এক্সপ্লোর

DA Hike: কেন্দ্রীয় অস্থায়ী ও ঠিকা কর্মীদের ডিএ দ্বিগুণ বাড়ল

করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত কঠিন পরিস্থিতিতে সরকারি কর্মীদের স্বস্তি দিতে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দেড়ে কোটিরও বেশি কর্মীর পরিবর্তনযোগ্য মহার্ঘ ভাতা (ভিডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে।


নয়াদিল্লি: কেন্দ্রীয় কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে সংশয়ের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের বড়সড় ঘোষণা। মহার্ঘ ভাতা সংক্রান্ত এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন প্রায় দেড় কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী। 
করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত কঠিন পরিস্থিতিতে সরকারি কর্মীদের স্বস্তি দিতে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দেড়ে কোটিরও বেশি কর্মীর পরিবর্তনযোগ্য মহার্ঘ ভাতা (ভিডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য প্রতি মাসে ডিএ বেড়েছে মাসে প্রায় দ্বিগুণ। ভিডিএ মাসে ১০৫ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২১০ টাকা।  মুখ্য শ্রম কমিশনার কেন্দ্র (সিএলসি) ডিপিএস নেগি এ কথা জানিয়েছেন। ডিএ-তে এই বৃদ্ধি  চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। কেন্দ্র সরকারি ঠিকা ও অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে এই ভিডিএ বৃদ্ধির কারণে তাঁদের ন্যুনতম পারিশ্রমিকের হার বেড়ে যাবে। 
কেন্দ্রীয় স্তরের কর্মসংস্থানের ক্ষেত্রের জন্য এই বৃদ্ধি এবং তা রেল,খনি, তৈল ক্ষেত্র, বড় বন্দরের মতো কেন্দ্রীয় সরকারি সংস্থা ও কেন্দ্র সরকারের পর্ষদের ক্ষেত্রে প্রযোজ্য। এই হার ঠিকা ও অস্থায়ী কর্মী ও শ্রমিকদের জন্য সমানভাবে প্রযোজ্য। 
সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে নেগি জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থায় কর্মীদের জন্য ডিএ প্রতি মাসে ১০৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২১০ টাকা।এক বিবৃতিতে শ্রমমন্ত্রক জানিয়েছে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সংশোধিত ভিডিএ চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে। 

উল্লেখ্য চাষের জন্য ব্যবহৃত সার ডিএপি-র মূল্যবৃদ্ধির মধ্যে কেন্দ্র ভর্তুকি বাড়িয়েছে কয়েকদিন আগে। সরকার জানিয়েছিল, বিশ্ববাজারে দামের বৃদ্ধি সত্ত্বেও কৃষকরা ডিএপি সার প্রতি ব্যাগ ২৪০০ টাকার পরিবর্তে ১২০০ টাকায় কিনতে পারবেন। সরকার জানায়, ডায় অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি)-তে ভর্তুকি ১৪০ শতাংশ বাড়ানো হয়েছে।কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  সারের দাম সংক্রান্ত বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও কৃষকরা যাতে পুরানো দামেই সার কিনতে পারেন তার ব্যবস্থা করতে হবে।বিবৃতিতে বলা হয়, ডিএপি সারে ভর্তুকি প্রতি বস্তায় ৫০০ টাকা থেকে ১৪০ শতাংস বাড়িয়ে ১২০০ টাকা করার ঐতিহাসিক সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে। এরফলে ডিএপি-র দাম আন্তর্জাতিক বাজারে বাড়লেও তা  পুরানো দামেই অর্থাৎ বস্তা পিছু ১২০০ টাকাতেই বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধির বোঝা সরকারে নিজের কাঁধে বহনের সিদ্ধান্ত নিয়েছে।
গত বছর ডিএপি-র প্রকৃত দাম বস্তা পিছু ১৭০০ টাকা ছিল। সরকার এক্ষেত্রে বস্তাপিছু ৫০০ টাকা ভর্তুকি দিয়ে আসছিল। এ কারণেই কোম্পানিগুলি কৃষকদের কাছে ডিএপি প্রতি বস্তা ১২০০ টাকা দামে কৃষকদের কাছে বিক্রয় করতে পারছিল। সম্প্রতি ডিএপি-তে ব্যবহৃত ফস্ফোরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদির আন্তর্জাতিক মূল্য ৬০ থেকে ৭০ শতাংশ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget