এক্সপ্লোর

Election Commissioners Appointment Bill: বাদ পড়লেন প্রধান বিচারপতি, ক্ষমতা বাড়ল মোদি সরকারের, ‘বিরোধীশূন্য’ লোকসভায় পাস নির্বাচন কমিশনার নিযুক্তি বিল

Parliament Winter Session: এর আগে, সংসদের বাদল অধিবেশনেও বিলটি পাস করানোর চেষ্টা করে কেন্দ্রের মোদি সরকার। সময়ের অভাবে সেই সময় তা সম্ভব হয়নি।

নয়াদিল্লি: বিতর্কিত নির্বাচন কমিশনার নিযুক্তি বিল ২০২৩ পাস হয়ে গেল লোকসভায়। কার্যত বিরোধীশূন্য লোকসভায় বিল পাস করিয়ে নিল কেন্দ্র। আর আগে, চলতি মাসের শুরুতে রাজ্যসভায় বিলটি পাস হয়ে গিয়েছিল। সেখান থেকে ওয়াকআউট করেছিল বিরোধীরা। এবার লোকসভাতেও তিন জন নির্বাচন কমিশনার নিযুক্তির বিল পাস হয়ে গেল। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই এবার সেটি আইন বলে গৃহীত হবে। (Election Commissioners Appointment Bill)

এর আগে, সংসদের বাদল অধিবেশনেও বিলটি পাস করানোর চেষ্টা করে কেন্দ্রীয় সরকার। সময়ের অভাবে সেই সময় তা সম্ভব হয়নি। শীতকালীন অধিবেশনে শতাধিক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় কার্যত বিরোধীশূন্য লোকসভায় বিলটি পাস করিয়ে নেওয়া হল। এর ফলে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা পুরোপুরি মোদি সরকারের হাতে উঠে গেল। (Parliament Winter Session)

এত দিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের কমিটিতে তিন সদস্য থাকতেন। তাঁদের নিয়োগ, কার্যকাল সংক্রান্ত শর্তাবলী  সই কমিটিই ঠিক করত। ওই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা থাকতেন। তাঁরাই নির্বাচন কমিশনার নিয়োগ করতেন। কিন্তু নয়া বিলে তিন সদস্যের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। তাঁর জায়গায় থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: Ram Mandir Inauguration: রামমন্দির উদ্বোধনে কার্ড দিয়ে আমন্ত্রণ বিরোধীদেরও, আমন্ত্রিত আদানি-আম্বানি-টাটাও, দেখা করলেন না মনমোহন

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিলটি নিয়ে গোড়া থেকেই বিতর্ক। নির্বাচন কমিশনের উপরও মেদি সরকারি নিজের কর্তৃত্ব কায়েম করতে চাইছে বলে অভিযোগ ওঠে। এতদিন যে নির্বাচন কমিশনার নিযুক্তি কমিটি ছিল, যেখানে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি ছিলেন। সংখ্যাগরিষ্ঠের মতামতই গৃহীত হতো। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে, শুধুমাত্র বিরোধী দলনেতাকে রেখে, সরকারের সদস্য বাড়ানোর ফলে, একপেশে সিদ্ধান্তই গৃহীত হবে বলে মত বিরোধীদের।

শুধু তাই নয়, এই বিলটি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। কারণ এ বছর মার্চ মাসেই বিচারপতি কেএম জোসেফ নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানায়, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটিই নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারে। নির্বাচন কমিশনার নিয়োগে নিরপেক্ষতার কথা বলেছিল শীর্ষ আদালত। কিন্তু নয়া বিলে নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া থেকে আদালতকে সম্পূর্ণ ভাবেই বাদ দেওয়া হয়েছে। এমনকি বর্তমান এবং প্রাক্তন নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে নিজ নিজ কার্যকালে ঘটানো কোনও কাজ বা মন্তব্য নিয়ে, আইনি পদক্ষেপ করা যাবে না বলেও উল্লেখ রয়েছে বিলটিতে।

সেরা শিরোনাম

Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget