এক্সপ্লোর

কঠোর লকডাউন ও আইসোলেশন, এই ফর্মুলাতেই করোনা জয় ভিলওয়ারার

যে হারে বাড়ছিল ভিলওয়ারার আক্রান্তের সংখ্যা, তা ভয় পেয়ে যাওয়ার মতোই ছিল। কিন্তু তারপরের ঘটনা শিহরণ জাগানোর মতোই।

নয়াদিল্লি: এক সময় করোনা আক্রান্তের উর্ধ্বগামী সংখ্যায় স্বাস্থ্যমন্ত্রককে চিন্তায় ফেলে দিয়েছিল রাজস্থানের ভিলওয়ারা। কিন্তু মাত্র কয়েকদিনে একেবারে বদলে গেল চিত্র। জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপে পরিস্থিতি আমূল বদলে গেল খুব অল্প সময়ে। দেশের কাছে উদাহরণ সৃষ্টি করল রাজস্থানের এই জেলা। এখন তাদের দেখেই অন্যান্য করোনা-পর্যুদস্ত এলাকাকে পা ফেলার পরামর্শ দিচ্ছে কেন্দ্র। ১৮ মার্চ। প্রথম কোভিড ১৯ আক্রান্তের সন্ধান মেলে রাজস্থানের ভিলওয়ারা জেলায়। জয়পুর থেকে ২৫০ কিলোমিটারের দূরত্বের এই অঞ্চলে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। ৩০ মার্চ সংখ্য়াটা গিয়ে দাঁড়াল ২৬। চিন্তিত হয়ে পড়েছিলেন রাজস্থানের স্বাস্থ্য দফতরও। যে হারে বাড়ছিল ভিলওয়ারার আক্রান্তের সংখ্যা, তা ভয় পেয়ে যাওয়ার মতোই ছিল। কিন্তু তারপরের ঘটনা আরও শিহরণ জাগানোর মতো। সবাই যেখানে প্রমাদ গুণছিল, কোথায় গিয়ে দাঁড়াবে সেখানকার করোনা আক্রান্তের সংখ্যা, সেখানে ঘটল একেবারে উলটপুরাণ। ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল, দিলওয়ারায় আক্রান্তের সংখ্যা বেড়েছে মাত্র ১। শুধু তাই নয়, ২৭ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ জন। তার মধ্যে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। কিন্তু কীভাবে এমন অসম্ভবকে সম্ভব করে তুলল ভিলওয়ারা? সমীক্ষা বলছে, কঠোর লকডাউন ও আইসোলেশনই এর মন্ত্র। পরিস্থিতি বিচার করে ভিলওয়ারায় কার্ফু জারি হয়। নজরে রাখা হয় সেখানকার একটি বেসরকারি হাসপাতালকে, যেখানে ১৭ জন চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। সেই হাসপাতাল সিল করে দেওয়া হয় এবং সেখানকার সব মেডিক্যাল স্টাফকেই আইসোলেশনে পাঠানো হয়। ‘রুথলেস কনটেনমেন্ট’- এটা ছাড়া উপায় ছিল না, জানিয়েছে জেলা প্রশাসন। ভিলওয়ারায় যাতে গোষ্ঠী সংক্রমণ না শুরু হয়, তার জন্য কঠোর হাতে ব্যবস্থা নেয় প্রশাসন। স্বাস্থ্যকর্মীদের দলে দলে পাটিয়ে জেলার সকলের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। রাজস্থানের স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের মতে, ভিলওয়ারার পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা, গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা ও জেলার সীমানা সিল করে দেওয়াই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক করোনা আক্রান্ত কোথায় কোথায় গেছেন, কাদের সংস্পর্শে এসেছেন, তাঁরা আবার কাদের সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসন নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা শহরাঞ্চলে ২ লাখের উপর বাড়ি গিয়ে গিয়ে ১০ লাখ মানুষের পরীক্ষা করেন। যেহেতু ভিলওয়ারায় ডাক্তাররাই ছিলেন আক্রান্ত, তাই এই ব্যাপারটি অন্য ভাবে দেখা হয়েছিল। শহর ও গ্রাম মিলিয়ে প্রায় ২৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়। এছাড়া শহরের মধ্যেই ১ কিলোমিটার এলাকা জুড়ে কনটেনমেন্ট জোন করা হয়। তাছাড়া জেলার বর্ডার সিল করে ২৭টি পুলিশ চৌকি বসানো হয়। জেলার সবকটি হোটেলকে জেলাপ্রশাসনের অধীনে আনা হয়। তারপর সেখানে প্রায় দেড় হাজার জনকে কোয়ারেন্টিন করা হয়। এখনও সেখানে ৭০০র উপর মানুষ কোয়ারেন্টিন। মার্চের শেষের দিকে জরুরি দ্রব্যের দোকান খোলা থাকলেও ৩ এপ্রিলের পর থেকে সেগুলিও বন্ধ রাকা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে রেশন ও ওষুধ। অনুমতি ছাড়া একটি লোককেও বাড়ি থেকে বেরতে দেওয়া হচ্ছে না। এই ভাবেই কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসেছে রাজস্থানের ভিলওয়ারা। দেশের মধ্যে করোনা আক্রান্ত অন্যান্য এলাকাগুলিকে এই ফর্মুলাতেই এগনোর পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget