এক্সপ্লোর

ভারতের এ-স্যাট পরীক্ষায় আবর্জনার ২৫০-২৭০ টুকরোর দিকে নজর রাখা হচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কোনও বিপদ নেই, জানাল পেন্টাগন

ওয়াশিংটন: পৃথিবীর কাছের কক্ষপথে ভারতের উপগ্রহ বিধ্বংসী (এ-স্যাট) ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে ছড়িয়ে পড়া ২৫০ থেকে ২৭০ টি টুকরোটাকরার দিকে আমেরিকা নজর রেখে চলেছে। তবে এতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এর কোনও বিপদ নেই বলে শুক্রবার জানিয়েছে পেন্টাগন। মার্কিন স্ট্র্যাটেজিক কম্যান্ডের জয়েন্ট ফোর্স স্পেস কমপোনেন্ট কম্যান্ড (জেএফএসসিসি) গত বুধবার ভারতের এ-স্যাট উত্ক্ষেপণ থেকে উদ্ভূত ২৫০ টি আবর্জনা টুকরোর দিকে সক্রিয়ভাবে নজর রাখা হচ্ছে। এ সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি প্রতিরক্ষা বিভাগের সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে উপগ্রহের মালিক বা পরিচালকদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী জারি করা হচ্ছে। পৃথিবীর বায়ুমন্ডলে আবর্জনা টুকরোগুলি ঢুকে না পড়া পর্যন্ত সেগুলির ওপর সক্রিয়ভাবে নজর রেখে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির কাজ চলবে বলে জেএফএসসিসি জানিয়েছে। মার্কিন এয়ার ফোর্স স্পেশ কম্যান্ড কম্যান্ডার লেফটেনেন্ট জেনারেল ডেভিড থম্পসন গত বৃহস্পতিবার কংগ্রেসের এক শুনানিতে আইনপ্রণেতাদের জানিয়েছেন যে, জেএফএসসিসি এবং এয়ার ফোর্সেস ১৮ স্পেস কন্ট্রোল স্কোয়াড্রন বর্তমানে আবর্জনার ২৭০ টি ভিন্ন ভিন্ন টুকরোর প্রতি নজর রাখছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আবর্জনা ক্ষেত্রের পরিধি ক্রমশ বাড়ছে, ফলে সংখ্যা আরও বাড়বে। আবর্জনা নিয়ে অবশ্য বিস্তারিত জানাননি থম্পসন। তিনি বলেছেন, কোন উচ্চতায় এটি ঘটেছে তা জানতে পারা গিয়েছে। সঙ্গে সঙ্গে স্পেস ট্র্যাক ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো শুরু হয়। কোনও উপগ্রহের বিপদের সম্ভাবনা থাকলে সংশ্লিষ্ট পরিচালকের কাছে সরাসরি বিজ্ঞপ্তি পাঠানো হবে। আর একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কোনও বিপদ নেই। ভারত যে কক্ষপথে এ-স্যাট পরীক্ষা চালিয়েছে, তার ১০০ কিমি উঁচু কক্ষপথে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। হাভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডাওয়েল বলেছেন, পরীক্ষার সময় ভারত চিনের থেকে অনেক বেশি দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়েছে। তিনি বলেছেন, কত বেশি আবর্জনা ছড়িয়েছে বা কতটা উঁচুতে রয়েছে তা জানা নেই। আমেরিকা বলছে যে, আড়াইশটা টুকরোর দিকে নজর রাখা হচ্ছে। তবে ওই টুকরোগুলি সম্পর্কে বিস্তারিত জানতে কয়েকটা দিনতো সময় লাগবেই। তালিকাভূক্তকরণ পরই জানা যেতে পারে যে, পরিস্থিতি কতটা খারাপ। ম্যাকডাওয়েল ১৯৭০ থেকে ভারতের মহাকাশ কর্মসূচী অনুসরণ করে আসছেন। তিনি বলেছেন, চিনের আগ্রাসী মহাকাশ সামরিকীকরণ কর্মসূচীর জবাবেই ভারত এই পরীক্ষা করেছে। এ ধরনের পরীক্ষার বিরোধিতা করলেও তিনি বলেছেন, ভারত এক্ষেত্রে চিনের তুলনায় ভারত অনেক বেশি দায়িত্বজ্ঞানের সঙ্গে তা করেছে। তিনি আরও বলেছেন, এর বিরোধী হলেও পরীক্ষা যদি কেউ করে তাহলে এটাই তুলনায় ভাল পথ। এক্ষেত্রে চিন যে ভুল করেছে, সে পথে হাঁটেনি ভারত। তিনি বলেছেন, চিন অনেক বেশি উঁচু কক্ষে পরীক্ষা করেছে। এরফলে আবর্জনা এখনও মহাকাশে রয়ে গিয়েছে। ম্যাকডাওয়েল আরও বলেছেন, ভারতের পরীক্ষা থেকে যে আবর্জনা তৈরি হয়েছে, সেগুলি সম্ভবত অদৃশ্য হয়ে যাবে এবং আগামী কয়েকমাসে নিচে নেমে আসার সময় পুড়ে যাবে। আর চিনের পরীক্ষা থেকে যে আবর্জনা তৈরি হয়েছে, সেগুলি নিচে নেমে আসতে কয়েক দশক সময় লাগতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget