এক্সপ্লোর

‘অগ্নিপরীক্ষা’, লকডাউনের নিয়মবিধি মানা হলে, সংক্রমণ ছড়াবে না যেখানে, সেখানে ২০-শের পর কিছু ছাড়, জানালেন প্রধানমন্ত্রী

আগামী এক সপ্তাহ সরকার একেবারে তৃণমূল বা স্থানীয় স্তর থেকে থানা স্তর পর্যন্ত লকডাউনের যাবতীয় নিয়মবিধি পালন হচ্ছে কিনা ও করোনাভাইরাস ছড়াচ্ছে কিনা, সেদিকে কড়া নজর রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ ধরে নিন, সামনের সপ্তাহটা আপনাদের কাছে অগ্নিপরীক্ষা, আপনারাও নিয়মপালনে জোর দিন।

নয়াদিল্লি: দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত ভাষণে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি কিছুটা আশার আলোও দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, আগামী ১ সপ্তাহ লকডাউনের যাবতীয় নিয়মবিধি অক্ষরে অক্ষরে মানা হচ্ছে কিনা, তার ওপর নজরদারি চলবে, তবে যেসব জায়গা থেকে একটিও নতুন করে সংক্রমণের খবর আসবে না, সেখানে ২০ এপ্রিল থেকে কঠোর নিয়মবিধি শিথিল করা হবে। তিনি বলেন, ২০ এপ্রিল পর্যন্ত দেখা হবে, জেলাগুলি কতটা ভাল চলছে। যেখানে যেখানে পরিস্থিতির উন্নতি হবে, সেখানে কিছু ছাড় মিলবে। আগামীকাল বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে। যাতে কৃষক, গরিবদের কম ক্ষতি হয়, সেই চেষ্টা করছি। ধৈর্য্য ধরে এগলে করোনাভাইরাসকে হারাব আমরা। আগামী এক সপ্তাহ সরকার একেবারে তৃণমূল বা স্থানীয় স্তর থেকে থানা স্তর পর্যন্ত লকডাউনের যাবতীয় নিয়মবিধি পালন হচ্ছে কিনা ও করোনাভাইরাস ছড়াচ্ছে কিনা, সেদিকে কড়া নজর রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ ধরে নিন, সামনের সপ্তাহটা আপনাদের কাছে অগ্নিপরীক্ষা, আপনারাও নিয়মপালনে জোর দিন। যেসব এলাকা এই অগ্নিপরীক্ষায় উতরে যাবে, রোগটাকে ছড়াতে দেবে না, তাদের কিছু কাজকর্মের ক্ষেত্রে ছাড়, অনুমতি দেওয়া হবে। কিন্তু মনে রাখতে হবে, এই অনুমতি হবে শর্তাধীন। লকডাউনের নিয়মবিধি ভঙ্গ হলে, করোনাভাইরাস সংক্রমণ ছড়ালে যাবতীয় ছাড়, অনুমতি বাতিল করা হবে। সুতরাং নিজেরা উদাসীন হবেন না, অন্যদেরও হতে দেবেন না। গরিব মানুষের দৈনন্দিন রুটিরুজি অর্জনের জন্যই নিয়মবিধি শিথিল করার ভাবনা রয়েছে বলে জানান মোদি। ২৪ মার্চ যখন দেশবাসীকে তিনি ভাষণের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো বন্ধে জাতীয় স্তরে লকডাউনের সিদ্ধান্ত জানিয়েছিলেন, সেসময় ৫৩৬টি সংক্রমণ ও ১০টি মৃত্যুর খবর ছিল দেশে। তবে লকডাউন চালু হওয়ার পরও সংক্রমিতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৩৩৯টি। তা সত্ত্বেও লকডাউনের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, জানি, আপনাদের অনেক সমস্যা হচ্ছে। অনেকের খাবারদাবারের ব্যবস্থা করতে ভুগতে হচ্ছে, কারও এক জায়গা থেকে প্রয়োজনে অন্যত্র যাওয়ায় অসুবিধা হচ্ছে। আমি মাথা নীচু করে সমস্যা সত্ত্বেও সবার বলিদানকে সম্মান করছি। কেননা এমন বলিদান, আত্মত্যাগের জন্যই করোনাভাইরাস সমস্যায় পড়া অন্য অনেক দেশের তুলনায় ভারত ভাল জায়গায় রয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Indian Railways: ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
ট্রেনের ফার্স্ট এসিতেই ফুলসজ্জার ব্যবস্থা, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেল আধিকারিক
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget