতগুলো প্রাণের বিনিময়ে কী নজর যাবে সেদিকে?

চলছে সিবিআই তদন্ত:
কীভাবে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, তদন্তে নেমেছে সিবিআই। দশ জনের সিবিআই টিম পৌঁছেছে ঘটনাস্থলে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা আদতে অন্তর্ঘাত, না কি মানুষের ভুল? উত্তরের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কোন কোন দিকে নজর:
বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশন, প্যানেল কন্ট্রোল রুম, পয়েন্ট, স্টেশন ম্যানেজারের ঘর পরিদর্শন করেছেন সিবিআই। শুক্রবার বাহানগা স্টেশনে মর্নিং শিফটে কোন কর্মীরা ছিলেন? দুর্ঘটনার দিন কারা ছিলেন শিফটে? কারা ছুটিতে ছিলেন? দুর্ঘটনার আগে কোন কোন ট্রেন সেখান দিয়ে ক্রস করেছিল? মেন লাইনে সিগন্যাল সবুজ থাকলেও, করমণ্ডল লুপ লাইনে ঢোকার নেপথ্য়ে কী রহস্য়? সব দিক খতিয়ে দেখছে সিবিআই

আরও পড়ুন: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget